Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 02, 2026
জুলাই গণহত্যার দ্রুত বিচারসহ ৭ দফা দাবিতে আইসিটি’তে ১১ দলের স্মারকলিপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 July, 2026, 08:05 pm
Last modified: 23 July, 2026, 08:06 pm

Related News

  • জুলাই গণ-অভ্যুত্থানের বিরোধিতাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি
  • জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস
  • জনগণের অধিকার ও গণতান্ত্রিক স্বার্থের প্রশ্নে আপস করা হবে না: শফিকুর রহমান
  • সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানসহ ৬ দফা দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি 
  • দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা এনসিপির, নেই গোপালগঞ্জ

জুলাই গণহত্যার দ্রুত বিচারসহ ৭ দফা দাবিতে আইসিটি’তে ১১ দলের স্মারকলিপি

মানববন্ধনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘গণহত্যার বিচার না হলে জনতার আদালতে এই সরকারের বিচার হবে। ২০২৪ সালের ৫ আগস্ট আমাদের শহীদ ও আহত-পঙ্গুত্ব বরণকারীরা জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দিয়েছে।’
টিবিএস রিপোর্ট
23 July, 2026, 08:05 pm
Last modified: 23 July, 2026, 08:06 pm
ছবি: টিবিএস

জুলাই গণহত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দ্রুত নিষ্পত্তিসহ ৭ দফা দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্মারকলিপি দিয়েছে ১১-দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (২৩ জুলাই) চিফ প্রসিকিউটর ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন করে ১১-দলীয় ঐক্য।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

মানববন্ধনে হামিদুর রহমান আযাদ বলেন, 'গণহত্যার বিচার না হলে জনতার আদালতে এই সরকারের বিচার হবে। ২০২৪ সালের ৫ আগস্ট আমাদের শহীদ ও আহত-পঙ্গুত্ব বরণকারীরা জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দিয়েছে।'

স্মারকলিপির দাবিসমূহ—

১. জুলাই ২০২৪-এর হত্যাকাণ্ড সংঘটিত প্রধান প্রধান ঘটনাস্থলের পূর্ণাঙ্গ তদন্ত দ্রুত সম্পন্ন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

২. জুলাই ২০২৪-এর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জড়িত যেসব পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এখনও গ্রেপ্তার হননি এবং সরকারি দায়িত্বে বহাল রয়েছেন, তাদের দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

৩. দেশের ৬৪ জেলার মধ্যে ৬১ জেলায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। কিন্তু ঢাকা, রংপুর ও কুষ্টিয়া জেলার বাইরে সংঘটিত বহু ঘটনার তদন্ত কার্যক্রম এখনো সম্পূর্ণ হয়নি। ফলে সংশ্লিষ্ট অনেক অভিযুক্তকে এখনো আইনের আওতায় আনা সম্ভব হয়নি। অতএব, দেশের সব জেলায় সংঘটিত অভিযোগসমূহের নিরপেক্ষ তদন্ত দ্রুত সম্পন্ন করে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

৪. জুলাই ২০২৪-এর হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ ও এর সহযোগী বা অঙ্গসংগঠনের অনেক চিহ্নিত ব্যক্তিকে এখনো গ্রেপ্তার করা হয়নি। এর ফলে ভুক্তভোগী ও সাক্ষীদের মধ্যে নিরাপত্তাহীনতা ও ভীতি সৃষ্টি হচ্ছে। সুষ্ঠু তদন্ত ও বিচার কার্যক্রমের স্বার্থে তদন্তে যাদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাবে, তাদের দ্রুত আইনের আওতায় এনে সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা।

৫. গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধকে সমর্থন, উসকানি, ন্যায্যতা প্রদান অথবা বিচারপ্রক্রিয়া ব্যাহত করার উদ্দেশ্যে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা এর পক্ষে জনমত সৃষ্টির অভিযোগে যাদের সংশ্লিষ্টতা তদন্তে প্রতীয়মান হবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা।

৬. গুম, গুম-পরবর্তী হত্যাকাণ্ড এবং নিহত ব্যক্তিদের মৃতদেহ গোপন বা ধ্বংস করার অভিযোগে জড়িত ব্যক্তি এবং সংশ্লিষ্ট টিএফআই ও জিআইসির সঙ্গে সম্পৃক্ত সামরিক ও বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করে, পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ প্রাপ্তি সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ বিচার কার্যক্রম নিশ্চিত করা।

৭. গুম-সংক্রান্ত মামলাগুলোর তদন্ত ও বিচার কার্যক্রমে অস্বাভাবিক ধীরগতি পরিলক্ষিত হওয়ায় বিচারপ্রার্থী, ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে ন্যায়বিচার প্রাপ্তি নিয়ে উদ্বেগ ও শঙ্কা সৃষ্টি হয়েছে। অতএব, গুম-সংক্রান্ত সব মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে তদন্তে যাদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবার, ভুক্তভোগী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

Related Topics

টপ নিউজ

১১ দলীয় ঐক্য / স্মারকলিপি জমা / জুলাই গণ-অভ্যুত্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
    ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
  • কোলাজ: টিবিএস
    চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক
  • ছবি: টিবিএস
    রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪
  • বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ
    বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ

Related News

  • জুলাই গণ-অভ্যুত্থানের বিরোধিতাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি
  • জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস
  • জনগণের অধিকার ও গণতান্ত্রিক স্বার্থের প্রশ্নে আপস করা হবে না: শফিকুর রহমান
  • সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানসহ ৬ দফা দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি 
  • দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা এনসিপির, নেই গোপালগঞ্জ

Most Read

1
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
বাংলাদেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র

3
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক

4
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

6
বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ
অর্থনীতি

বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net