Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
বিশ্বের চতুর্থ বসবাস অযোগ্য শহর ঢাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 June, 2021, 03:30 pm
Last modified: 09 June, 2021, 03:40 pm

Related News

  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • ডিসির পর এবার ঢাকায় প্রথম নারী এসপির পদায়ন, বদলি আরও ১১ কর্মকর্তা
  • ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে বহুমুখী পদক্ষেপের কথা সংসদে জানালেন প্রধানমন্ত্রী
  • ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম
  • জহুরা মার্কেট থেকে জহুরা স্কয়ার: ঢাকার বিবর্তনের গল্প বলা এক স্থাপনা

বিশ্বের চতুর্থ বসবাস অযোগ্য শহর ঢাকা

৩৩.৫ পয়েন্ট নিয়ে ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৩৭ তম, অর্থাৎ বসবাস অযোগ্য শহরের মধ্যে ঢাকার স্থান চতুর্থ।
টিবিএস রিপোর্ট
09 June, 2021, 03:30 pm
Last modified: 09 June, 2021, 03:40 pm
করাইল বস্তি। ছবি: টিবিএস

লন্ডন ভিত্তিক ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিটের বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় শেষ দিক থেকে চার নম্বরে রয়েছে রাজধানী ঢাকা। অর্থাৎ বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকার স্থান চতুর্থ।

এ বছর ভিয়েনাকে সরিয়ে বাসযোগ্য শহরের শীর্ষ স্থান করে নিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর। তালিকায় শীর্ষ দশ থেকেই ছিটকে গেছে ভিয়েনা। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও জাপানের শহরগুলোই এবারের তালিকায় এগিয়ে আছে।

বসবাস যোগ্য শীর্ষ দশ শহরের মধ্যে নিউজিল্যান্ডের দুটি, জাপানের দুটি, অস্ট্রেলিয়ার চারটি ও সুইজাল্যান্ডের চারটি শহর আছে।দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে জাপানের ওসাকা ও অস্ট্রেলিয়ার অ্যাডেলাইড। 

তালিকার চতুর্থ অবস্থান রয়েছে নিউজিল্যান্ডের ওয়েলিংটন শহর ও জাপানের টোকিও। ষষ্ঠ অবস্থানে অস্ট্রেলিয়ার পার্থ। সপ্তম, অস্টম, নবম ও দশম অবস্থানে রয়েছে যথাক্রমে সুইজারল্যান্ডের জুরিখ, জেনেভা এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও ব্রিসবেন।

এবারের তালিকাতেও একেবারে তলানিতে রয়েছে সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত শহর দামেস্ক। ঢাকা, করাচিসহ শেষ দশটি শহরের বেশিরভাগ শহরই এবারও শেষ দশেই ছিল।

৩৩.৫ পয়েন্ট নিয়ে ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৩৭ তম, অর্থাৎ বসবাস অযোগ্য শহরের মধ্যে ঢাকার স্থান চতুর্থ। ২০১৮ ও ২০১৯ সালে ঢাকার অবস্থান ছিল ১৩৯ ও ১৩৮ তম। 

কোভিড-১৯ মহামারির কারণে এবারের তালিকায় বেশ বড়সড় পরিবর্তনও এসেছে। মহামারি সৃষ্ট লকডাউন ও স্বাস্থ্য সংকটের কারণেই মূলত র‍্যাংকিংয়ে সাধারণ সময়ের চেয়ে পরিবর্তন এসেছে। এর আগে বাসযোগ্য শহরের শীর্ষ স্থানে থাকা শহরগুলোও ছিটকে গেছে। 

কোভিড-১৯ প্রতিরোধে সফলতার কারণেই তালিকায় প্রথম স্থানে এসেছে দেশটির শহর অকল্যান্ড। এর আগে শেষবার ২০১৭ সালে তালিকার শীর্ষ দশে ছিল অকল্যান্ড, সেবার অকল্যান্ডের অবস্থান ছিল অষ্টম। ২০১৯ সালে ভিয়েনার সঙ্গে একই পয়েন্টে নিয়ে দ্বিতীয় অবস্থান ছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন।  এবার তালিকার অষ্টম স্থানে আছে মেলবোর্ন, একই পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে জেনেভাও। 

সংস্কৃতি, জলবায়ু, পরিবেশ, শিক্ষা, অবকাঠামো, স্বাস্থ্য ও জীবনযাপনের মানের ওপর ভিত্তি করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বিশ্বের ১৪০টি শহরের এ তালিকা প্রকাশ করা হয়। 

Related Topics

টপ নিউজ

ঢাকা / বসবাস অযোগ্য শহর / ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
    রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
    ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
    সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

Related News

  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • ডিসির পর এবার ঢাকায় প্রথম নারী এসপির পদায়ন, বদলি আরও ১১ কর্মকর্তা
  • ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে বহুমুখী পদক্ষেপের কথা সংসদে জানালেন প্রধানমন্ত্রী
  • ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম
  • জহুরা মার্কেট থেকে জহুরা স্কয়ার: ঢাকার বিবর্তনের গল্প বলা এক স্থাপনা

Most Read

1
২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net