Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
ভ্যাকসিন নেওয়ার পর হালকা জ্বর-দুর্বলতায় ভুগছে অনেকে

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
21 February, 2021, 10:50 am
Last modified: 21 February, 2021, 10:51 am

Related News

  • নার্ভ ডিসঅর্ডার: অ্যাস্ট্রাজেনেকা টিকার বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার তালিকায় নতুন জটিলতা
  • কোভিডের চেয়ে শিশু-কিশোরদের ফাইজার ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি বেশি
  • অ্যাস্ট্রাজেনেকা টিকার নতুন পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে স্নায়বিক রোগ জিবিএস তালিকাভুক্ত করেছে ইইউ
  • ৯০ দিন শেষেও দ্বিতীয় ডোজ টিকা পাননি চট্টগ্রামের ১ লাখ মানুষ, হতাশা
  • টিকার দ্বিতীয় ডোজ শুরু ৮ এপ্রিল থেকে

ভ্যাকসিন নেওয়ার পর হালকা জ্বর-দুর্বলতায় ভুগছে অনেকে

দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিনেশন শুরুর ১২ দিনে ভ্যাকসিন নিয়েছেন ২০ লাখ ৮২ হাজার ৮৭৭ জন। এর মধ্যে জ্বর, হাত ব্যথা, গা ম্যাজ ম্যাজ করা, দুর্বলতাসহ বিভিন্ন ধরণের পার্শ্ব-প্রতিক্রিয়ার তথ্য স্বাস্থ্য অধিদপ্তরকে জানিয়েছে ৫৭৮ জন।
তাওছিয়া তাজমিম
21 February, 2021, 10:50 am
Last modified: 21 February, 2021, 10:51 am
ছবি: ব্লুমবার্গ
  • ভ্যাকসিন নেয়ার পর এখন পর্যন্ত সাইট ইফেক্টের তথ্য জানিয়েছেন ৫৭৮ জন
  • হালকা জ্বর, ব্যথা, দুর্বলতায় ভুগছেন ভ্যাকসিমন গ্রহীতারা
  • আতঙ্কিত না হয়ে প্যারাসিটামল ও পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ চিকি''সকদের
  • এখন পর্যন্ত ভ্যাকসিন নেয়ার পর সাইড ইফেক্টের কারণে হাসপাতালে ভর্তি করা হয়নি কাউকে
  • সাইড ইফেক্ট মোকাবেলায় ভ্যাকসিন কেন্দ্রে চিকিৎসার ব্যবস্থা রয়েছে

     

দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিনেশন শুরুর ১২ দিনে ভ্যাকসিন নিয়েছেন ২০ লাখ ৮২ হাজার ৮৭৭ জন। এর মধ্যে জ্বর, হাত ব্যথা, গা ম্যাজ ম্যাজ করা, দুর্বলতাসহ বিভিন্ন ধরণের পার্শ্ব-প্রতিক্রিয়ার তথ্য স্বাস্থ্য অধিদপ্তরকে জানিয়েছে ৫৭৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরকে না জানালেও বিভিন্ন ধরণের পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগছেন কেউ কেউ, তবে এখন পর্যন্ত মারাত্মক কোন পার্শ্ব প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি। ভ্যাকসিন নিলে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া হতেই পারে, তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ও প্রখ্যাত মেডিসিন স্পেশালিস্ট ডা এবিএম আবদুল্লাহ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন নেয়ার পর যে সাইড ইফেক্টের তথ্য পাওয়া যাচ্ছে সেগুলো সাময়িক। জ্বর বা ব্যথা হলে প্যারাসিটামল খেতে হবে। আর বেশি করে পানি পান করতে হবে। কারো কারো দুর্বলতার কথা শোনা যাচ্ছে সেটি মূলত সাইকোলজিক্যাল বিষয়। দুর্বল লাগলে ফল-মূল ও পুষ্টিকর খাবার খেতে হবে এবং বিশ্রাম নিতে হবে। তাহলেই দুই একদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে।

সোমবার করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন নীলফামারীর কিশোরগঞ্জের গৃহিণী লুনা বেগম (৫০)। ভ্যাকসিন নেয়ার পর তিন দিন দুর্বলতা ছিলো তার। তবে এখন ভালো আছেন তিনি।

মঙ্গলবার ভ্যাকসিন নেওয়ার পর বুধবার সন্ধ্যায় হালকা জ্বর হয় সাংবাদিক শাখাওয়াত লিটনের। প্যারাসিটামল খাওয়ার পর জ্বর থেমে গেছে। তবে শুক্রবার থেকে দুর্বলতায় ভূগছেন তিনি। দুর্বলতার কারণে স্বাভিাবিক কাজকর্ম চালিয়ে যেতে সমস্যা হচ্ছে বলে তিনি জানান।

