Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের বিষয়ে এখনো পরিকল্পনা নেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
24 February, 2021, 11:10 am
Last modified: 24 February, 2021, 11:14 am

Related News

  • ১৯ জুলাইয়ের ক্যাম্পেইনের পর বুস্টার ডোজ পাওয়া অনিশ্চিত    
  • মানুষকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ   
  • করোনার বুস্টার ডোজের ক্ষেত্রে একাধিক রোগে আক্রান্তদের গুরুত্ব দেওয়ার কথা ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর 
  • রেজিস্ট্রেশন ও এসএমএস ছাড়াও পাওয়া যাবে কোভিড ভ্যাকসিন
  • টিকার সংকট ও জনবল ঘাটতিতে গণটিকা কার্যক্রমের পরিকল্পনায় পরিবর্তন

শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের বিষয়ে এখনো পরিকল্পনা নেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়

স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিকাদান কর্মসূচির পরিকল্পনায় প্রথম ধাপে ৪০ বছরের কম বয়সীদের ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা নেই। এখন ১৯ টি শ্রেণী পেশার মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেয়া হচ্ছে।
তাওছিয়া তাজমিম
24 February, 2021, 11:10 am
Last modified: 24 February, 2021, 11:14 am
ছবি: রয়টার্স

আগামী ১৭ মে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খুলে দেয়ার আগে শিক্ষার্থীদের করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তবে শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়ার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমরা প্ল্যান করতেছি। ভ্যাকসিন দিতে হলে তো ভ্যাকসিন পেতে হবে। আমাদের তিন কোটি ডোজ ভ্যাকসিন দেড় কোটি মানুষকে দেয়া হবে। ৪০ বছরের বেশি বয়সী মানুষ আছে সাড়ে চার কোটির মত। তাদের আগে ভ্যাকসিন দেয়ার অঙ্গীকার ছিলো। এখন প্রাইমারী স্কুলের শিক্ষকদের ভ্যাকসিন দেয়া হবে। স্কুল খোলার একটা ওয়ে আউট বের করার চেষ্টা করছি আমরা।"

স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিকাদান কর্মসূচির পরিকল্পনায় প্রথম ধাপে ৪০ বছরের কম বয়সীদের ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা নেই। এখন ১৯ টি শ্রেণী পেশার মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেয়া হচ্ছে।

মঙ্গলবার দুপুরে সচিবলায়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে অঅগ্রাধিকারের ভিত্তিতে শিক্ষকদের ভ্যাকসিন দেয়া হবে। শিক্ষকেরা অনেকেই ৪০ বছর বয়সী। আর ৪০ বছরের কম বয়সী শিক্ষকদেরও ভ্যাকসিন দেয়া হবে।

তিনি বলেন, ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া হবে না। যাদের বয়স ১৮'র বেশি তাদেরকে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী টিকাদানের আওতায় নিয়ে আসা হবে।

সামনে ভ্যাকসিন যতটুকু সহজলভ্য হবে তার ওপর ভ্যাকসিনেশন কার্যক্রম নির্ভর করবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

বিশ্বের ৫৪ তম দেশ হিসেবে গত ২৭ জানুয়ারি থেকে টিকাদান কর্মসূচি শুরু করে বাংলাদেশ যা দেশজুড়ে শুরু হয় ৭ ফেব্রুয়ারি থেকে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই কর্মসূচির মাধ্যমে প্রথম মাসেই দেশের ৬০ লাখ মানুষকে টিকাদানের আওতায় নিয়ে আসা হবে। ১৭ কোটি জনসংখ্যার এই দেশে ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সরকারের।

আগামী ৭ এপ্রিল থেকে দেশে টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু হবে।

সোমবাার এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেন, হল খোলার আগেই আবাসিক শিক্ষার্থী, আবাসিক হলের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের টিকার ব্যবস্থা করা হবে।

দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২২০টি আবাসিক হলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজার। বিশ্ববিদ্যালয় গুলোতে মোট শিক্ষক আছেন ১৫ হাজার এবং কর্মকর্তা-কর্মচারী আছেন ২৫ হাজার। এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ১০৬টি। উচ্চ শিক্ষা পর্যায়ে দেশের প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করেন।

এদিকে শিক্ষার্থীদেরকে হল খোলার ১ মাস আগে অর্থাৎ, আগামী ১৭ এপ্রিলের মধ্যে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেয়ার জন্য মঙ্গলবার সরকারের কাছে অনুরোধ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, ঢাবি হলে ওঠার ক্ষেত্রে পূর্বশর্ত হলো টিকা নিতে হবে। এক্ষেত্রে যাদের শারীরিক সমস্যা আছে, চিকিৎসকের প্রেসক্রিপশনের পরিপ্রেক্ষিতে তাদের বিষয়টি বিবেচনা করা হবে।

তবে স্বাস্থ্যমন্ত্রণালয়কে এখনো শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়ার বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি।

জাতীয় টিকাদান কর্মসূচির কোর কমিটির সদস্য ও আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এএসএম আলমগীর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "পর্যায়ক্রমে ১৮ বছরের বেশি বয়সী ৮০% মানুষকে ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। তবে এখনই শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়নি। আমরা তো এখনো জানি না কত স্টুডেন্ট আবাসিক হলে থাকে। আলাদা করে তাদের তথ্য পাঠালে তখন পরিকল্পনা করা হবে।"

গতকাল মঙ্গলবার দেশের ১ লাখ ৮২ হাজার ৮৯৬ জনকে কোভিড-১৯ এর টিকা দেওয়া হয়। টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে গত ১৪ দিনে টিকা দেওয়া হয়েছে ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জনকে। মঙ্গলবার বিকেল পর্যন্ত ভ্যাকসিন পেতে নিবন্ধন করেছেন ৩৬ লাখ ৪৬ হাজার জন।

বর্তমানে দেশের ৬৪ জেলার ১ হাজার ৫ টি কেন্দ্রে এ টিকাদান কর্মসূচি চলছে। সাপ্তাহিক ছুটির দিন ব্যাতীত প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দেশের চল্লিশোর্ধ্ব নাগরিকদের কোভিড-১৯ টিকা দিতে কাজ করছে প্রায় ২৪০০ টিম। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশে টিকাদান কর্মসূচি / কোভিড-১৯ জাতীয় টিকাদান কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • ১৯ জুলাইয়ের ক্যাম্পেইনের পর বুস্টার ডোজ পাওয়া অনিশ্চিত    
  • মানুষকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ   
  • করোনার বুস্টার ডোজের ক্ষেত্রে একাধিক রোগে আক্রান্তদের গুরুত্ব দেওয়ার কথা ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর 
  • রেজিস্ট্রেশন ও এসএমএস ছাড়াও পাওয়া যাবে কোভিড ভ্যাকসিন
  • টিকার সংকট ও জনবল ঘাটতিতে গণটিকা কার্যক্রমের পরিকল্পনায় পরিবর্তন

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net