Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে হামলা-ককটেল বিস্ফোরণ, আহত ২ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
26 July, 2026, 07:50 pm
Last modified: 26 July, 2026, 08:15 pm

Related News

  • উত্তরখানে ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপির ওপর হামলার অভিযোগ
  • হত্যাচেষ্টা ও ভাঙচুরের ২ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন, তবে মিলছে না মুক্তি
  • গ্রাহক পর্যায়ে পানির দাম বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
  • পুকুর, খাল ও পাহাড় সংরক্ষণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নতুন মহাপরিকল্পনা
  • চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে হামলা-ককটেল বিস্ফোরণ, আহত ২ 

স্থানীয়রা জানান, শুধু জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবন নয়, বড় দিঘিরপাড় এলাকায় নির্মাণাধীন আরও অন্তত ৮ থেকে ১০টি ভবনের মালিকের কাছেও একইভাবে ফোন ও অনলাইনে মেসেজের মাধ্যমে চাঁদা দাবি করা হয়েছে।
টিবিএস রিপোর্ট 
26 July, 2026, 07:50 pm
Last modified: 26 July, 2026, 08:15 pm
ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া

চট্টগ্রামের দক্ষিণ পাহাড়তলী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর নির্মাণাধীন ১০ তলা ভবনে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এ সময় এক নির্মাণ শ্রমিককে কুপিয়ে আহত করা হয়। এছাড়া ভবনের নিরাপত্তাকর্মীসহ আরও কয়েকজন শ্রমিককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড়-ভাটিয়ারী লিংক রোডসংলগ্ন একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, মুখে মাস্ক পরা ৭-৮ জন সশস্ত্র ব্যক্তি শ্রমিকদের মারধর করে এবং ভবনের দরজা-জানালা ও অন্যান্য স্থাপনায় ভাঙচুর চালায়। একপর্যায়ে নির্মাণ শ্রমিক হাসান সাকিকে কিরিচ দিয়ে কুপিয়ে আহত করা হয়।

হামলায় ভবনের নিরাপত্তাকর্মীসহ আরও কয়েকজন শ্রমিক আহত হন। পরে যাওয়ার সময় হামলাকারীরা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। 

ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন টিবিএসকে বলেন, গত এক মাস ধরে বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল।

তিনি বলেন, "নগরের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলার ঘটনার পর কয়েকদিন তারা নীরব ছিল। তবে গত এক সপ্তাহ ধরে আবার হোয়াটসঅ্যাপে চাঁদা দাবি করে বার্তা পাঠাচ্ছে। বিষয়টি আগেই পুলিশকে জানিয়েছিলাম। রোববারের ঘটনায় থানায় মামলা করব।"

কারা চাঁদা দাবি করছিল—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বার্তা পাঠানো ব্যক্তিরা নিজেদের কোনো পরিচয় দেয়নি।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ টিবিএসকে বলেন, "২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে একজন ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। কারা হামলার সঙ্গে জড়িত, তাদের শনাক্তে কাজ করছে পুলিশ।" 

তিনি বলেন, ভুক্তভোগীর দাবি অনুযায়ী তার চালের ব্যবসা ও নির্মাণাধীন ভবন দুটিকে কেন্দ্র করেই চাঁদা দাবি করা হয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, শুধু জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবন নয়, বড় দিঘিরপাড় এলাকায় নির্মাণাধীন আরও অন্তত ৮ থেকে ১০টি ভবনের মালিকের কাছেও একইভাবে ফোন ও অনলাইনে মেসেজের মাধ্যমে চাঁদা দাবি করা হয়েছে। এ ধরনের ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। 

এর আগে গত ১৩ জুলাই নগরের চকবাজারের অ্যাকসেস রোডে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় র‍্যাব ও পুলিশের পৃথক অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করা হয়। মামলায় মোবারক হোসেন ওরফে ইমনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ আনা হয়। যদিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তায় ইমন পরিচয়ে কথা বলা এক ব্যক্তি ওই হামলায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন।
 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

চট্টগ্রাম / হামলা / ককটেল / চাঁদা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    ৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র
  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

Related News

  • উত্তরখানে ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপির ওপর হামলার অভিযোগ
  • হত্যাচেষ্টা ও ভাঙচুরের ২ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন, তবে মিলছে না মুক্তি
  • গ্রাহক পর্যায়ে পানির দাম বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
  • পুকুর, খাল ও পাহাড় সংরক্ষণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নতুন মহাপরিকল্পনা
  • চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র

3
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

4
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net