Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
ভারতে সহকর্মীদের ওপর বিএসএফ জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত ২

আন্তর্জাতিক

দ্য টেলিগ্রাফ
24 July, 2026, 04:20 pm
Last modified: 24 July, 2026, 04:23 pm

Related News

  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • ফেসবুক বা অন্য সামাজিক মাধ্যমেও কি শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা?
  • রাজধানীর ন্যাশনাল মেডিকেলের সামনে সন্ধ্যার পরও ছাত্রদলের অবস্থান, সতর্ক পুলিশ 
  • মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 
  • সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ১০ ট্রাক কাঁচা মরিচ   

ভারতে সহকর্মীদের ওপর বিএসএফ জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত ২

হাসপাতালের চিকিৎসকরা আহতদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন। তৃতীয় জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
দ্য টেলিগ্রাফ
24 July, 2026, 04:20 pm
Last modified: 24 July, 2026, 04:23 pm
ছবি: দ্য টেলিগ্রাফ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলায় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক জওয়ানের গুলিতে তার দুই সহকর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন জওয়ান গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে মালদহের বৈষ্ণবনগর থানার অন্তর্গত ১৭ মাইল এলাকায় ৭১ এবং ১১৯ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তরে এই ঘটনা ঘটে।

মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানান, ঘটনাটি ঘটে বিকেল ৪টার দিকে। অভিযুক্ত জওয়ান শিবম কুমার মিশ্র সদর দপ্তরের প্রবেশপথে কর্তব্যরত সেন্ট্রিকে কাবু করে তার সার্ভিস রাইফেলটি ছিনিয়ে নেন এবং জোরপূর্বক ভেতরে ঢুকে পড়েন।

পুলিশ সুপার বলেন, 'সদর দপ্তরে ঢুকে তিনি ব্যারাকের কাছে গিয়ে গুলি চালাতে শুরু করেন। সে সময় অনেক জওয়ান ডিউটি শেষ করে সেখানে বিশ্রাম নিচ্ছিলেন। গুলিতে তিনজন জওয়ান আহত হন এবং তাদের দ্রুত মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।' 

হাসপাতালের চিকিৎসকরা আহতদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন। তৃতীয় জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন— ৫১ বছর বয়সী অজয় কুমার সিং (বাড়ি বিহারের সারান জেলায়) এবং ৩৬ বছর বয়সী সুরেশ দুর্গু আম্বেদকর (বাড়ি মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায়)।

আহত জওয়ানের নাম বিকাশ ব্রহ্মা (৪৪)। তিনি বিএসএফের হেড কনস্টেবল এবং পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা। তার পায়ে গুলির আঘাত লেগেছে।

চিকিৎসার জন্য স্থানান্তরের সময় জখম জওয়ান বিকাশ ব্রহ্মা সাংবাদিকদের জানান, তিনি ডিউটি শেষ করে ব্যারাকে ফেরার পরপরই গুলির শব্দ শুনতে পান। তিনি বলেন, 'আমি ডিউটি থেকে ফিরে ব্যারাকে বিশ্রাম নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ টানা গুলির শব্দ শুনে খাটের নিচে আশ্রয় নিই। ৭১ নম্বর ব্যাটালিয়নের আমার দুই সহকর্মী গুরুতর আহত হন এবং আমার গায়েও গুলি লাগে। পরে জানতে পারি তারা মারা গেছেন। শিবম কুমার মিশ্র নামের যে জওয়ান গুলি চালিয়েছেন, তিনি ১১৯ নম্বর ব্যাটালিয়নের সদস্য।' 

সূত্র জানিয়েছে, অভিযুক্ত শিবম কুমারের বাড়ি ভারতের ছত্তিশগড় রাজ্যে।

মালদহের পুলিশ সুপার জানান, বিএসএফ কর্মকর্তাদের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী— শিবম কুমার মিশ্র এর আগে কোর্ট-মার্শালের মুখোমুখি হয়েছিলেন এবং বিএসএফ হেফাজতে ছিলেন। সম্প্রতি তিনি মুক্তি পান।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিবমকে আটক করা হয়েছে। কেন তিনি নিজের সহকর্মীদের ওপর এভাবে হামলা চালালেন এবং ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ কী, তা জানতে তদন্ত শুরু হয়েছে। বিএসএফ সদর দপ্তরে বর্তমানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশের ধারণা, কোর্ট-মার্শালের মাধ্যমে নেওয়া শৃঙ্খলামূলক ব্যবস্থার প্রতিশোধ নিতেই হয়তো শিবম এই কাণ্ড ঘটিয়েছেন। তবে তদন্তকারীরা জানিয়েছেন, বিষয়টি এখনো নিশ্চিত নয় এবং ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

বিএসএফের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, 'এই গুলিবর্ষণের ঘটনায় আমরা একটি বিভাগীয় তদন্ত শুরু করেছি। নিহত ও আহত জওয়ানদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।'

Related Topics

টপ নিউজ

ভারত / বিএসএফ / হামলা / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

Related News

  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • ফেসবুক বা অন্য সামাজিক মাধ্যমেও কি শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা?
  • রাজধানীর ন্যাশনাল মেডিকেলের সামনে সন্ধ্যার পরও ছাত্রদলের অবস্থান, সতর্ক পুলিশ 
  • মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 
  • সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ১০ ট্রাক কাঁচা মরিচ   

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

3
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net