Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 03, 2026
সর্বোচ্চ ১৪২% পর্যন্ত বাড়িয়ে সরকারি চাকরিজীবীদের ৯ম পে-স্কেল অনুমোদন, বাস্তবায়ন ৩ ধাপে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 August, 2026, 06:40 pm
Last modified: 31 August, 2026, 11:03 pm

Related News

  • যারা সম্পদের হিসাব দেবেন, শুধু তাদেরই বেতন-ভাতা বাড়ানো উচিত: টিআইবি
  • নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন
  • বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়
  • অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি ২০২৬ বাতিল করল মন্ত্রিসভা
  • ২২.৩৫ ডলার দরে ৯৪৯ কোটি টাকায় এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

সর্বোচ্চ ১৪২% পর্যন্ত বাড়িয়ে সরকারি চাকরিজীবীদের ৯ম পে-স্কেল অনুমোদন, বাস্তবায়ন ৩ ধাপে

জাতীয় বেতনস্কেল ২০২৬-এ বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। সর্বনিম্ন ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। সর্বোচ্চ ১ম গ্রেডের নির্ধারিত বেতন হবে ১ লাখ ৫৬ হাজার টাকা। সরকারের হিসাবে, নতুন কাঠামোয় সর্বনিম্ন গ্রেডের মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডের নির্ধারিত বেতন বাড়ছে ১০০ শতাংশ।
টিবিএস রিপোর্ট
31 August, 2026, 06:40 pm
Last modified: 31 August, 2026, 11:03 pm
নতুন এই বেতন কাঠামো অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা।

হাইলাইটস:

  • তিন ধাপে বেতন বৃদ্ধির বিধান রেখে ৯ম পে-স্কেল অনুমোদন মন্ত্রিসভার
  • ২০তম গ্রেডের বেতন বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা এবং ১ম গ্রেডের বেতন ১,৫৬,০০০ টাকা 
  • সকল কর্মকর্তা-কর্মচারীর ভাতা ২০২৮ সালের জানুয়ারি থেকে কার্যকর 
  • স্বল্প আয়ের পেনশনভোগীদের উল্লেখযোগ্য হারে বেশি শতাংশে পেনশন বৃদ্ধি 
  • সকল গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মোবাইল ভাতা সুবিধা সম্প্রসারণ
  • নতুন এই পে-স্কেলের ফলে প্রায় ৩৩ লক্ষ মানুষ উপকৃত হবেন।

     

সরকারি চাকরিজীবীদের ৯ম পে স্কেল অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে সরকারি চাকরিজীবীদের মূল বেতন উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেতে যাচ্ছে।

তবে, নতুন পে-স্কেলের সব সুবিধা একসঙ্গে কার্যকর হচ্ছে না। সরকারের আর্থিক সক্ষমতা ও মূল্যস্ফীতির চাপ বিবেচনায় মূল বেতন তিন ধাপে বাস্তবায়ন করা হবে। আর বিভিন্ন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একযোগে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। পেনশনও একইভাবে ধাপে ধাপে বাড়ানো হবে।

সোমবার (৩১ আগস্ট) আয়োজিত সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাশেষে সংবাদ সম্মেলনে ক্যাবিনেট সেক্রেটারি নাসিমুল গনি বিস্তারিত তুলে ধরেন। 

তিনি বলেন, 'আজ মন্ত্রী সভায় বেতনস্কেল পাশ হয়েছে। বেশ কিছু এসআরও এর মাধ্যমে এর বিভিন্ন অংশ পরিষ্কার করা হবে।'

পরিবর্তিত পে-স্কেল। ছবি: সংগৃহীত

নতুন জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী তিনি বলেন, 'এতদিন সীমিতসংখ্যক উচ্চ গ্রেডের কর্মকর্তা মোবাইল ভাতার আওতায় থাকলেও নতুন বেতনকাঠামো অনুযায়ী সব গ্রেডের সরকারি কর্মচারীই মোবাইল ভাতা পাবেন। একইসঙ্গে দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার দিয়ে নিট পেনশন ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

