Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
জামিনে মুক্তির ২৩ দিন পরই সাভার থেকে ফের গ্রেপ্তার ‘হাইক্কা ডাকাত’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 August, 2026, 06:35 pm
Last modified: 18 August, 2026, 06:47 pm

Related News

  • মিরসরাইয়ে সাবেক এএসপির বাড়িতে ডাকাতি, লুট ১৭ লাখ টাকার মালামাল
  • ২০১৬ সালে ৬০ লাখ ডলারের গয়না লুট: কিম কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণ দিল প্যারিসের আদালত
  • কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক
  • বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, পিস্তল ঠেকিয়ে লুট
  • ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি, অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেপ্তার ৯

জামিনে মুক্তির ২৩ দিন পরই সাভার থেকে ফের গ্রেপ্তার ‘হাইক্কা ডাকাত’

গত রোববার (১৬ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের রামচন্দ্রপুর এলাকায় এক যৌথ অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ হাইক্কা ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ এবং র‍্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইং।
টিবিএস রিপোর্ট
18 August, 2026, 06:35 pm
Last modified: 18 August, 2026, 06:47 pm
ছবি: সংগৃহীত

বছরখানেক আগে টাঙ্গাইলে ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন মো. আব্দুল হাকিম জোমাদ্দার ওরফে হাইক্কা ডাকাত (৫০)। সেই মামলায় মাত্র ২৩ দিন আগে জামিনে মুক্তি পান তিনি। তবে কারাগার থেকে বেরিয়েই তিনি পুনরায় লিপ্ত হন ডাকাতিতে।

গত রোববার (১৬ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের রামচন্দ্রপুর এলাকায় এক যৌথ অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ হাইক্কা ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ এবং র‍্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইং। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৩টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গুলি, পুলিশের ব্যবহৃত ২টি হ্যান্ডকাফ এবং ১টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, হাইক্কা ডাকাতের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় ভুয়া র‍্যাব ও ডিবি পরিচয় দিয়ে ডাকাতি ও ছিনতাই করে আসছিল। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ ১৮টিরও বেশি মামলা এবং একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিরপুর-১ নম্বরের পাইকপাড়ায় অবস্থিত র‍্যাব-৪ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৪-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'গ্রেপ্তারকৃত হাইক্কা ডাকাত একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। তার নিয়ন্ত্রণে সংঘবদ্ধ চক্রটি দেশের বিভিন্ন জেলাতে ভুয়া ডিবি পুলিশ ও র‍্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাই করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে হাইক্কা ডাকাতসহ কিছু অস্ত্রধারী সন্ত্রাসী সাভার মডেল থানাধীন হেমায়েতপুর রামচন্দ্রপুর এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।'

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, 'হাইক্কা ডাকাত ১৩ মাস আগে টাঙ্গাইলে ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার হয় এবং গত ২৩ দিন আগে জামিনে মুক্তি পায়। এই চক্রের অন্য সদস্যরা এবং তাদের সহযোগিতায় যারা ছিল, তাদের নাম সে প্রকাশ করেছে। গোপনীয়তার শর্তে আমরা তাদের নামগুলো এখন প্রকাশ করছি না। তবে তাদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।'

এই চক্রের সাথে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা গ্রেপ্তারকৃত হাইক্কা ডাকাতকে জিজ্ঞাসাবাদ করে এখন পর্যন্ত রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো তথ্য পাইনি।'

Related Topics

টপ নিউজ

হাইক্কা ডাকাত / জামিনে মুক্তি / ডাকাতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
    আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান
  • ছবি: সংগৃহীত
    গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

Related News

  • মিরসরাইয়ে সাবেক এএসপির বাড়িতে ডাকাতি, লুট ১৭ লাখ টাকার মালামাল
  • ২০১৬ সালে ৬০ লাখ ডলারের গয়না লুট: কিম কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণ দিল প্যারিসের আদালত
  • কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক
  • বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, পিস্তল ঠেকিয়ে লুট
  • ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি, অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেপ্তার ৯

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

4
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

5
মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
মতামত

আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net