Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 02, 2026
বন্যার ধাক্কা কাটিয়ে চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু, অনুপস্থিত ১৮২৫ জন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 July, 2026, 06:05 pm
Last modified: 27 July, 2026, 07:01 pm

Related News

  • বন্যায় ১৪০.৮২ কোটি টাকার সবজি নষ্ট, চট্টগ্রামে কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা
  • চট্টগ্রামের পাঁচ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২১৩ কিলোমিটার সড়ক, মেরামতে লাগবে ৩৭৮ কোটি টাকা
  • চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
  • বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষায় ইকন
  • চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই শুরুর বিষয়টি গুজব: আন্তঃশিক্ষা বোর্ডের সতর্কবার্তা

বন্যার ধাক্কা কাটিয়ে চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু, অনুপস্থিত ১৮২৫ জন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ জানান, বর্তমানে নিয়মিত রুটিন অনুসারেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
টিবিএস রিপোর্ট
27 July, 2026, 06:05 pm
Last modified: 27 July, 2026, 07:01 pm
ফাইল ছবি

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে দফায় দফায় স্থগিত থাকার পর অবশেষে আবারও শুরু হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে চট্টগ্রামসহ দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত রুটিন অনুযায়ী একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে বন্যা-পরবর্তী পরিস্থিতি, দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা এবং পরীক্ষার্থীদের সার্বিক অবস্থা বিবেচনা করে গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি, আলিমসহ সব সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল। এরও আগে ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার ৮ ও ১১ জুলাইয়ের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে পরিস্থিতির উন্নতি হওয়ায় গত ২৩ জুলাই শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ২৭ জুলাই থেকে স্থগিত পরীক্ষা পুনরায় শুরুর ঘোষণা দেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ জানান, বর্তমানে নিয়মিত রুটিন অনুসারেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ প্রথম দিনে পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), জীববিজ্ঞান (তত্ত্বীয়) (প্রথম পত্র) এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (প্রথম পত্র) বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, পরীক্ষা পুনরায় শুরুর প্রথম দিনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সাধারণ বিষয়ের পরীক্ষায় মোট ১ হাজার ৮২৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বোর্ডের অধীনস্থ পাঁচটি জেলায় এদিন সকালের তিন বিষয়ের পরীক্ষায় মোট ৭৭ হাজার ৫৫৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত অংশ নেন ৭৫ হাজার ৭৩১ জন। সার্বিকভাবে প্রথম দিনে অনুপস্থিতির হার ছিল প্রায় ২.৩৫ শতাংশ। এছাড়া পরীক্ষা চলাকালে শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম জেলার একটি কেন্দ্রের একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

জেলা অনুযায়ী অনুপস্থিতির পরিসংখ্যানে দেখা যায়, চট্টগ্রাম জেলায় মোট ৫৬ হাজার ৫৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৫৫ হাজার ৩৮৫ জন এবং অনুপস্থিত ছিলেন ১ হাজার ২০২ জন। এছাড়া কক্সবাজারে ২৬৩ জন, খাগড়াছড়িতে ১৫৪ জন, রাঙামাটিতে ১০৯ জন এবং বান্দরবান জেলায় ৯৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় জেলা প্রশাসনের তথ্যের ভিত্তিতে নিশ্চিত করেছে, বোর্ডের অধীনস্থ ১১৪টি পরীক্ষা কেন্দ্রেই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বোর্ড / এইচএসসি পরীক্ষা / বন্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
    ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
  • কোলাজ: টিবিএস
    চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক
  • ছবি: টিবিএস
    রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪
  • বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ
    বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ

Related News

  • বন্যায় ১৪০.৮২ কোটি টাকার সবজি নষ্ট, চট্টগ্রামে কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা
  • চট্টগ্রামের পাঁচ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২১৩ কিলোমিটার সড়ক, মেরামতে লাগবে ৩৭৮ কোটি টাকা
  • চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
  • বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষায় ইকন
  • চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই শুরুর বিষয়টি গুজব: আন্তঃশিক্ষা বোর্ডের সতর্কবার্তা

Most Read

1
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
বাংলাদেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র

3
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক

4
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

6
বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ
অর্থনীতি

বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net