Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 04, 2026
‘হারপিক নিয়ে আসেন, আমিই টয়লেট ক্লিন করব’: কুমিল্লা হাসপাতালে অব্যবস্থাপনা দেখে মন্ত্রী

সারাদেশ

টিবিএস রিপোর্ট
03 September, 2026, 10:20 pm
Last modified: 03 September, 2026, 10:26 pm

Related News

  • কুমিল্লায় চোর সন্দেহে ট্রাক্টরচালককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • সারের চাহিদা ৫৮ লাখ টনের বেশি, ঘাটতি নেই: কৃষিমন্ত্রী
  • ‘আমরা কোথায় যাব?’: মিটফোর্ডের হরিজন পরিবারগুলোর কাছে উচ্ছেদ মানে ঘর হারানোর চেয়েও বেশি কিছু
  • দেশে সারের কোনো সংকট নেই, দুষ্কৃতিকারীরা সংকট তৈরি করছে: কৃষিমন্ত্রী
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, ভোগান্তি

‘হারপিক নিয়ে আসেন, আমিই টয়লেট ক্লিন করব’: কুমিল্লা হাসপাতালে অব্যবস্থাপনা দেখে মন্ত্রী

ভিডিওতে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘হারপিক নিয়ে আসেন, আমিই টয়লেট ক্লিন করব, যদি আমি পারি তাহলে আপনার (হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক) কাছে জানতে চাইব, আপনি কেন পারলেন না।’
টিবিএস রিপোর্ট
03 September, 2026, 10:20 pm
Last modified: 03 September, 2026, 10:26 pm
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের সঙ্গে কথা বলছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। ছবি: সংগৃহীত

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শৌচাগার ও সার্বিক পরিবেশের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করে নিজেই তা পরিষ্কার করার কথা বলেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। পরিদর্শনের সময় শৌচাগার বন্ধ থাকা, ফ্যান নষ্ট হওয়াসহ বিভিন্ন অব্যবস্থাপনা দেখে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। 

এমন একটি ভিডিও বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে রোগীদের সেবা কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় হাসপাতালের শৌচাগার দেখে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহানকে উদ্দেশ্য করে নিজেই পরিষ্কারের কথা বলেন কৃষিমন্ত্রী। আমিন উর রশিদ ইয়াছিন ওই হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভাপতি।

ভিডিওতে মন্ত্রীকে বলতে শোনা যায়, 'হারপিক নিয়ে আসেন, আমিই টয়লেট ক্লিন করব, যদি আমি পারি তাহলে আপনার (হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক) কাছে জানতে চাইব, আপনি কেন পারলেন না।'

ভিডিওতে দেখা যায়, পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন স্থানের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করছেন কৃষিমন্ত্রী। 

তিনি বলেন, 'টাইলসের ওপর কালো দাগ থাকার কথা নয়। হারপিক ব্যবহার করলে এসব দাগ পরিষ্কার হয়ে যায়।'

কৃষিমন্ত্রী আরও বলেন, 'বাথরুমগুলোর জঘন্য অবস্থা। সব ফ্লোরে দেখব বাথরুম আছে ছয়টা, এর মধ্যে পাঁচটি বন্ধ। অন্তত বাথরুমটা তো আপনারা ঠিক রাখবেন।' 

একপর্যায়ে মন্ত্রী আরও উচ্চস্বরে বলেন, 'আই ওয়ান্ট ক্লিন রাইট নাউ।'

শুধু শৌচাগারের অপরিচ্ছন্নতা নয়, হাসপাতালের বৈদ্যুতিক পাখাগুলোর নাজুক অবস্থাও মন্ত্রীর নজরে আসে। দীর্ঘদিন ধরে নষ্ট থাকা পাখাগুলো দ্রুত মেরামতের জন্য হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালককে নির্দেশ দেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক শাহজাহান বলেন, 'গণপূর্ত বিভাগকে দ্রুত শৌচাগার মেরামত করার জন্য বলা হয়েছে। শৌচাগার পরিচ্ছন্নতায় ১১ জন সরকারি কর্মচারী ও ৬৩ জন আউটসোর্সিংয়ের কর্মচারী কাজ করেন। তারা পুরো হাসপাতাল পরিচ্ছন্নতায় নিয়োজিত। তাদেরকে কঠোরভাবে নির্দেশনা দেয়া হয়েছে।'
 
Related Topics

টপ নিউজ

কুমিল্লা / হাসপাতাল / কৃষিমন্ত্রী / আমিন উর রশিদ ইয়াছিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক
  • কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ফাইল ছবি: রয়টার্স
    ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে
  • ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত
    ‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’: নোয়াখালীকে বিভাগ করার দাবির জবাবে ডেপুটি স্পিকারের রসিকতা
  • ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই
  • ছবি: আনস্প্ল্যাশ
    বিদেশিদের জন্য নিয়ম কঠোর করছে জাপান, দেশ ছাড়ার কথা ভাবছেন অনেকে

Related News

  • কুমিল্লায় চোর সন্দেহে ট্রাক্টরচালককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • সারের চাহিদা ৫৮ লাখ টনের বেশি, ঘাটতি নেই: কৃষিমন্ত্রী
  • ‘আমরা কোথায় যাব?’: মিটফোর্ডের হরিজন পরিবারগুলোর কাছে উচ্ছেদ মানে ঘর হারানোর চেয়েও বেশি কিছু
  • দেশে সারের কোনো সংকট নেই, দুষ্কৃতিকারীরা সংকট তৈরি করছে: কৃষিমন্ত্রী
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, ভোগান্তি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

2
কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট

3
ছবি: রাজীব ধর/টিবিএস
অর্থনীতি

মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে

4
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’: নোয়াখালীকে বিভাগ করার দাবির জবাবে ডেপুটি স্পিকারের রসিকতা

5
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই

6
ছবি: আনস্প্ল্যাশ
আন্তর্জাতিক

বিদেশিদের জন্য নিয়ম কঠোর করছে জাপান, দেশ ছাড়ার কথা ভাবছেন অনেকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net