নাসিমুল গনি বলেন, 'প্রায় ১২ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন স্কেলটি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও বাস্তবায়ন হবে পর্যায়ক্রমে। প্রথম থেকে ১১ তম গ্রেড পর্যন্ত ১০০ ভাগ এবং ১২তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত ১১৫ শতাংশ থেকে ১৪২ শতাংশ বাড়ছে।' 

মূল বেতন তিন ধাপে

জাতীয় বেতনস্কেল ২০২৬-এ বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। সর্বনিম্ন ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। সর্বোচ্চ ১ম গ্রেডের নির্ধারিত বেতন হবে ১ লাখ ৫৬ হাজার টাকা।

সরকারের হিসাবে, নতুন কাঠামোয় সর্বনিম্ন গ্রেডের মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডের নির্ধারিত বেতন বাড়ছে ১০০ শতাংশ।

তবে পুরো বেতন বৃদ্ধি একবারে দেওয়া হবে না। ১ জুলাই ২০২৬ থেকে ১ জুলাই ২০২৭ পর্যন্ত মূল বেতন তিনটি ধাপে বাস্তবায়ন করা হবে। আর সব ভাতা একযোগে কার্যকর হবে ১ জানুয়ারি ২০২৮ থেকে।

নাসিমুল গনি বলেন, 'বাস্তবায়নের ক্ষেত্রে ১০ম থেকে ২০তম গ্রেডের স্বল্প আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সরকারের এই ধাপভিত্তিক বাস্তবায়ন পরিকল্পনার পেছনে বড় কারণ হলো একযোগে বিপুল অর্থ ব্যয়ের চাপ এবং মূল্যস্ফীতির আশঙ্কা।' 

পেনশনারদের ওয়ান স্কেল, ওয়ান পে 

নাসিমুল গনি বলেন, 'নতুন বেতন কাঠামোয় সবচেয়ে বেশি স্বস্তির খবর রয়েছে পুরোনো পেনশনারদের জন্য। সরকার নির্বাচনী প্রতিশ্রুতির 'ওয়ান স্কেল ওয়ান পেনশন' বা ওয়ান র‌্যাঙ্ক ওয়ান পেনশন (ওআরওপি) বাস্তবায়ন করতে যাচ্ছে। তবে এটি পুরোপুরি বাস্তবায়ন হবে ২০৩০ সাল থেকে।'

'তার আগে বিকল্প ব্যবস্থা হিসেবে পেনশন বাড়ানোর নতুন ফর্মুলা অনুমোদন করা হয়েছে। এতে কম পেনশন পাওয়া ব্যক্তিরা তুলনামূলক বেশি হারে সুবিধা পাবেন,' যোগ করেন নাসিমুল গনি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী–

৯ হাজার টাকা বা এর কম নিট পেনশন পেলে বাড়বে ১০০ শতাংশ

৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত হলে বাড়বে ৭৫ শতাংশ

২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত হলে বাড়বে ৬৫ শতাংশ

৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত হলে বাড়বে ৬০ শতাংশ

৪০ হাজার ১ টাকা বা তার বেশি হলে বাড়বে ৫৫ শতাংশ

সবার জন্য মোবাইল ভাতা

নাসিমুল গনি জানান, নতুন বেতন কাঠামোর সবচেয়ে আলোচিত পরিবর্তনগুলোর একটি মোবাইল ভাতা। ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগের ব্যয় বাড়ার বাস্তবতা বিবেচনায় মোবাইল ভাতার আওতা সম্প্রসারণ করা হয়েছে।

এতদিন শুধু ৫ম গ্রেড পর্যন্ত নির্দিষ্ট পর্যায়ের কর্মচারীরা এ সুবিধার আওতায় ছিলেন। নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী ১ম থেকে ২০তম—সব গ্রেডের কর্মচারী মোবাইল ভাতা পাবেন।

