Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
তামিম-মুশফিকদের ‘কষ্ট’ বুঝতে পারেন রাজ্জাক

খেলা

টিবিএস রিপোর্ট
06 June, 2021, 01:45 pm
Last modified: 06 June, 2021, 01:59 pm

Related News

  • সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ২ দিনের রিমান্ডে
  • ‘খুবই অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য’- ব্যাটিং ধসের পর রাজ্জাক
  • খুলনা, রাজশাহী স্টেডিয়াম সংস্কারের পরিকল্পনা বিসিবির
  • দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়ানোর স্বস্তিতে বাংলাদেশ
  • রাজার রাজ্যে তামিমরা যেন প্রজা, সিরিজ জিতলো জিম্বাবুয়ে

তামিম-মুশফিকদের ‘কষ্ট’ বুঝতে পারেন রাজ্জাক

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ। এই সফরে সিনিয়র ক্রিকেটারদের কেউ কেউ বিশ্রামে থাকতে চান, আবেদনও জমা পড়েছে বিসিবিতে।
টিবিএস রিপোর্ট
06 June, 2021, 01:45 pm
Last modified: 06 June, 2021, 01:59 pm
বিসিবির দুই নির্বাচক হাবিবুল বাশার ও মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে আব্দুর রাজ্জাক (ডানে)। ছবি: বিসিবি

আন্তর্জাতিক সিরিজ খেলায় নিয়মিত জৈব সুরক্ষা বলয়ে থাকতে হচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের। আছে ঘরোয়া ক্রিকেটও। সব মিলিয়ে পরিবার থেকে অনেকটা সময় দূরে থাকতে হচ্ছে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমানদের। এ কারণে ঢাকা প্রিমিয়ার লিগে জাতীয় দলের ক্রিকেটারদের স্ত্রীকে নিয়ে থাকার অনুমতি দিয়েছে বিসিবি।

দীর্ঘ সময় ধরে জৈব সুরক্ষা বলয়ে থাকাটা জাতীয় দলের ক্রিকেটারদের জন্য কতোটা কঠিন, সেটা বুঝতে পারছেন আব্দুর রাজ্জাক। গত ফেব্রুয়ারিতে ক্রিকেটকে বিদায় বলে বিসিবির নির্বাচকের দায়িত্ব নেওয়া বাঁহাতি স্পিনার মনে করেন, করোনাকালে জৈব সুরক্ষা বলয়ে থাকা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ কারণে ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার বিষয়টি নিয়ে ভাবছেন তারা। 

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল এই স্পিনার বলেন, 'আমরা ভাবছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এখন জৈব সুরক্ষা বলয়ে থাকা। যারা জাতীয় দলে নিয়মিত, তাদের কথা একটু মনোযোগ দিয়ে চিন্তা করেন, তারা কতদিন বাইরে। আসলেই কঠিন।'

'আমরা শুধু পারফরম্যান্স দেখতে চেষ্টা করি। কিন্তু এটাও বিবেচনায় রাখা উচিত। যারা ক্রিকেট নিয়ে কথা বলে, তাদের এসব হিসাব করা উচিত। কারণ খুবই স্বাভাবিকভাবে এ রকম একটা চিন্তা করা হচ্ছে যেন ঘুরিয়ে ফিরিয়ে বিশ্রাম দেয়া হয়। আরেকটা জিনিস হলো বোর্ড যদি অনুমতি দেয়, পরিবারের সাথে থাকা।' যোগ করেন রাজ্জাক। 

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ। জানা গেছে, এই সফরে সিনিয়র ক্রিকেটারদের কেউ কেউ বিশ্রামে থাকতে চান, আবেদনও জমা পড়েছে বিসিবিতে। তবে প্রতিপক্ষ বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিলে সেটাকে সমর্থন করেন না রাজ্জাক। এ ছাড়া কারও ছুটির আবেদন সম্পর্কে এখনও জানেন না বলে জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার। 

বিসিবির এই নির্বাচক বলেন, 'জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ে সহজ প্রতিপক্ষ নয়, বাংলাদেশের মাটিতে হলে বলতাম তুলনামূলক সহজ প্রতিপক্ষ। জিম্বাবুয়েতে জিম্বাবুয়ে কখনোই সহজ প্রতিপক্ষ নয়। আমি কোনোভাবেই এর সাথে একমত হব না। আমি এখনও জানি না কেউ বলছে যে, আমি থাকতে পারব না। এখনও কেউ বলেনি। বললে অবশ্যই বিবেচনা করা হবে।'

সেই বিবেচনার দায়িত্ব বিসিবির ওপর ছাড়ছেন রাজ্জাক। ২৭৯টি আন্তর্জাতিক (তিন ফরম্যাট মিলিয়ে) উইকেটের মালিক বললেন, 'এ রকম যদি আসে আমরা বিবেচনা করে দেখব। আর এই বিবেচনার বিষয়টা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের। বোর্ড থেকেই সিদ্ধান্তটা আসবে। আমাদের ইনফর্ম করা হবে আমরা বিবেচনা করতে পারি কিনা। আমরা দেখব ওই খেলোয়াড় থাকলে কী হতে পারে, না থাকলে কী হতে পারে।'

আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ। এই সফরে একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ৭ জুলাই শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। এর আগে ৩ ও ৪ জুলাই দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। সবগুলো ম্যাচই হবে হারারেতে। এই ভেন্যুতেই ২৩, ২৫ ও ২৭ জুলাই তিন টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

Related Topics

টপ নিউজ

আব্দুর রাজ্জাক / বিসিবি নির্বাচক / বাংলাদেশের জিম্বাবুয়ে সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ২ দিনের রিমান্ডে
  • ‘খুবই অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য’- ব্যাটিং ধসের পর রাজ্জাক
  • খুলনা, রাজশাহী স্টেডিয়াম সংস্কারের পরিকল্পনা বিসিবির
  • দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়ানোর স্বস্তিতে বাংলাদেশ
  • রাজার রাজ্যে তামিমরা যেন প্রজা, সিরিজ জিতলো জিম্বাবুয়ে

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net