Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
সুশাসন পর্যালোচনা ও প্রকল্পের ফলাফল মূল্যায়নে আগস্টে ঢাকায় আসছে বিশ্বব্যাংকের দুই প্রতিনিধিদল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 July, 2026, 07:40 pm
Last modified: 29 July, 2026, 08:33 pm

Related News

  • কানাডা-সিঙ্গাপুর বানাবো বলব না, বাসযোগ্য ঢাকা গড়তে চাই: মীর শাহে আলম
  • একসময় বৃহত্তর বাড্ডা ছিল কেবলই জলাশয় আর ফসলের মাঠ
  • সাবেক হাইকমিশনার সাঈদা মুনাসহ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,০৬৫
  • দুর্বল শাসনব্যবস্থা ও পরিবেশে বৈশ্বিক সূচকে পেছাল ঢাকাসহ দেশের আরও ৭ শহর

সুশাসন পর্যালোচনা ও প্রকল্পের ফলাফল মূল্যায়নে আগস্টে ঢাকায় আসছে বিশ্বব্যাংকের দুই প্রতিনিধিদল

সফরকালে তারা অর্থ মন্ত্রণালয়, বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ইউনিট (পিআইইউ) এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, সরকারি ক্রয়, জবাবদিহি এবং চলমান সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হবে।
টিবিএস রিপোর্ট
29 July, 2026, 07:40 pm
Last modified: 29 July, 2026, 08:33 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর আর্থিক ব্যবস্থাপনা, সুশাসন, ক্রয় প্রক্রিয়া ও জবাবদিহি পর্যালোচনার পাশাপাশি একটি বড় উন্নয়ন প্রকল্পের ফলাফল ও প্রভাব মূল্যায়নে আগস্টে ঢাকায় আসছে বিশ্বব্যাংকের দুটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। 

এর মধ্যে ৯ থেকে ১৩ আগস্ট গভর্ন্যান্স গ্লোবাল প্র্যাকটিসের একটি মিশন এবং ৯ থেকে ১৬ আগস্ট রেজিলিয়েন্স, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (রেলি) প্রকল্পের ফলাফল মূল্যায়ন মিশন বাংলাদেশ সফর করবে।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের অপারেশনস ম্যানেজার গেইল এইচ. মার্টিন পৃথক দুটি চিঠিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মোহাম্মদ আহসান কিবরিয়া সিদ্দিকীকে এ বিষয়ে অবহিত করেছেন। প্রথম চিঠিটি গত ২১ জুলাই এবং দ্বিতীয়টি ২৬ জুলাই (রোববার) পাঠানো হয়।

রোববারের চিঠিতে জানানো হয়, বিশ্বব্যাংকের গভর্ন্যান্স গ্লোবাল প্র্যাকটিসের প্র্যাকটিস ম্যানেজার হিশাম আহমেদ ওয়ালি এবং সিনিয়র অপারেশনস অফিসার আলেকসান্দার কোচেভস্কি ৯ থেকে ১৩ আগস্ট ঢাকা সফর করবেন। এই মিশনের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশে বিশ্বব্যাংকের প্রকল্পগুলোর ফিডিউশিয়ারি (আর্থিক জবাবদিহি), নন-ফিডিউশিয়ারি এবং সুশাসন-সংক্রান্ত বিষয় পর্যালোচনা করা। 

সফরকালে তারা অর্থ মন্ত্রণালয়, বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ইউনিট (পিআইইউ) এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, সরকারি ক্রয়, জবাবদিহি এবং চলমান সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হবে।

অন্যদিকে ২১ জুলাইয়ের চিঠিতে বিশ্বব্যাংক জানায়, রেজিলিয়েন্স, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (রেলি) প্রকল্পের লার্নিং অ্যান্ড রেজাল্টস নোট মিশন ৯ থেকে ১৬ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সফর করবে। 

চিঠি অনুযায়ী, এই মিশনের উদ্দেশ্য হলো বিশ্বব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রকল্পের ফলাফল, অর্জন, উন্নয়নগত প্রভাব, আর্থিক ও অর্থনৈতিক দক্ষতা মূল্যায়ন করা। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা, সফলতা এবং উত্তম চর্চাগুলো নথিভুক্ত করা হবে। এজন্য প্রকল্পের বিভিন্ন তথ্য সংগ্রহ ও যাচাই করা হবে।

রেলি প্রকল্প মূল্যায়ন মিশনে নেতৃত্ব দেবেন সামিনা ইয়াসমিন। তিনি টাস্ক টিম লিডার এবং সিনিয়র এগ্রিকালচার স্পেশালিস্ট। তার সঙ্গে বিশ্বব্যাংকের কৃষি, অর্থনীতি, আর্থিক ব্যবস্থাপনা, সরকারি ক্রয়, পরিবেশ, সামাজিক উন্নয়ন, প্রকল্প মূল্যায়ন এবং রেজিলিয়েন্স সূচক বিশ্লেষণ–সংক্রান্ত বিশেষজ্ঞরা থাকবেন। এছাড়া জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) একজন বিশেষজ্ঞও এই মিশনে অংশ নেবেন।

বিশ্বব্যাংক জানিয়েছে, এই মিশন বাস্তবায়নকারী সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) এবং প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, আগস্টে পরপর দুটি মিশনের মাধ্যমে বিশ্বব্যাংক একদিকে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোর সুশাসন, আর্থিক শৃঙ্খলা ও জবাবদিহিতা পর্যালোচনা করবে, অন্যদিকে একটি বড় সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের বাস্তব ফলাফল ও প্রভাব মূল্যায়ন করবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়নের মানোন্নয়ন এবং বিশ্বব্যাংকের অর্থায়ন কার্যক্রম আরও কার্যকর করতে এসব মূল্যায়নের সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Topics

টপ নিউজ

বিশ্বব্যাংক / ঢাকা / সুশাসন / প্রতিনিধিদল / সফর / জবাবদিহি / প্রকল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে
  • বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
    জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: বাসস
    নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া
  • ছবি: ভিডিও থেকে নেয়া
    ‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

Related News

  • কানাডা-সিঙ্গাপুর বানাবো বলব না, বাসযোগ্য ঢাকা গড়তে চাই: মীর শাহে আলম
  • একসময় বৃহত্তর বাড্ডা ছিল কেবলই জলাশয় আর ফসলের মাঠ
  • সাবেক হাইকমিশনার সাঈদা মুনাসহ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,০৬৫
  • দুর্বল শাসনব্যবস্থা ও পরিবেশে বৈশ্বিক সূচকে পেছাল ঢাকাসহ দেশের আরও ৭ শহর

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

3
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

4
বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

5
ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া

6
ছবি: ভিডিও থেকে নেয়া
বাংলাদেশ

‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net