Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 13, 2026
রাজাকারের তালিকা থেকে নাম প্রত্যাহারে তিন মন্ত্রণালয়ে গোলাম আরিফ টিপুর আবেদন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 December, 2019, 05:05 pm
Last modified: 18 December, 2019, 05:09 pm

Related News

  • রাজাকারের তালিকার খরচ নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি ডা. মনীষার
  • ‘মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে আমরা রাজাকারের তালিকা দেইনি’
  • রাজাকারের তালিকা স্থগিত
  • রাজাকারের তালিকায় আসা মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেওয়া হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী
  • বঙ্গবন্ধুর আত্মীয়, প্রধানমন্ত্রীর ‘নয়া চাচা’ও রাজাকারের তালিকায়, সারাদেশে প্রতিবাদ

রাজাকারের তালিকা থেকে নাম প্রত্যাহারে তিন মন্ত্রণালয়ে গোলাম আরিফ টিপুর আবেদন

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ চেম্বারে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় দায়িত্ব পালন করা চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু
টিবিএস রিপোর্ট
18 December, 2019, 05:05 pm
Last modified: 18 December, 2019, 05:09 pm
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু।

সদ্য প্রকাশিত রাজাকারের তালিকা থেকে নাম সংশোধনপূর্বক বাতিল ও প্রত্যাহার চেয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ে আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু।

একইসঙ্গে যে তথ্যের ভিত্তিতে তালিকা প্রণয়ন করা হয়েছে তার অনুলিপি সরবরাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদেন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু।

বুধবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ চেম্বারে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় দায়িত্ব পালন করা চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবরে পাঠানো আবেদনে বলা হয়, “গত ১৫ ডিসেম্বর রাজাকারের তালিকা প্রচার ও প্রকাশ করেছেন, সে জন্য অভিনন্দন। এ তালিকায় রাজশাহী বিভাগের নথিতে ঠিকানাবিহীন চতুর্থ নম্বর নথিতে ‘Mr.Md Golam Arif Advocate’  লিখা আছে। বিভিন্ন গণমাধ্যমে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হওয়ায় উহা প্রচার ও প্রকাশিত হয়েছে।”

আবেদনে বলা হয়, “রাজাকার তালিকায় আমার নাম যুক্ত থাকায় আমি হতবাক, বিস্মিত, মর্মাহত ও অপমানিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাজাকার তালিকায় প্রচার ও প্রকাশের ক্ষেত্রে সীমাহীন অযত্ন, পরীক্ষা নিরীক্ষা না করে অত্যন্ত অবহেলার সাথে এ তালিকা প্রকাশ ও প্রচার করেছে মর্মে সর্ব মহলে অনুভূত।”

আবেদনে আরও বলা হয়, “মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নিকট আমার জোর দাবী, তারা তাদের ভুলটি অনুধাবন করতে সক্ষম হবেন এবং অনতিবিলম্বে ভুল সংশোধন করে আমার নাম বাতিল ও প্রত্যাহারপূর্বক প্রজ্ঞাপন জারি করে গণমাধ্যমে প্রচার ও প্রকাশ করার জন্য আবেদন জানাচ্ছি।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো আবেদনে বলা হয়, “গণমাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উল্লেখ করেছেন যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেরিত তালিকা আমরা হুবহু ছাপিয়েছি। মন্ত্রণালয়ের নিকট আমার আকুল আবেদন আমার নাম  গণমাধ্যমে প্রচার ও প্রকাশ করা হয়েছে যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেরিত রাজাকার তালিকার কপি এবং যে সব তথ্য উপাত্তের ভিত্তিতে ওই তালিকা প্রস্তুত করা হয়েছে তার কপি সরবরাহের জন্য বিনীত আবেদন জানাচ্ছি।”

আইন মন্ত্রণালয়কে এইসব বিষয় অবহিত করে যথাযথ পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে একটি পৃথক আবেদনে।

এ সব আবেদনের অনুলিপি অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও তদন্ত সংস্থার সমন্বয়ককে অনুলিপি পাঠানো হয়েছে।  

এর আগে গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক  প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেছিলেন, দাবি একটাই, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সেই শক্তিকে যারা রাজাকার-আলবদরের তালিকায় যুক্ত করেছে সেটা কীভাবে হলো, তার উৎস কারা, সেটা খুঁজে বের করে আইনগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
 
Related Topics

টপ নিউজ

রাজাকার তালিকা / গোলাম আরিফ টিপু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
    স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
  • ছবি: সারা রুয়ান/ফিল্ড মিউজিয়াম
    বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা
  • ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
    ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
  • ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
    এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
    পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

Related News

  • রাজাকারের তালিকার খরচ নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি ডা. মনীষার
  • ‘মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে আমরা রাজাকারের তালিকা দেইনি’
  • রাজাকারের তালিকা স্থগিত
  • রাজাকারের তালিকায় আসা মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেওয়া হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী
  • বঙ্গবন্ধুর আত্মীয়, প্রধানমন্ত্রীর ‘নয়া চাচা’ও রাজাকারের তালিকায়, সারাদেশে প্রতিবাদ

Most Read

1
স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থনীতি

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

2
ছবি: সারা রুয়ান/ফিল্ড মিউজিয়াম
আন্তর্জাতিক

বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা

3
ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
অর্থনীতি

ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ

4
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

5
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
বাংলাদেশ

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net