Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 18, 2026
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের বিতর্কের রেশ না কাটতেই অবসরে রেফারি ভিনচিচ

খেলা

দ্য ইন্ডিপেন্ডেন্ট
27 July, 2026, 04:30 pm
Last modified: 27 July, 2026, 04:40 pm

Related News

  • হংকং-স্টাইলে ফকল্যান্ডকে আর্জেন্টিনার কাছে হস্তান্তর করুন: প্রেসিডেন্ট মিলেই
  • ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা
  • সেউতা অভিবাসী সংকটে ইন্ধন দিয়েছে রাশিয়া ও ইসরায়েল: দাবি স্পেনের প্রধানমন্ত্রীর
  • স্পেনে দুর্ঘটনায় গাজীপুরের তরুণের মৃত্যু, দিশাহারা পরিবার
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি

স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের বিতর্কের রেশ না কাটতেই অবসরে রেফারি ভিনচিচ

ভিনচিচের অবসরের বিষয়টি নিশ্চিত করে স্লোভেনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, ‘যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালের এক সপ্তাহ পর স্লাভকো ভিনচিচ বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে তার ঐতিহাসিক রেফারিং ক্যারিয়ারের আনুষ্ঠানিক সমাপ্তি টানলেন।’
দ্য ইন্ডিপেন্ডেন্ট
27 July, 2026, 04:30 pm
Last modified: 27 July, 2026, 04:40 pm
স্লাভকো ভিনচিচ। ছবি: দ্য ইন্ডিপেন্ডেন্ট

২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচের রেফারি স্লাভকো ভিনচিচ টুর্নামেন্ট শেষ হওয়ার মাত্র এক সপ্তাহ পর অবসরের ঘোষণা দিয়েছেন।

স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ম্যাচ হারে আর্জেন্টিনা। ম্যাচটি পরিচালনায় রেফারি স্লাভকো ভিনচিচের নেওয়া সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ম্যাচের অতিরিক্ত সময়ে তিনি চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে লাল কার্ড দেখান।

অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের জয়সূচক গোল করার মধ্য দিয়ে এবারের বিশ্বকাপ জয়ী দল হয় স্পেন। তবে পর ম্যাচ শেষে মাঠে স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ বাধে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

ম্যাচ-পরবর্তী ওই ঘটনার তদন্ত করছে ফিফা। তদন্তাধীন ঘটনাগুলোর মধ্যে রয়েছে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের স্পেনের তারকা গাভিকে মাটিতে ফেলে দেওয়ার ঘটনা।

তবে গাভি বলেছেন, এ ঘটনার জন্য পারেদেসকে নিষিদ্ধ করা হোক, তিনি তা চান না।

ভিনচিচের অবসরের বিষয়টি নিশ্চিত করে স্লোভেনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, 'যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালের এক সপ্তাহ পর স্লাভকো ভিনচিচ বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে তার ঐতিহাসিক রেফারিং ক্যারিয়ারের আনুষ্ঠানিক সমাপ্তি টানলেন।'

সাম্প্রতিক বিতর্ক সত্ত্বেও ৪৬ বছর বয়সী ভিনচিচের রেফারিং ক্যারিয়ার ছিল অত্যন্ত সফল। আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন (আইএফএফএইচএস) এবং ইতালিয়ান রেফারিজ অ্যাসোসিয়েশন (এআইএ) তাকে বিশ্বকাপের সেরা রেফারি হিসেবে স্বীকৃতি দেয়। এআইএ প্রতি দুই বছর অন্তর জুলিও কাম্পানাতি পুরস্কার দিয়ে থাকে।

আর্জেন্টিনার আক্রমণাত্মক শারীরিক খেলা নিয়ন্ত্রণে তার সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হয়। ছবি: রয়টার্স

