Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 August, 2026, 09:45 pm
Last modified: 10 August, 2026, 10:02 pm

Related News

  • ন্যূনতম বেতন ৩০ হাজারের দাবিতে উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে জনদুর্ভোগ
  • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, অর্থ ছিনতাইয়ের অভিযোগ
  • ৬ বছর পর সৌদি আরব থেকে দেশে ফিরে ছিনতাইয়ের শিকার প্রবাসী, খোয়া গেল রিয়াল-স্বর্ণ
  • উত্তরায় ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩
  • সাভারে র‍্যাব পরিচয়ে ব্যবসায়ীর ২৬ লাখ টাকা ছিনতাই

উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

এই ঘটনায় ডিএমপির বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা ৬-৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন ডিএল ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল করিম।
টিবিএস রিপোর্ট
10 August, 2026, 09:45 pm
Last modified: 10 August, 2026, 10:02 pm
কোলাজ: টিবিএস

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে বুকে পিস্তল ঠেকিয়ে এক পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

গতকাল রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের বিমানবন্দর এলাকার ক্রাউন প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় ডিএমপির বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা ৬-৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন ডিএল ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল করিম।

মামলার এজাহারে বলা হয়, প্রতিষ্ঠানের কর্মচারী সিএনজি অপারেটর সেলিমুজ্জামান এবং কাভার্ডভ্যান গাড়ির ড্রাইভার মো. খোরশেদকে নিয়ে ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন উত্তরা ১নং সেক্টরের পূবালী ব্যাংকে টাকা জমা দিতে যান।

সকাল সাড়ে ১০টার দিকে কাভার্ডভ্যানটি ঢাকা-ময়মনসিংহ রোডের ক্রাউন প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে ৩টি মোটর সাইকেলে অজ্ঞাতনামা ৬-৭জন দুষ্কৃতিকারী গাড়ির সামনে এসে গতি রোধ করে। এ সময় দুষ্কৃতিকারীরা আল আমিনের বুকে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়, যার মধ্যে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিল। এছাড়া দুষ্কৃতিকারীরা সহকারী ম্যানেজার আল-আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, 'আমরা ছয়জনকে শনাক্ত করতে পেরেছি। ছিনতাইকারীদের গ্রেপ্তারে সব বাহিনী মাঠে নেমেছে। আশা করছি দ্রুতই সফল হতে পারব।'

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ টিবিএসকে বলেন, 'এই ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। কিছুটা অগ্রগতি আছে। তবে তদন্তের স্বার্থে এখনই তা বলা যাচ্ছে না।'

Related Topics

টপ নিউজ

উত্তরা / পেট্রোল পাম্প / ছিনতাই / অস্ত্রের মুখে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার
  • প্রতীকী ছবি: মিনা ডে লা ও
    ‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
    না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

Related News

  • ন্যূনতম বেতন ৩০ হাজারের দাবিতে উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে জনদুর্ভোগ
  • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, অর্থ ছিনতাইয়ের অভিযোগ
  • ৬ বছর পর সৌদি আরব থেকে দেশে ফিরে ছিনতাইয়ের শিকার প্রবাসী, খোয়া গেল রিয়াল-স্বর্ণ
  • উত্তরায় ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩
  • সাভারে র‍্যাব পরিচয়ে ব্যবসায়ীর ২৬ লাখ টাকা ছিনতাই

Most Read

1
গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার

2
প্রতীকী ছবি: মিনা ডে লা ও
আন্তর্জাতিক

‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

4
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
বাংলাদেশ

না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net