লুনা বেগম ও শাখাওয়াত লিটনের মত অনেকেই ভ্যাকসিন নেয়ার পর একদিনের জ্বর, হাত ব্যাথা বা দুর্বলতায় ভুগছেন বলে জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা নাজমুল ইসলাম বলেন, "এখন পর্যন্ত ভ্যাকসিন নেয়ার পর সিভিয়ার অসুস্থ্যতার কারণে কাউকে হাসপাতালে নেয়া হয়েছে এমন কোন তথ্য পাইনি আমরা। ভ্যাকসিন নেয়ার পর কেউ কোন সমস্যা বোধ করলে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নাম্বার ও টিকা কার্ডে লিখে দেয়া নাম্বারে ফোন দিয়ে জানাচ্ছে। গা ব্যথা, হালকা জ্বর, ভ্যাকসিন নেয়ায় স্থানে ব্যথা, দুর্বলতা সহ বিভিন্ন ধরণের সাইড ইফেক্টের কথা জানা যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসকেরা তাদের পরামর্শ ও ওষুধ দিয়ে সহায়তা করে।"

তিনি বলেন, ভ্যাকসিনের যে সাইড ইফেক্টের তথ্য পাওয়া যাচ্ছে তা মূলত রোগ নয়, ভ্যাকসিন শরীরে কাজ করা শুরু করলে সামান্য সমস্যা হয়। জ্বর, ব্যথার যে তথ্য পাওয়া যাচ্ছে তা দুই একদিনের মধ্যে ঠিক হয়ে যাচ্ছে। দুর্বলতা তিন চার দিন থাকছে। তবে এর ফলে অফিস বা স্বাভাবিক কাজকর্ম ব্যহত হচ্ছেনা। এ সময় বিশ্রাম ও ফলমূল খেতে হবে।

যুক্তরাজ্য সরকারের তথ্য অনুযায়ী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে- ফোলাভাব, ব্যথা, লালভাব, উষ্ণতা বা ইনজেকশন পুশের আশেপাশের আঘাত, অসুস্থতাবোধ, ক্লান্তি, ঠান্ডা লাগা, মাথাব্যথা, বমি বমি ভাব, জয়েন্ট বা পেশী ব্যথা, জ্বর, বমি, ফ্লু জাতীয় মতো সর্দি, নাক, কাশি বা গলা ব্যথা ইত্যাদি লক্ষণ। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, শনিবার দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছে ২ লাখ ৩৪ হাজার ৫৬৪ জন। এর মধ্যে সাইড ইফেক্ট দেখা দিয়েছে ৪৫ জনের।

তবে এখন পর্যন্ত ভ্যাকসিন নেয়ার পর কত শতাংশ মানুষ জ্বর, দুর্বলতা বা অন্য কোন সমস্যায় ভুগছেন সে ডাটা এখনো তৈরি করেনি স্বাস্থ্য অধিদপ্তর। আরো এক থেকে দুই মাস ভ্যাকসিন দেয়ার পর সাইড ইফেক্টের ডাটা তৈরি করা হবে বলে জানিয়েছেন নাজমুল ইসলাম।

তিনি বলেন, প্রতিটি ভ্যাকসিন সেন্টারে ভ্যাকসিন পরবর্তী সাইড-ইফেক্ট মোকাবেলা জন্য প্রস্তুতি রয়েছে। প্রত্যেক সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসক, রেডি অ্যাম্বুলেন্স, আইসিইউতে সিট খালি রাখা হয়েছে। খারাপ কোন সাইড ইফেক্ট হলে ভ্যাকসিন দেয়ার ১৫-২০ মিনিটের মধ্যেই হতে পারে। তাই ত্রিশ মিনিট ভ্যাকসিন গ্রহীতাদের পর্যবেক্ষণ করা হচ্ছে।  
 

Related Topics

টপ নিউজ

ভ্যাকসিনের পার্শ্ব-প্রতিক্রিয়া / বাংলাদেশে টিকাদান কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

Related News

  • নার্ভ ডিসঅর্ডার: অ্যাস্ট্রাজেনেকা টিকার বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার তালিকায় নতুন জটিলতা
  • কোভিডের চেয়ে শিশু-কিশোরদের ফাইজার ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি বেশি
  • অ্যাস্ট্রাজেনেকা টিকার নতুন পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে স্নায়বিক রোগ জিবিএস তালিকাভুক্ত করেছে ইইউ
  • ৯০ দিন শেষেও দ্বিতীয় ডোজ টিকা পাননি চট্টগ্রামের ১ লাখ মানুষ, হতাশা
  • টিকার দ্বিতীয় ডোজ শুরু ৮ এপ্রিল থেকে

Most Read

1
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

2
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

4
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

5
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

6
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net