Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
এলএনজি খাতে সহযোগিতা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
28 July, 2026, 07:00 pm
Last modified: 28 July, 2026, 07:19 pm

Related News

  • নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
  • ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

এলএনজি খাতে সহযোগিতা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী লিখেন, ‘আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে আলাপকালে আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতার ওপর জোর দেওয়া হয়েছে।’
টিবিএস রিপোর্ট
28 July, 2026, 07:00 pm
Last modified: 28 July, 2026, 07:19 pm
ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত এই ফোনালাপে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

আলাপ শেষে এক ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম জানান, বাংলাদেশের বর্তমান গ্যাস সংকট এবং তা মোকাবিলায় মালয়েশিয়ার সম্ভাব্য সহযোগিতা নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। বাংলাদেশের জরুরি চাহিদা মেটাতে মালয়েশীয় জ্বালানি প্রতিষ্ঠান 'পিট্রোনাস'-এর মাধ্যমে এলএনজি সরবরাহের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী লিখেন, 'আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে আলাপকালে আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতার ওপর জোর দেওয়া হয়েছে।'

অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আনোয়ার ইব্রাহিম জানান, বাংলাদেশে মালয়েশীয় টেলিকম প্রতিষ্ঠান আজিয়াটা-র বিনিয়োগের অগ্রগতি এবং এমএমসি পোর্ট-এর সঙ্গে কৌশলগত অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং বাণিজ্যের নতুন সুযোগ তৈরি করবে।

ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম আরও উল্লেখ করেন, পারস্পরিক শ্রদ্ধা এবং বাস্তবসম্মত সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে মালয়েশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। এই অংশীদারত্ব উভয় দেশের জনগণের জন্যই কল্যাণ বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Related Topics

টপ নিউজ

এলএনজি / মালয়েশিয়ার প্রধানমন্ত্রী / তারেক রহমান / প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • কোলাজ: টিবিএস
    ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার
  • ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  
  • জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
    প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

Related News

  • নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
  • ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

3
কোলাজ: টিবিএস
অর্থনীতি

ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার

4
ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা

5
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  

6
জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net