Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
ঢাকা মেডিকেলে ১৫ বছরের গৃহকর্মীর মরদেহ রেখে পালানো গৃহকর্তাসহ ৩ জন কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 August, 2026, 11:00 am
Last modified: 22 August, 2026, 11:03 am

Related News

  • রংপুরে ৪ খুনের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিরা: পুলিশ
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
  • সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
  • রংপুরে এক পরিবারের চারজনের মরদেহ উদ্ধার, ডাকাতি করতে গিয়ে হত্যা সন্দেহ পুলিশের
  • রামিসাকে ধর্ষণের পর হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল 

ঢাকা মেডিকেলে ১৫ বছরের গৃহকর্মীর মরদেহ রেখে পালানো গৃহকর্তাসহ ৩ জন কারাগারে

পুলিশ বলছে, গৃহকর্তা, তার স্ত্রী ও শ্বশুর মীমের পরিবারকে জানান, সে এক ছেলের সঙ্গে পালিয়ে গেছে। পরে তারা মীমের মরদেহ হাসপাতালে ফেলে রেখে চলে যান।
টিবিএস রিপোর্ট
22 August, 2026, 11:00 am
Last modified: 22 August, 2026, 11:03 am
প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে ১৫ বছর বয়সী গৃহকর্মী মীম আক্তারের মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২১ আগস্ট) ঢাকার মহানগর হাকিম হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাহফুজা আক্তার তিন আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামিরা হলেন মো. ফয়সাল আহমেদ (৩৫), তার স্ত্রী রাহেমা খাতুন রেশমা (২৯) এবং রেশমার বাবা এ বি এম আবদুর রাজ্জাক (৪৭)।

পুলিশ বলছে, গৃহকর্তা, তার স্ত্রী ও শ্বশুর মীমের পরিবারকে জানান, সে এক ছেলের সঙ্গে পালিয়ে গেছে। পরে তারা মীমের মরদেহ হাসপাতালে ফেলে রেখে চলে যান।

মামলার এজাহারে বলা হয়েছে, মীম প্রায় এক বছর ধরে আসামিদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল। এ সময়ে তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।

এজাহারে আরও বলা হয়, নির্যাতনের কথা জানিয়ে মীম যখন কাঁদতে কাঁদতে স্বজনদের ফোন করত, তখন আসামিরা উল্টো তার পরিবারকে ভয়ভীতি ও হুমকি দিতেন।

গত ১৩ আগস্ট সকালে ফয়সাল মীমের পরিবারকে ফোন করে দাবি করেন, মীম বাসা থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরি করে অন্য এক ছেলের সঙ্গে পালিয়ে গেছে।

চার দিন পর ১৭ আগস্ট মীমের পরিবার তার খোঁজে ওই বাসায় যায়। তার অবস্থান জানতে চাইলে আসামিরা তাদের গালিগালাজ করে তাড়িয়ে দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এর মধ্যে গত ১২ আগস্ট শাহবাগ থানা পুলিশ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অজ্ঞাতপরিচয় ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধার করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তার পরিচয় শনাক্ত করে।

২০ আগস্ট বাসাবো বাজার থানা থেকে খবর পেয়ে মীমের মা রাবেয়া বেগম শাহবাগ থানায় যান। পরে তার স্বামী ফজলু মিয়া হাসপাতালে গিয়ে মরদেহটি তাদের মেয়ের বলে শনাক্ত করেন।

এ ঘটনায় শুক্রবার শাহবাগ থানায় হত্যা মামলা করেন রাবেয়া বেগম।

পুলিশ জানায়, তদন্তে জানা গেছে, মীমের মৃত্যুর ঘটনা গোপন ও দায় এড়াতে আসামিরা তার মরদেহ হাসপাতালে নিয়ে গিয়ে ফেলে রেখে যান।

তদন্তসংশ্লিষ্টরা আরও জানান, প্রায় ২০ বছর ধরে সানারপাড়ের যে ফ্ল্যাটে পরিবারটি বসবাস করছিল, সেটি ছেড়ে তারা ডেমরার বামইল এলাকায় আত্মগোপন করে।

শুক্রবার দুপুর আনুমানিক দেড়টার দিকে বামইলে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

Related Topics

টপ নিউজ

হত্যাকাণ্ড / গৃহকর্মীর মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা
  • গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
    ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের
  • ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
    ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

Related News

  • রংপুরে ৪ খুনের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিরা: পুলিশ
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
  • সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
  • রংপুরে এক পরিবারের চারজনের মরদেহ উদ্ধার, ডাকাতি করতে গিয়ে হত্যা সন্দেহ পুলিশের
  • রামিসাকে ধর্ষণের পর হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল 

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা

4
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের

5
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত

6
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net