Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেবে না বাংলাদেশ: নাহিদ ইসলাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 July, 2026, 07:05 pm
Last modified: 28 July, 2026, 07:11 pm

Related News

  • শিশুদের বিপদ সম্পর্কে জনসাধারণকে সতর্ক না করায় মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা
  • ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে, ওরা বেশি দিন টিকতে পারবে না: ট্রাম্প
  • প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে দিতে হবে: এনসিপি
  • ৩ বছর বড় পর্দায় নেই, তবুও ১৭০০ কোটি রুপির ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতের সবচেয়ে দামি তারকা শাহরুখ
  • বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের বিষয়ে ভারতকে আরও বেশি সংবেদনশীল হতে হবে: শামা ওবায়েদ

ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেবে না বাংলাদেশ: নাহিদ ইসলাম

তিনি বলেন, 'জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র, ভোটাধিকার, সীমান্ত নিরাপত্তা, স্বাধীন পররাষ্ট্রনীতি এবং আন্তঃসীমান্ত নদীর পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যার দাবির আন্দোলন। আমরা কারও আধিপত্য মেনে নেব না—ভারতেরও না, আমেরিকারও না।'
টিবিএস রিপোর্ট
28 July, 2026, 07:05 pm
Last modified: 28 July, 2026, 07:11 pm
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ভারত বা যুক্তরাষ্ট্র—বাংলাদেশ  কারও আধিপত্য মেনে নেবে না। 

তিনি বলেন, 'স্বাধীন পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যেই জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল।'

মঙ্গলবার (২৮ জুলাই) জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জাতীয় ছাত্রশক্তি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, 'জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র, ভোটাধিকার, সীমান্ত নিরাপত্তা, স্বাধীন পররাষ্ট্রনীতি এবং আন্তঃসীমান্ত নদীর পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যার দাবির আন্দোলন। আমরা কারও আধিপত্য মেনে নেব না—ভারতেরও না, আমেরিকারও না।'

গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে নাহিদ বলেন, 'আন্দোলনের অনেক আকাঙ্ক্ষাই এখনো বাস্তবায়িত হয়নি।' তিনি যোগ করেন, 'গণঅভ্যুত্থানের পর আমরা যে প্রত্যাশা করেছিলাম, তার তুলনায় অনেক কম অর্জন হয়েছে এবং হতাশার কারণও রয়েছে। তবে আমরা বিশ্বাস করি, জুলাই গণঅভ্যুত্থান এখনো একটি চলমান আন্দোলন। জনগণের ম্যান্ডেট এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।'

এ সময় তিনি প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া ভোটারদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।

জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমিকার কথা তুলে ধরে নাহিদ বলেন, 'জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে জাতি ঋণী। বিভিন্ন সময়ে এ বিশ্ববিদ্যালয়ের অবদানের স্বীকৃতি এখনো পায়নি। সরকারের কাছে আমাদের দাবি, এই বিশ্ববিদ্যালয়কে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।'

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, 'অবকাঠামোগত উন্নয়ন গুরুত্বপূর্ণ হলেও উচ্চশিক্ষার মাধ্যমে যে মূল্যবোধ গড়ে ওঠে, তা আরও বেশি গুরুত্বপূর্ণ।' একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয় ব্যবস্থায় দীর্ঘমেয়াদি সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে উপাচার্য ও শিক্ষক নিয়োগে স্বচ্ছতা এবং বিধি-ভিত্তিক নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পরিষদের সদস্য ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন, প্রক্টর অধ্যাপক মো. নাসির উদ্দিন, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, জকসু ভিপি রিয়াজুল ইসলাম।
 
Related Topics

টপ নিউজ

নাহিদ ইসলাম / জগন্নাথ বিশ্ববিদ্যালয় / জাতীয় ছাত্রশক্তি / যুক্তরাষ্ট্র / ভারত / আধিপত্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

Related News

  • শিশুদের বিপদ সম্পর্কে জনসাধারণকে সতর্ক না করায় মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা
  • ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে, ওরা বেশি দিন টিকতে পারবে না: ট্রাম্প
  • প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে দিতে হবে: এনসিপি
  • ৩ বছর বড় পর্দায় নেই, তবুও ১৭০০ কোটি রুপির ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতের সবচেয়ে দামি তারকা শাহরুখ
  • বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের বিষয়ে ভারতকে আরও বেশি সংবেদনশীল হতে হবে: শামা ওবায়েদ

Most Read

1
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

2
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

4
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net