তিনি বলেন, 'সরকারের এ সিদ্ধান্তকে সরকারি দপ্তরগুলোতে ক্রমবর্ধমান ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার সঙ্গে বেতন কাঠামোর সমন্বয়ের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে অফিসিয়াল যোগাযোগ, ই-মেইল, অনলাইন সভা, ডিজিটাল ফাইল ব্যবস্থাপনা ও বিভিন্ন সরকারি অ্যাপভিত্তিক কাজ বাড়ায় প্রায় সব পর্যায়ের কর্মচারীকেই ব্যক্তিগত মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করতে হচ্ছে।'

উপকৃত হবেন প্রায় ৩৩ লাখ মানুষ

নতুন বেতনস্কেল বাস্তবায়নের ফলে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন।

সব মিলিয়ে প্রায় ৩৩ লাখ মানুষ প্রত্যক্ষভাবে নতুন ব্যবস্থার সুবিধা পাবেন।

নাসিমুল গনি বলেন, 'প্রায় ১২ বছর বেতনস্কেল দেয়া হয়নি। এটি খুব জরুরি ছিল। এ জন্য সরকারের অতিরিক্ত বার্ষিক আর্থিক ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। সংশ্লিষ্ট অর্থবছরগুলোর বাজেটে এর সংস্থান রাখার পরিকল্পনা রয়েছে।'

Related Topics

টপ নিউজ

সরকারি চাকরিজীবী / ৯ম পে-স্কেল / অনুমোদন / মন্ত্রীসভা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: এএনআই
    নেপালের বন্যার পানিতে ভেসে আসা ‘অচেনা ও অস্বাভাবিক’ মাছ খেতে নিষেধ করল বিহার সরকার
  • পর্যটকদের কাছে থাইল্যান্ডের অন্যতম পছন্দের জায়গা পাতায়া। ছবি: রয়টার্স
    ২০০ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডে ৫,০০০ মার্কিন নাবিক, পতিতাবৃত্তির বিরুদ্ধে অভিযান জোরদার
  • নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার
    নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার
  • ছবি: সংগৃহীত
    অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার
  • মার্সিডিজ-বেঞ্জ গ্রুপ এজি-র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মার্টিন ব্রুডারমুলার    ছবি: রয়টার্স
    বেতন বাড়াবে না, কিন্তু কর্মঘণ্টা বাড়িয়ে সপ্তাহে ৪০ ঘণ্টা করার দাবি জার্মানির শিল্প খাতের
  • ২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা
    ২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা

Related News

  • যারা সম্পদের হিসাব দেবেন, শুধু তাদেরই বেতন-ভাতা বাড়ানো উচিত: টিআইবি
  • নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন
  • বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়
  • অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি ২০২৬ বাতিল করল মন্ত্রিসভা
  • ২২.৩৫ ডলার দরে ৯৪৯ কোটি টাকায় এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

Most Read

1
ফাইল ছবি: এএনআই
আন্তর্জাতিক

নেপালের বন্যার পানিতে ভেসে আসা ‘অচেনা ও অস্বাভাবিক’ মাছ খেতে নিষেধ করল বিহার সরকার

2
পর্যটকদের কাছে থাইল্যান্ডের অন্যতম পছন্দের জায়গা পাতায়া। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২০০ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডে ৫,০০০ মার্কিন নাবিক, পতিতাবৃত্তির বিরুদ্ধে অভিযান জোরদার

3
নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার
অর্থনীতি

নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

5
মার্সিডিজ-বেঞ্জ গ্রুপ এজি-র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মার্টিন ব্রুডারমুলার    ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বেতন বাড়াবে না, কিন্তু কর্মঘণ্টা বাড়িয়ে সপ্তাহে ৪০ ঘণ্টা করার দাবি জার্মানির শিল্প খাতের

6
২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা
বাংলাদেশ

২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net