সুলভ মূল্যে এ-ফোরটেকের মাল্টিমিডিয়া কিবোর্ড
কম্পিউটার এক্সেসরিজ ব্র্যান্ড এ-ফোরটেক বাজারে নিয়ে এসেছে নতুন KRS-83 এবং KRS-85 ডিজাইনের ফাংশনাল মাল্টিমিডিয়া কিবোর্ড।
যা যা থাকছে কিবোর্ডটিতে:
-
কিবোর্ডটির নতুন এ সংস্করণে থাকছে মাল্টিমিডিয়া বাটনের সুবিধা। এতে করে কিবোর্ড থেকেই সবরকমের মিডিয়া কি- এর কাজ যেমন ভলিউম বাড়ানো-কমানো, মিউট করা ইত্যাদি করা যাবে।
-
এর নকশা করা হয়েছে এ-ফোরটেকের নিজস্ব পেটেন্ট করা ‘ন্যাচারাল এ শেপ’ এর উপর ভিত্তি করে। এই নকশা ব্যবহারকারীকে কিবোর্ডে টাইপ করার সময় আরামদায়ক অভিজ্ঞতা দেবে।
-
এছাড়া ব্যবহারকারী সুবিধা অনুযায়ী কী-বোর্ডের উচ্চতা ঠিক করে নিতে পারবেন। এটি আরামদায়ক টাইপিং এর অভিজ্ঞতা নিশ্চিত করবে।
-
কিবোর্ডটির কিক্যাপে লেজার এনগ্রেভড ক্যারেকটার দেয়া আছে যাতে কিবোর্ডের ক্যাপের অক্ষরগুলো সহজে উঠে যাবে না।
-
কিবোর্ডটি ‘স্প্ল্যাশ প্রুফ’ তাই পানির ঝাপটা থেকে থাকবে সুরক্ষিত।
-
‘প্লাগ এন্ড প্লে’ এই কিবোর্ডটি যে কোন অপারেটিং সিস্টেম সমর্থন করতে সক্ষম।
KRS-83 এবং KRS-85 ভিন্ন ডিজাইনের কিবোর্ড দু'টির বাজার দর ৬৫০ টাকা। কিবোর্ডগুলো পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের যে কোন শাখাসহ সারাদেশে।
