Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 15, 2026
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ একাধিক নেতা আটক

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
21 July, 2026, 08:05 pm
Last modified: 22 July, 2026, 09:42 am

Related News

  • মোদির দেয়া নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং, কারণ কী?
  • ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের চোখে পড়বে, তাই পর্দা দিয়ে ঢেকে দেওয়া হলো দিল্লির বস্তি
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক; সংলাপ ও উন্মুক্ত সমুদ্রপথের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা
  • ব্রিকস সম্মেলনের আগে পুতিন-মোদির বৈঠক; বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা
  • ফিকে হচ্ছে মোদির দেখানো উন্নত ভারতের স্বপ্ন, বাস্তবতার সঙ্গে বাড়ছে ফারাক

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ একাধিক নেতা আটক

কংগ্রেস নেতাদের অভিযোগ, গতকাল (২০ জুলাই) পরীক্ষা সংক্রান্ত অনিয়মের প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র নেতৃত্বে সংসদ অভিমুখে মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি বর্বরতা চালানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানাতেই আজ তারা রাজপথে নামেন।
টিবিএস রিপোর্ট
21 July, 2026, 08:05 pm
Last modified: 22 July, 2026, 09:42 am
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং তার বোন ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জুলাই) নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও রয়েছেন। রাহুল গান্ধীর সমর্থনে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। এছাড়া কর্ণাটক ও কেরালার মুখ্যমন্ত্রীসহ কংগ্রেসের শীর্ষ নেতারা এই বিক্ষোভে অংশ নেন।

ছবি: রয়টার্স

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনের প্রতিবাদে বিকেল সাড়ে ৩টার দিকে লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন বিরোধী নেতারা। একপর্যায়ে তারা সেখানে অবস্থান ধর্মঘট শুরু করেন।

পুলিশ রাহুল গান্ধীকে সরিয়ে নিতে চাইলে তিনি মাটিতে শুয়ে পড়ে প্রতিরোধ করার চেষ্টা করেন। অন্যদিকে, প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে পুলিশ ভ্যানে তোলার পরও তিনি চলন্ত বাসের দরজায় ঝুলে থেকে প্রতিবাদ চালিয়ে যান।

मोदी की तानाशाही देखिए।

देश के नेता विपक्ष के साथ ऐसा सुलूक किया जा रहा है।

शर्मनाक! pic.twitter.com/mPvojsUnbA— Congress (@INCIndia) July 21, 2026

এর আগে, নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে আজ অবস্থান ধর্মঘট শুরু করে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। নিট ও অন্যান্য জাতীয় পরীক্ষার অনিয়ম নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনের প্রতিবাদে প্রধানমন্ত্রী মোদি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন তিনি।

বিক্ষোভ কর্মসূচিতে রাহুলের সঙ্গে যোগ দেন তার বোন ও কংগ্রেস এমপি প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং দলের বেশ কয়েকজন সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতা। দিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে তারা এই অবস্থান কর্মসূচি পালন করেন।

ছবি: রয়টার্স

কংগ্রেস নেতাদের অভিযোগ, গতকাল (২০ জুলাই) পরীক্ষা সংক্রান্ত অনিয়মের প্রতিবাদে 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বে সংসদ অভিমুখে মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি বর্বরতা চালানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানাতেই আজ তারা রাজপথে নামেন।

বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং প্রতিবাদস্থলে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন এবং কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। তবে তাদের আলোচনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ছবি: হিন্দুস্তান টাইমস

এর আগে সকালে কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন। এ সময় তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার জন্য জবাবদিহিতা দাবি করেন। পরীক্ষা সংক্রান্ত অনিয়ম ও শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে সরকারের ভূমিকার বিরুদ্ধে বিরোধীদের চলমান আন্দোলনের সর্বশেষ ধাপ এই বিক্ষোভ।

প্রধানমন্ত্রী মোদির সমালোচনা করে রাহুল গান্ধী বলেন, গতকালকের ঘটনার জন্য মোদি ক্ষমা পর্যন্ত চাননি। তিনি বলেন, 'তরুণরা শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করছে। পুরো দেশ জানে যে আমাদের শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থাকে ঘুণপোকা খেয়ে ভেতর থেকে ফাঁপা করে দিয়েছে।'

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের রাহুল বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা 'অ-ভারতীয়' কাজ। এই বিষয়ে সংসদে আলোচনার দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি। এছাড়া রাহুল ও অন্যান্য বিরোধী নেতারা পুলিশের ভূমিকার ওপর সংসদীয় বিতর্কের দাবিতে স্পিকারের সঙ্গে দেখা করেছেন।

সোনম ওয়াংচুককে মেদান্ত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ

এদিকে দিল্লির হাইকোর্ট এক আদেশে আন্দোলনকারী ও সমাজকর্মী সোনম ওয়াংচুককে দিল্লির সফদরজং হাসপাতাল থেকে অবিলম্বে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন।

পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে গত ২৮ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে থাকা ওয়াংচুককে সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো সরকারি হাসপাতালে তার চিকিৎসার সিদ্ধান্তের বিরোধিতা করে একটি পিটিশন দায়ের করেছিলেন, যার প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। আদালত মেদান্ত হাসপাতালের পরিচালককে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম গঠন করে ওয়াংচুকের অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণেরও নির্দেশ দিয়েছেন।

Related Topics

টপ নিউজ

ককরোচ জনতা পার্টি / কংগ্রেস / রাহুল গান্ধী / সোনিয়া গান্ধী / মোদি / নরেন্দ্র মোদি / সিজেপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
    ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত
  • জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
    ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের
  • ছবি: বেপজা
    লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড
  • ফাইল ছবি: সংগৃহীত
    তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক 
  • ছবি: রয়টার্স
    কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন
  • ফাইল ছবি: টিবিএস
    ১০-৩০ কাউন্টের সুতা আমদানিসংক্রান্ত আদেশ স্থগিত করল বাণিজ্য মন্ত্রণালয়

Related News

  • মোদির দেয়া নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং, কারণ কী?
  • ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের চোখে পড়বে, তাই পর্দা দিয়ে ঢেকে দেওয়া হলো দিল্লির বস্তি
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক; সংলাপ ও উন্মুক্ত সমুদ্রপথের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা
  • ব্রিকস সম্মেলনের আগে পুতিন-মোদির বৈঠক; বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা
  • ফিকে হচ্ছে মোদির দেখানো উন্নত ভারতের স্বপ্ন, বাস্তবতার সঙ্গে বাড়ছে ফারাক

Most Read

1
ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত

2
জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের

3
ছবি: বেপজা
অর্থনীতি

লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

6
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১০-৩০ কাউন্টের সুতা আমদানিসংক্রান্ত আদেশ স্থগিত করল বাণিজ্য মন্ত্রণালয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net