Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি, পেছনে ফিরতে চায় না: আইনমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 August, 2026, 05:35 pm
Last modified: 24 August, 2026, 05:40 pm

Related News

  • সাংবিধানিকভাবেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শপথ নিয়েছেন: আইনমন্ত্রী
  • কনসার্ট বাতিলকে সরকারের অসহযোগিতা বা আপত্তির ফল হিসেবে দেখার সুযোগ নেই: তথ্যমন্ত্রী
  • সাড়ে ৩ লাখ টন সার আমদানি করছে সরকার
  • ১৮০ দিনে বিএনপি ব্যর্থতার পরিচয় দিয়েছে, পুরোনো রাজনীতিতেই ফিরেছে: নাহিদ ইসলাম
  • স্থানীয় নির্বাচনে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: নেতাকর্মীদের উদ্দেশে রিজভী

জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি, পেছনে ফিরতে চায় না: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনের বিষয়ে তিনি বলেন, ‘জুলাই সনদেও সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে। যৌক্তিক প্রস্তাব এলে তা অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে।’
টিবিএস রিপোর্ট
24 August, 2026, 05:35 pm
Last modified: 24 August, 2026, 05:40 pm
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

জুলাই সনদের লক্ষ্য বাস্তবায়নের পথেই বিএনপি এগোতে চায় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, 'সরকারের ভুল হতে পারে, দুর্বলতা রয়েছে—তবে সরকারের চিন্তা স্বচ্ছ। বিএনপি পেছনে ফিরতে চায় না, জুলাই সনদের পথেই এগিয়ে যেতে চায়।'

সোমবার (২৪ আগস্ট) ঢাকার সিরডাপ অডিটোরিয়ামে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত 'নির্বাচন-পরবর্তী বাংলাদেশ: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা' শীর্ষক বহুদলীয় সংলাপে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, 'সরকারকে জবাবদিহির মধ্যে রাখতে রাজনৈতিক ও নাগরিক সমাজের চাপ প্রয়োজন। তবে চাপ দেওয়ার ভাষা ও পদ্ধতিও গুরুত্বপূর্ণ। নিষিদ্ধ রাজনৈতিক দল ছাড়া অন্য কোনো দলের সভা-সমাবেশে বাধা থাকা উচিত নয়।' 

সরকার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, 'পরিবর্তনের গতি ধীর হতে পারে, তবে প্রক্রিয়া চলছে।'

গুমের একটি অভিযোগ তদন্ত করা হচ্ছে জানিয়ে আসাদুজ্জামান বলেন, 'এ বিষয়ে সরকারের শূন্য সহনশীলতা নীতি রয়েছে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন রাতারাতি সম্ভব নয়। তবে সরকার গুমের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায়।'

জাতীয় মানবাধিকার কমিশন প্রসঙ্গে তিনি বলেন, 'আগের কাঠামো যাচাই-বাছাই করে সরকার সংসদে যাবে। কমিশনের তদন্তের ক্ষমতা অক্ষুণ্ন রাখা হচ্ছে। আইন পরিবর্তনযোগ্য, কোনো আইনই পবিত্র ধর্মগ্রন্থ নয়। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে ক্ষতিগ্রস্ত না হন, সরকার এমন ব্যবস্থা গড়ে তুলতে চায়।'

সংবিধান সংশোধনের বিষয়ে তিনি বলেন, 'জুলাই সনদেও সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে। যৌক্তিক প্রস্তাব এলে তা অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে।'

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, 'গণঅভ্যুত্থান হয়েছে সংস্কারের জন্য, কোনো বিপ্লব হয়নি। সংস্কার এগিয়ে নিতে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন। নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমাতে হবে।'

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, 'জাতীয় ঐক্য ও পরিচয় শক্তিশালী না হলে সংস্কার কার্যকর হবে না। বিচারক নিয়োগ, বিচারপ্রক্রিয়া ও পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে সরকারের জাতীয় সংলাপের উদ্যোগ নেওয়া প্রয়োজন।'

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, 'ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলোর আচরণে নেতিবাচক পরিবর্তন আসে। গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করতে হবে।'

এদিকে এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক অভিযোগ করেন, র‍্যাবের নাম পরিবর্তন করে প্রতিষ্ঠানটিকে পুনর্বহাল করা হয়েছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, 'জনগণের দেওয়া গণভোটের রায় বিএনপিকেই বাস্তবায়ন করতে হবে।'

সংলাপে বক্তারা মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, আইনশৃঙ্খলা, পুলিশ সংস্কার, মব ভায়োলেন্স, ব্যাংকিং খাতে আস্থা, স্বাস্থ্য খাত এবং প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিসহ বিভিন্ন বিষয়ে সরকারের পদক্ষেপের সমালোচনা করেন। প্রতিশ্রুতি বাস্তবায়নে স্পষ্ট রোডম্যাপ এবং দৃশ্যমান পরিবর্তনের দাবি জানান তারা।
 

Related Topics

টপ নিউজ

বিএনপি / আইনমন্ত্রী / মো. আসাদুজ্জামান / জুলাই সনদ / সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
    ৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

Related News

  • সাংবিধানিকভাবেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শপথ নিয়েছেন: আইনমন্ত্রী
  • কনসার্ট বাতিলকে সরকারের অসহযোগিতা বা আপত্তির ফল হিসেবে দেখার সুযোগ নেই: তথ্যমন্ত্রী
  • সাড়ে ৩ লাখ টন সার আমদানি করছে সরকার
  • ১৮০ দিনে বিএনপি ব্যর্থতার পরিচয় দিয়েছে, পুরোনো রাজনীতিতেই ফিরেছে: নাহিদ ইসলাম
  • স্থানীয় নির্বাচনে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: নেতাকর্মীদের উদ্দেশে রিজভী

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

3
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

5
ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net