Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
৯০ দিন শেষেও দ্বিতীয় ডোজ টিকা পাননি চট্টগ্রামের ১ লাখ মানুষ, হতাশা

বাংলাদেশ

আবু আজাদ
30 May, 2021, 10:00 pm
Last modified: 30 May, 2021, 09:58 pm

Related News

  • চট্টগ্রামে দেড় বছরে প্রথমবারের মতো করোনা শনাক্তের হার ১ শতাংশের নিচে
  • টিকার দ্বিতীয় ডোজ শুরু ৮ এপ্রিল থেকে
  • ভ্যাকসিন গ্রহণের পরও সংক্রমিত হতে পারেন যে কারণে
  • শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের বিষয়ে এখনো পরিকল্পনা নেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়
  • ভ্যাকসিন নেওয়ার পর হালকা জ্বর-দুর্বলতায় ভুগছে অনেকে

৯০ দিন শেষেও দ্বিতীয় ডোজ টিকা পাননি চট্টগ্রামের ১ লাখ মানুষ, হতাশা

প্রথম ডোজ নেওয়ার পর তিন মাস (১২ সপ্তাহ) অতিক্রম হয়ে যাচ্ছে এমন ব্যক্তিদের বিশেষ ব্যবস্থায় ১৯ মে দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার ঘোষণা দেয় সিভিল সার্জন। কিন্তু চারদিন পরেই ২৩ মে চট্টগ্রামের ভ্যাকসিন কার্যক্রম পুরোপুরি স্থগিত করা হয়।
আবু আজাদ
30 May, 2021, 10:00 pm
Last modified: 30 May, 2021, 09:58 pm
ছবি: রয়টার্স

প্রথম ডোজ টিকা নেওয়ার পর ৯০ দিন পার হলেও চট্টগ্রামে ১ লাখ মানুষ দ্বিতীয় ডোজের টিকা পাননি। টিকা পাবেন কিনা বা পেলেও ১২ সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ কার্যকরি হবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন তারা।

সারাদেশের মত ৭ ফেব্রুয়ারী চট্টগ্রামে করোনাভাইরাস প্রতিরোধী প্রথম ডোজের টিকাদান কর্মসূচি শুরু হয়। ২৬ এপ্রিল বন্ধ ঘোষণার আগ পর্যন্ত প্রথম ডোজ টিকা পেয়েছেন ৪ লাখ ৫৩ হাজার ৭৬০ জন। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ৩ লাখ ৪১ হাজার ৪৫ জন। বাকি ১ লাখ ১২ হাজার ৭১৫ জন প্রথম ডোজ গ্রহীতা এ যাত্রায় দ্বিতীয় ডোজ টিকা পাচ্ছেন না।

প্রথম ডোজ নেওয়ার পর তিন মাস (১২ সপ্তাহ) অতিক্রম হয়ে যাচ্ছে এমন ব্যক্তিদের বিশেষ ব্যবস্থায় ১৯ মে দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার ঘোষণা দেয় সিভিল সার্জন। কিন্তু চারদিন পরেই ২৩ মে চট্টগ্রামের ভ্যাকসিন কার্যক্রম পুরোপুরি স্থগিত করা হয়।
 
সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, 'চট্টগ্রামে ভ্যাকসিনের স্টক এখন জিরো। তাই নতুন করে আমাদের পক্ষে কাউকে টিকা দেওয়া সম্ভব হচ্ছেনা। প্রথম ডোজ নেওয়ার পর তিন মাস (১২ সপ্তাহ) অতিক্রম হয়েছে এমন ব্যক্তিদের প্রায় ৩০ শতাংশ (১ লাখ ৩ হাজার ৬৬২ জন) দ্বিতীয় ডোজের টিকা পাননি।'

এদিকে তিনমাস পরেও দ্বিতীয় ডোজের টিকা না পেয়ে হতাশা প্রকাশ করেছেন চট্টগ্রামের মানুষ। অধিকাংশের প্রশ্ন দ্বিতীয় ডোজ টিকা নিতে দেরি হলে প্রথম ডোজ টিকার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে কি না বা দেরি করে দ্বিতীয় ডোজ টিকা নিলে একই ধরনের সুফল পাওয়া যাবে কি না? 

