Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
বছরের প্রথমার্ধে ইস্টার্ন ব্যাংকের মুনাফা ২৫ শতাংশ বেড়ে ৪৩৯ কোটি টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
28 July, 2026, 11:15 am
Last modified: 28 July, 2026, 11:19 am

Related News

  • বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
  • বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা
  • বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬,০০০ কোটি টাকা, ৬ মাসের বোনাস পাচ্ছেন কর্মকর্তারা
  • চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
  • ইস্টার্ন ব্যাংকের নতুন এমডি হলেন হাসান ও. রশিদ

বছরের প্রথমার্ধে ইস্টার্ন ব্যাংকের মুনাফা ২৫ শতাংশ বেড়ে ৪৩৯ কোটি টাকা

টিবিএস রিপোর্ট
28 July, 2026, 11:15 am
Last modified: 28 July, 2026, 11:19 am

চলতি ২০২৬ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আগের বছরের একই সময়ের তুলনায় ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর সমন্বিত নিট মুনাফায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

সোমবার (২৭ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-জুন সময়ে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা দাঁড়িয়েছে ৪৩৯ কোটি টাকা।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৬৭ পয়সায়, যা আগের বছরের একই সময়ে ছিল (পুনর্নির্ধারিত) ২ টাকা ১৪ পয়সা। একক বা স্ট্যান্ডঅ্যালোন ভিত্তিতে শেয়ার প্রতি আয় ২ টাকা ৩৫ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৬১ পয়সা হয়েছে।

এপ্রিল-জুন প্রান্তিকেও ইবিএল-এর মুনাফায় উন্নতি হয়েছে। এই দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস আগের বছরের ১ টাকা ২০ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৪৬ পয়সায়। 

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি সিকিউরিটিজে (ট্রেজারি বন্ড) বেশি বিনিয়োগ করার কারণে মূলত এই শক্তিশালী পারফরম্যান্স সম্ভব হয়েছে। আকর্ষণীয় সুদের হারের কারণে সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ লাভজনক হয়ে উঠেছে। একই সঙ্গে নন-ফান্ডেড আয় বৃদ্ধি এবং ব্যাংকের পরিচালন দক্ষতা এই প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

তবে প্রথমার্ধে শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) আগের বছরের ১৩ টাকা ১০ পয়সা থেকে কমে ৭ টাকা ৫৭ পয়সায় দাঁড়িয়েছে।

আলোচ্য সময়ে ইবিএল-এর আর্থিক ভিত্তি আরও মজবুত হয়েছে। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) আগের বছরের ২৭ টাকা ০৭ পয়সা থেকে বেড়ে ৩০ টাকা ৭১ পয়সায় দাঁড়িয়েছে। একক ভিত্তিতে শেয়ার প্রতি এনএভি দাঁড়িয়েছে ৩১ টাকা ১২ পয়সা।

দক্ষ পরিচালন ও বিচক্ষণ ঋণ ব্যবস্থাপনার মাধ্যমে ইবিএল ব্যাংকিং খাতে বরাবরই খেলাপি ঋণের (এনপিএল) হার সর্বনিম্ন পর্যায়ে রাখতে সক্ষম হয়েছে।

বাজার বিশ্লেষকরা আশা করছেন, ইবিএল-এর ডিজিটাল ব্যাংকিং সেবার চলমান সম্প্রসারণ এবং ট্রেড ফাইন্যান্স, কার্ড ও অন্যান্য ব্যাংকিং সেবা থেকে ফি-ভিত্তিক আয় বৃদ্ধি আগামী মাসগুলোতে ব্যাংকটির ভালো মুনাফা ধরে রাখতে সহায়তা করবে।

উল্লেখ্য, ২০২৫ সালের জন্য ব্যাংকটি তার শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৩ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল।

Related Topics

টপ নিউজ

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) / নিট মুনাফা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্টারলিংকের প্রযুক্তিতে প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট মোবাইল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
  • ফাইল ছবি: এএফপি
    ‘ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন’: ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের রসিকতা
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
  • বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা
  • বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬,০০০ কোটি টাকা, ৬ মাসের বোনাস পাচ্ছেন কর্মকর্তারা
  • চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
  • ইস্টার্ন ব্যাংকের নতুন এমডি হলেন হাসান ও. রশিদ

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

স্টারলিংকের প্রযুক্তিতে প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট মোবাইল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন’: ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের রসিকতা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net