Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
সামাজিক সুরক্ষায় জিডিপির মাত্র ০.৯% ব্যয় বাংলাদেশের, দক্ষিণ এশিয়ার গড়ের চেয়ে অনেক কম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 August, 2026, 07:05 pm
Last modified: 11 August, 2026, 09:04 pm

Related News

  • রাশিয়ায় রোসাটমের আন্তর্জাতিক ফিশিং টুর্নামেন্টে অংশ নিল বাংলাদেশ
  • পেমেন্ট জটিলতা ও ছুটির আমেজে ব্যাহত হচ্ছে বন্দরগুলোর ২৪/৭ কাস্টমস সেবা
  • বাংলাদেশ সহযোগিতা চায়, অন্যের খেলার দাবার বোর্ড হতে চায় না: শামা ওবায়েদ 
  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমানোর আইনে ছাড় দিচ্ছে অর্থ মন্ত্রণালয়

সামাজিক সুরক্ষায় জিডিপির মাত্র ০.৯% ব্যয় বাংলাদেশের, দক্ষিণ এশিয়ার গড়ের চেয়ে অনেক কম

জিইডির মূল্যায়ন অনুযায়ী, কিছু কর্মসূচিতে প্রকৃত সুবিধাভোগীদের বাদ পড়ার হার অত্যন্ত বেশি। উদাহরণস্বরূপ, বিধবা ভাতা কর্মসূচিতে এই বাদ পড়ার হার ৮৫ শতাংশে পৌঁছেছে; যার অর্থ এই সুবিধার যোগ্য বিপুলসংখ্যক মানুষ তালিকা থেকেই বাদ পড়েছেন।
টিবিএস রিপোর্ট
11 August, 2026, 07:05 pm
Last modified: 11 August, 2026, 09:04 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

বাংলাদেশে সামাজিক সুরক্ষা খাত স্বল্প বরাদ্দ, লক্ষ্য নির্ধারণে ব্যর্থতা এবং বিচ্ছিন্ন কর্মসূচির সংকটে ভুগছে। সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) এক মূল্যায়ন প্রতিবেদনে দেখা গেছে, দারিদ্র্য দূরীকরণ কেন্দ্রিক মূল সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বাংলাদেশ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র ০.৯ শতাংশ ব্যয় করে, যেখানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর গড় ব্যয় ৩.৮ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২২ সালে দেশের দরিদ্র জনগোষ্ঠীর ৬৭.১ শতাংশই সামাজিক সুরক্ষার সুবিধার বাইরে ছিল। অন্যদিকে, বিদ্যমান সুবিধাভোগীদের ৬২.৮ শতাংশই দরিদ্র বা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল না; যা সামাজিক নিরাপত্তার অর্থ বণ্টনে মারাত্মক অপচয় ও সঠিক সুবিধাভোগী নির্বাচনে ব্যর্থতাকেই নির্দেশ করে।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জিইডি আয়োজিত এসডিজি অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো সংক্রান্ত জাতীয় সম্মেলনের "ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও এসডিজি অর্জন" শীর্ষক সমান্তরাল অধিবেশনে এই তথ্য তুলে ধরা হয়।

জিইডির মূল্যায়ন অনুযায়ী, কিছু কর্মসূচিতে প্রকৃত সুবিধাভোগীদের বাদ পড়ার (এক্সক্লুশন) হার অত্যন্ত বেশি। উদাহরণস্বরূপ, বিধবা ভাতা কর্মসূচিতে এই বাদ পড়ার হার ৮৫ শতাংশে পৌঁছেছে; যার অর্থ এই সুবিধার যোগ্য বিপুলসংখ্যক মানুষ তালিকা থেকেই বাদ পড়েছেন।

একই সঙ্গে, অনভিপ্রেত অন্তর্ভুক্তির (ইনক্লুশন) উচ্চ হারের কারণে সরকারি সম্পদ এমন অনেকের কাছে পৌঁছাচ্ছে যারা আদতে দরিদ্র বা ঝুঁকিপূর্ণ নন। প্রতিবেদনে এটিকে সামাজিক নিরাপত্তা বরাদ্দের অপচয় এবং স্থানীয় প্রভাবশালীদের দখলে ("এলিট ক্যাপচার") চলে যাওয়ার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত সামাজিক নিরাপত্তা ব্যবস্থা

বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থাটি অত্যন্ত বিক্ষিপ্ত ও খণ্ডবিখণ্ড। মূল অর্থায়ন ৯৫টি ওভারল্যাপিং বা প্রায় একই ধরনের একাধিক কর্মসূচির মধ্যে ছড়িয়ে রয়েছে।

এর মধ্যে ছোট আকারের ৫০টি কর্মসূচির পেছনে মোট বরাদ্দের মাত্র ২.৩ শতাংশ ব্যয় হয়, যা প্রশাসনিক ব্যয় বৃদ্ধি, একই কাজের পুনরাবৃত্তি এবং দুর্বল সমন্বয় নিয়ে প্রশ্ন তুলছে।

বিশেষজ্ঞরা বলছেন, বিক্ষিপ্ত এই ব্যবস্থার কারণে কর্মসূচিগুলোর সঠিক নজরদারি ও সার্বিক প্রভাব মূল্যায়ন করা কঠিন হয়ে পড়েছে।

প্রতিবেদনে শহুরে দরিদ্রদের সুরক্ষার ক্ষেত্রেও বড় ধরনের ঘাটতি চিহ্নিত করা হয়েছে। বর্তমানে চালু থাকা ১৪০টি সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে মাত্র ২৩টি বিশেষভাবে শহরের মানুষের জন্য তৈরি, যা সামাজিক সুরক্ষার মোট বরাদ্দের মাত্র ৪ শতাংশ।

এর ফলে শহরের বিপুলসংখ্যক দরিদ্র মানুষ, বিশেষ করে যারা অনানুষ্ঠানিক খাতের কর্মসংস্থানের ওপর নির্ভরশীল এবং জীবনযাত্রার বর্ধিত ব্যয়ের কারণে চাপের মুখে রয়েছেন, তারা সামাজিক সুরক্ষার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

নতুন পাঁচ বছর মেয়াদি কৌশল

বাংলাদেশ যখন ২০২৬–২০৩১ মেয়াদের জন্য একটি নতুন পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো চালু করতে যাচ্ছে, ঠিক তখনই এই মূল্যায়ন সামনে এলো। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১ ও ১০ নং লক্ষ্য—দারিদ্র্য বিমোচন ও বৈষম্য হ্রাস—এর সঙ্গে সামঞ্জস্য রেখে এই কৌশল নির্ধারণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই কৌশলে ডিজিটাল নিবন্ধনের মাধ্যমে অপচয় কমানো, সুবিধাভোগী নির্বাচনে স্বচ্ছতা আনা এবং ওভারল্যাপিং কর্মসূচিগুলোকে একীভূত করার ওপর অগ্রাধিকার দেওয়া হবে।

এই কাঠামোর আরেকটি উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে শহরের দরিদ্র পরিবারগুলোর কাছে সামাজিক নিরাপত্তার সুবিধা পৌঁছে দেওয়া।

দেশের অর্থনীতিতে সাম্প্রতিক বছরগুলোয় আসা ধাক্কার পর দারিদ্র্য বৃদ্ধি পাওয়ায় এ খাতের সংস্কার আরও জরুরি হয়ে পড়েছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২২ সালে দেশে মধ্যম দারিদ্র্য ১৮.৭ শতাংশে এবং চরম দারিদ্র্য ৫.৬ শতাংশে নেমে এসেছিল। তবে ২০২৫ সালের মধ্যে এই হার যথাক্রমে বেড়ে ২৭.৯৩ শতাংশ এবং ৯.৩৫ শতাংশে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।

দারিদ্র্য ও বৈষম্য বাড়তে থাকায় জিইডির মূল্যায়নে বলা হয়েছে, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে এবং ঝুঁকিপূর্ণ জনগণকে সুরক্ষার আওতায় আনতে সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই।

Related Topics

টপ নিউজ

সামাজিক সুরক্ষা কর্মসূচি / বাংলাদেশ / দক্ষিণ এশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • রাশিয়ায় রোসাটমের আন্তর্জাতিক ফিশিং টুর্নামেন্টে অংশ নিল বাংলাদেশ
  • পেমেন্ট জটিলতা ও ছুটির আমেজে ব্যাহত হচ্ছে বন্দরগুলোর ২৪/৭ কাস্টমস সেবা
  • বাংলাদেশ সহযোগিতা চায়, অন্যের খেলার দাবার বোর্ড হতে চায় না: শামা ওবায়েদ 
  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমানোর আইনে ছাড় দিচ্ছে অর্থ মন্ত্রণালয়

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net