অভিজিত চক্রবর্তী নামে এক ভুক্তভোগী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমার বাবা দ্বিতীয় ডোজ টিকা নেয়ার তারিখ ছিলো ৮ এপ্রিল। করোনা পজিটিভ থাকার কারণে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারেনি, এরই মধ্যে প্রথম ডোজ নেওয়ার পর চারমাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। বুঝতে পারছিনা দ্বিতীয় ডোজ টিকা নিতে দেরি হলে কি সমস্যা হবে।"

টিকার দ্বিতীয় ডোজ তিন মাস পরে নিলেও চলবে? 

দ্বিতীয় ডোজের টিকা নিতে দেরি হলে প্রথম ডোজ টিকার কার্যকারিতা নষ্ট হবে কিনা? দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এ বিষয়ে জানতে চেয়েছিলো সেরা মাইক্রোবায়োলজিস্ট ও ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. মুসতাক আহমেদের কাছে।

তিনি বলেন, 'প্রথম ডোজ টিকা নেওয়ার পরে তিনমাস হয়ে গেলেও টিকা গ্রহীতাদের নতুন করে টিকা রিভাইস করতে হবে না। যত দেরিই হোক তারা দ্বিতীয় ডোজই নেবেন। প্রথমবার টিকা নেওয়ার পরপরই টিকা গ্রহীতার শরীরে মেমোরী সেল গঠিত হয়ে গেছে। তাই যতটা সম্ভব তারাতারি দ্বিতীয় ডোজের টিকা নিশ্চিত করলে হবে।'

ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) ভাইরোলজিস্ট ডা. মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, "প্রথম টিকাটি হলো বুস্টার ডোজ। যাতে ৫৫ শতাংশ সুরক্ষা তৈরী হয়। দ্বিতীয় ডোজ দিতে পারলে বুস্টিংটা অনেক বেশি হবে (৮৩ শতাংশ)। তবে সময়  বেশি চলে গেলে এন্টিবডি লস হয়ে যাবে তা কিন্তু না।"

দ্বিতীয় ডোজ হিসেবে অন্য টিকা নেওয়া যাবে ?

অধ্যাপক ডা. মুসতাক আহমেদ বলেন, ''স্পেনে ৫০০ জনের উপর পরিচালিত এক গবেষণায় প্রথম টিকা ছিলো অ্যাস্ট্রাজেনেকা, পরেরটা দিয়েছে ফাইজার। সেই পরীক্ষায় টিকা গ্রহীতারা ভালো ইমিউনিটি অর্জন করেছে। মোটামুটি ৮ সপ্তাহ বিরতি দিয়ে ভিন্ন কোম্পানীর টিকা নিলে কোনো সাইড এফেক্ট হয় না।"

"ভারতের উত্তর প্রদেশে নার্সরা ভুলক্রমে দুইবারে দুই ধরনের টিকা ব্যবহার করেন। তবে এ কারণে টিকা গ্রহীতার কোনো সমস্যা হয় নাই। আমাদের দেশে অনেকেরই প্রথম টিকা নেওয়ার পর তিনমাস পার হয়ে গেছে, তাই সরকার সিদ্ধান্ত নিয়ে ট্রায়াল বেসিসে চীন বা ফাইজারের টিকা দ্বিতীয় ডোজ হিসেবে ব্যবহার করে দেখতে পারে। বিটেন জরুরী প্রয়োজনে অন্য কোম্পানীর টিকা ব্যবহার করা যেতে পারে বলে রিকমেন্ডেশন করেছে।"- ডা. মুসতাক।
 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশে টিকাদান কর্মসূচি / চট্টগ্রামে করোনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

Related News

  • চট্টগ্রামে দেড় বছরে প্রথমবারের মতো করোনা শনাক্তের হার ১ শতাংশের নিচে
  • টিকার দ্বিতীয় ডোজ শুরু ৮ এপ্রিল থেকে
  • ভ্যাকসিন গ্রহণের পরও সংক্রমিত হতে পারেন যে কারণে
  • শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের বিষয়ে এখনো পরিকল্পনা নেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়
  • ভ্যাকসিন নেওয়ার পর হালকা জ্বর-দুর্বলতায় ভুগছে অনেকে

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

3
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net