Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
ঢাকা ইপিজেডে সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল গুনজে ইউনাইটেড

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 August, 2026, 08:50 pm
Last modified: 11 August, 2026, 09:05 pm

Related News

  • বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
  • শিল্প কারখানায় ১% শুল্কে সৌর সরঞ্জাম আমদানির সুবিধা বহাল রয়েছে, ব্যাখ্যা দিল এনবিআর
  • আবারও সাভারে মিলল বোমাসদৃশ প্রেশার কুকার, ঘিরে রেখেছে পুলিশ
  • প্রকল্প তদারকিতে ‘লাল-হলুদ-সবুজ’ ড্যাশবোর্ড চালু করছে সরকার
  • ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার

ঢাকা ইপিজেডে সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল গুনজে ইউনাইটেড

বিদ্যুতের প্রচলিত উৎসের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব শিল্প পরিবেশ গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
11 August, 2026, 08:50 pm
Last modified: 11 August, 2026, 09:05 pm
ছবি: বাসস

সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) অবস্থিত নিজস্ব কারখানায় ৪২৪ কিলোওয়াট পিক (কেডব্লিউপি) ক্ষমতার রুফটপ সোলার পিভি প্রকল্প চালু করেছে গুনজে ইউনাইটেড লিমিটেড। 

আজ মঙ্গলবার ডিইপিজেডে গুনজে ইউনাইটেড লিমিটেডের কারখানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন ও কমিশনিং সম্পন্ন হয়।

মোট ৭২২টি উচ্চক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল নিয়ে গঠিত এই রুফটপ সোলার প্রকল্পটি এখন পুরোদমে সচল রয়েছে এবং প্রয়োজনীয় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন করছে।

গুনজে ইউনাইটেড লিমিটেড জানিয়েছে, বিদ্যুতের প্রচলিত উৎসের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব শিল্প পরিবেশ গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। শিল্পপ্রতিষ্ঠানের অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের মাধ্যমে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের পরিচালক খন্দকার জায়েদ আহসান, ইউনাইটেড গ্রুপের গ্রুপ এক্সিকিউটিভ ডিরেক্টর খন্দকার সাইদুল ইসলাম এবং গুনজে ইউনাইটেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিতোশি মোরি উপস্থিত ছিলেন।

গুনজে ইউনাইটেড লিমিটেড হলো ইউনাইটেড গ্রুপ ও জাপানের গুনজে করপোরেশনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির এ উদ্যোগ বাংলাদেশের শিল্প খাতে গ্রিন এনার্জি বা পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবহারের প্রসারকে আরও ত্বরান্বিত করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Related Topics

টপ নিউজ

সৌরবিদ্যুৎ / প্রকল্প / ডিইপিজেড / ইপিজেড / সাভার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো
  • গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
    সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

Related News

  • বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
  • শিল্প কারখানায় ১% শুল্কে সৌর সরঞ্জাম আমদানির সুবিধা বহাল রয়েছে, ব্যাখ্যা দিল এনবিআর
  • আবারও সাভারে মিলল বোমাসদৃশ প্রেশার কুকার, ঘিরে রেখেছে পুলিশ
  • প্রকল্প তদারকিতে ‘লাল-হলুদ-সবুজ’ ড্যাশবোর্ড চালু করছে সরকার
  • ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

4
গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net