নেতানিয়াহুর ‘ফাঁদে’ পা দেব না: সিরিয়ার বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলার পর তুরস্ক
সিরিয়া ইস্যুতে ইসরায়েলের পাতা কোনো 'ফাঁদে' তুরস্ক পা দেবে না বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্সি। সম্প্রতি উত্তর সিরিয়ার একটি বিমানঘাঁটিতে হামলার পর ইসরায়েলি দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) আঙ্কারার পক্ষ থেকে এই কড়া প্রতিক্রিয়া জানানো হয়।
ইসরায়েল ওই বিমানঘাঁটিতে হামলা চালানোর পর দাবি করেছিল, সেখানে সম্প্রতি তুরস্কের একটি সামরিক প্রতিনিধি দল সফর করেছিল। তবে তুরস্ক এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে।
তুরস্কের প্রেসিডেন্সির যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান বলেন, 'বেঞ্জামিন নেতানিয়াহুর মতো ব্যক্তিদের পাতা ফাঁদে পা না দেওয়ার মতো যথেষ্ট অভিজ্ঞতা আমাদের আছে। তাদের মূল লক্ষ্যই হলো আমাদের অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করা।'
তুরস্ক স্পষ্ট করে জানিয়েছে, ওই বিমানঘাঁটিতে তাদের কোনো সামরিক প্রতিনিধি দল যাওয়ার তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন।