২০১৯ সাল থেকে উয়েফার এলিট রেফারিদের তালিকায় থাকা ভিনচিচ ইউরো ২০২০-এ দায়িত্ব পালন করেন। এছাড়া ২০২৪ সালে স্পেন ও ফ্রান্সের মধ্যকার ইউরো সেমিফাইনালও পরিচালনা করেন।

এবারের বিশ্বকাপে তিনি চারটি ম্যাচ পরিচালনা করেন। এর মধ্যে ছিল গ্রুপ 'সি'-তে ব্রাজিলের মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচ এবং শেষ ষোলোতে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর ২-০ গোলের জয়ের ম্যাচ। ওই ম্যাচে নতুন চালু হওয়া একটি নিয়মে মুখ ঢাকার কারণে আর্সেনালের ডিফেন্ডার পিয়েরো হিনকাপিয়েকে লাল কার্ড দেখিয়ে তিনি বিতর্কের জন্ম দেন।

ক্লাব ফুটবলেও ভিনচিচ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন। ২০২৪ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তার দায়িত্বে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে রিয়াল মাদ্রিদ ১৫তম শিরোপা জেতে।

এছাড়া ২০২২ সালের ইউরোপা লিগ ফাইনালে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে রেঞ্জার্সের পরাজয়ের ম্যাচ পরিচালনা করেন তিনি। ২০২১ সালের ইউরোপা লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড পেনাল্টি শুটআউটে ভিয়ারিয়ালের কাছে হেরে গেলে সেই ম্যাচে তিনি চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৫ সালে গালাতাসারাই ও জোসে মরিনিয়োর ফেনারবাহচের মধ্যকার তুর্কি সুপার লিগের ম্যাচ পরিচালনার জন্যও তাকে নিয়োগ দেওয়া হয়। দুই ক্লাবের অনুরোধে ওই ম্যাচে দায়িত্ব পেয়ে তিনি ইতিহাস গড়েন। কারণ, এই ম্যাচ পরিচালনা করা প্রথম বিদেশি রেফারি ছিলেন তিনি।
 

Related Topics

টপ নিউজ

স্লাভকো ভিনচিচ / অবসরের ঘোষণা / বিশ্বকাপ ফুটবল ২০২৬ / আর্জেন্টিনা / স্পেন / ফাইনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন
  • ১২ বছর বয়সী রায়হান সাত মাস নিখোঁজ থাকার পর ১৩ সেপ্টেম্বর বাড়ি ফেরে। তার ডান পা কাটা ছিল। ছবি: সংগৃহীত
    পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ
  • ছবি: টিবিএস
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সর্বজনীন পেনশন: স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর, শরিয়াহভিত্তিক স্কিম চালুর সিদ্ধান্ত
  • ছবি: রয়টার্স
    ম্যাকলমোর ইস্যুতে ক্ষুব্ধ রজার ওয়াটার্স, এড শিরানকে বললেন ‘লিটল প্রিক’

Related News

  • হংকং-স্টাইলে ফকল্যান্ডকে আর্জেন্টিনার কাছে হস্তান্তর করুন: প্রেসিডেন্ট মিলেই
  • ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা
  • সেউতা অভিবাসী সংকটে ইন্ধন দিয়েছে রাশিয়া ও ইসরায়েল: দাবি স্পেনের প্রধানমন্ত্রীর
  • স্পেনে দুর্ঘটনায় গাজীপুরের তরুণের মৃত্যু, দিশাহারা পরিবার
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন

2
১২ বছর বয়সী রায়হান সাত মাস নিখোঁজ থাকার পর ১৩ সেপ্টেম্বর বাড়ি ফেরে। তার ডান পা কাটা ছিল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের

4
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সর্বজনীন পেনশন: স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর, শরিয়াহভিত্তিক স্কিম চালুর সিদ্ধান্ত

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাকলমোর ইস্যুতে ক্ষুব্ধ রজার ওয়াটার্স, এড শিরানকে বললেন ‘লিটল প্রিক’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net