শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
আগামী ৫ আগস্ট ভারতের মাটিতে আয়োজিত একটি ভার্চুয়াল অনুষ্ঠানে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে ভারত সরকারের অবস্থান স্পষ্টভাবে জানতে চেয়েছে বাংলাদেশ।
সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, ভারতের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার হওয়া প্রয়োজন বলেও জানান তিনি।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ৫ আগস্ট দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হবেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের ২২ সদস্যের একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এটি দুই দেশের মেরিটাইম নিরাপত্তা সহযোগিতার অংশ। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের হওয়া বিভিন্ন চুক্তির বিষয়ে তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষা হলে এসব চুক্তির ধারাবাহিকতা বজায় থাকবে।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, আগামী ৫ আগস্ট ভারতে আয়োজিত একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে ভারত সরকারের অবস্থান স্পষ্টভাবে জানতে চেয়েছে বাংলাদেশ।
তিনি বলেন, ভারতের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার হওয়া প্রয়োজন বলেও জানান তিনি।
এদিকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর এবং ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর মধ্যকার বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি উঠেছিল কি না— এমন এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, "এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।"
