Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 August, 2026, 04:55 pm
Last modified: 11 August, 2026, 05:00 pm

Related News

  • মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৯ সেপ্টেম্বর
  • র‍্যাব বিলুপ্ত করে কোন পরিবর্তন এনে এসআরবি গঠনের কথা বলা হচ্ছে?
  • রাজধানীর কেরানীগঞ্জে মিলল আরও দুই ইয়াবা কারখানা, গ্রেপ্তার ২
  • নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল, দাম উঠতে পারে ১০ মিলিয়ন ডলার
  • চ্যারিটি শপে দান করা ‘দ্য হবিট’-এর দুর্লভ প্রথম সংস্করণ বিক্রি হলো ৬২ লাখ টাকায়!

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

নিলামে অংশ নেওয়ার আগে কুকুরগুলো পরিদর্শনের সুযোগও রাখা হয়েছে৷  অংশগ্রহণকারীদের ১ হাজার টাকা নগদ জামানত দিতে হবে। এছাড়া, বিক্রিত মূল্যের ওপর ১০ শতাংশ আয়কর এবং ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে ক্রেতাকে। 
টিবিএস রিপোর্ট
11 August, 2026, 04:55 pm
Last modified: 11 August, 2026, 05:00 pm
ফাইল ছবি: টিবিএস

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অপারেশনাল কাজে ব্যবহৃত আটটি প্রশিক্ষিত কুকুর এবার উন্মুক্ত নিলামে বিক্রি করা হবে। নিলামের তালিকায় রয়েছে ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের কুকুর। 

মঙ্গলবার (১১ আগস্ট) র‍্যাবের সদর দপ্তর থেকে প্রকাশিত টেন্ডার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় মিরপুর-১৪ পুলিশ লাইন্সে র‍্যাব ডগ স্কোয়াড প্রাঙ্গণে এই উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হবে। 

নিলামের জন্য তালিকাভুক্ত আটটি কুকুরের মধ্যে পাঁচটি ল্যাব্রাডর এবং তিনটি জার্মান শেফার্ড জাতের।  তালিকায় থাকা কুকুরগুলোর বয়স প্রায় ৬ বছর ৭ মাস থেকে ৮ বছর ৩ মাসের মধ্যে। 

নিলামে অংশ নিতে যা লাগবে 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিলামে অংশ নেওয়ার আগে কুকুরগুলো পরিদর্শনের সুযোগও রাখা হয়েছে৷  অংশগ্রহণকারীদের ১ হাজার টাকা নগদ জামানত দিতে হবে। এছাড়া, বিক্রিত মূল্যের ওপর ১০ শতাংশ আয়কর এবং ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে ক্রেতাকে। 

নিলামে কুকুর কিনলে নির্ধারিত মূল্যের টাকা তিন দিনের মধ্যে পরিশোধ করে কুকুর বুঝে নিতে হবে। এ জন্য র‍্যাবের সদর দপ্তরের উপ-পরিচালকের (অপারেশনস) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। 

প্রতিটি কুকুরের জন্য আলাদাভাবে নিলাম ডাকতে হবে। কোনো কুকুর বিক্রি না হওয়া পর্যন্ত নিলাম কার্যক্রম চলবে বলেও জানান বাহিনীটির প্রশাসন বিভাগের পরিচালক কমান্ডার কামরুল হাসান। 

তবে নিলামে সর্বোচ্চ দরদাতাই যে কুকুরটি পাবেন, এমন নিশ্চয়তা নেই। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো কারণ দর্শানো ছাড়াই কর্তৃপক্ষ যেকোনো দর গ্রহণ কিংবা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। 

এর আগে, ২০২৫ সালের নভেম্বরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বিশেষায়িত ক্যানাইন দলের তিন প্রশিক্ষিত কুকুর উন্মুক্ত নিলামে বিক্রি হয় ৬ লাখ ৩০ হাজার টাকায়। এর মধ্যে যুক্তরাজ্য থেকে আনা ল্যাব্রাডর জাতের 'কোরি' নামে একটি কুকুর সর্বোচ্চ ৫ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়।

Related Topics

টপ নিউজ

র‌্যাব / নিলাম / প্রশিক্ষিত কুকুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

Related News

  • মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৯ সেপ্টেম্বর
  • র‍্যাব বিলুপ্ত করে কোন পরিবর্তন এনে এসআরবি গঠনের কথা বলা হচ্ছে?
  • রাজধানীর কেরানীগঞ্জে মিলল আরও দুই ইয়াবা কারখানা, গ্রেপ্তার ২
  • নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল, দাম উঠতে পারে ১০ মিলিয়ন ডলার
  • চ্যারিটি শপে দান করা ‘দ্য হবিট’-এর দুর্লভ প্রথম সংস্করণ বিক্রি হলো ৬২ লাখ টাকায়!

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net