Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
21 August, 2026, 07:30 pm
Last modified: 21 August, 2026, 07:58 pm

Related News

  • রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • মূল সড়কে হকার বসতে দেওয়া হবে না, নীতিমালা অনুযায়ী তাদের পুনর্বাসন করা হবে: ডিএসসিসি প্রশাসক
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআইনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’
  • যান্ত্রিক ত্রুটির কারণে ৭ ঘণ্টারও বেশি সময় ধরে ইতালিতে আটকা বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইট
  • মেঘ-বৃষ্টি-বাদল

ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ

‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই নৌকা বাইচ আয়োজন করে।
টিবিএস রিপোর্ট 
21 August, 2026, 07:30 pm
Last modified: 21 August, 2026, 07:58 pm
ছবি: টিবিএস

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী 'হৃদয়ে ঢাকা ৪১৬' উৎসবের অংশ হিসেবে বুড়িগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে বুড়িগঙ্গার খোলামোড়া ঘাট থেকে শুরু হয়ে ওয়াইজ ঘাটে গিয়ে শেষ হয় নৌকাবাইচ। 'উৎসবে, গর্বে, দায়িত্বে' প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এ আয়োজন করে।

নৌকাবাইচ শেষে সোয়ারীঘাট প্রাঙ্গণে নোঙর করা শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নগরীর বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন।

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান বলেন, ৪১৬ বছর পূর্তি উপলক্ষে এবার নৌকাবাইচ আয়োজন করা হলেও তা প্রত্যাশামতো বড় পরিসরে করা সম্ভব হয়নি। আগামী বছর আরও বড় আকারে এ আয়োজন করার পরিকল্পনার কথা জানান তিনি।

তিনি বলেন, "আজকে সুন্দর পরিবেশে একটা মেলার মতো ছিল। আমাদের মা-বোনেরাও এসেছে। প্রতিবছর নৌকাবাইচের আয়োজন থাকবে।"

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, 'হৃদয়ে ঢাকা ৪১৬' উদযাপনের অংশ হিসেবে নৌকাবাইচ আয়োজন করায় ডিএসসিসি প্রশাসক ও এলাকাবাসীকে ধন্যবাদ। দীর্ঘদিন ঢাকার ঐতিহ্যবাহী এ ধরনের আয়োজন হয়নি উল্লেখ করে তিনি বলেন, ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, পুরান ঢাকার ঐতিহ্য রক্ষার পাশাপাশি বুড়িগঙ্গার দূষণ রোধে কাজ করতে হবে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, 'হৃদয়ে ঢাকা' উৎসবের অংশ হিসেবে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। বিপুলসংখ্যক মানুষ এ আয়োজন উপভোগ করতে আসায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, "দীর্ঘদিন ঢাকা নির্জীব ছিল। আবারও ঢাকাকে পুনরুজ্জীবিত করতে চাই। ঢাকার কৃষ্টি, সংস্কৃতি ও ভাষাসহ ঐতিহ্যের সবকিছু তুলে ধরতে চাই।"

ঢাকাকে 'ক্লিন সিটি' ও 'গ্রিন সিটি' হিসেবে গড়ে তুলতে নগরবাসীকে শহরের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

Related Topics

টপ নিউজ

নৌকা বাইচ / ঢাকা / বুড়িগঙ্গা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • মূল সড়কে হকার বসতে দেওয়া হবে না, নীতিমালা অনুযায়ী তাদের পুনর্বাসন করা হবে: ডিএসসিসি প্রশাসক
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআইনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’
  • যান্ত্রিক ত্রুটির কারণে ৭ ঘণ্টারও বেশি সময় ধরে ইতালিতে আটকা বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইট
  • মেঘ-বৃষ্টি-বাদল

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net