Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
আখাউড়া দিয়ে ভারতফেরতদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে

বাংলাদেশ

আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
29 May, 2021, 06:15 pm
Last modified: 29 May, 2021, 06:15 pm

Related News

  • আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার
  • আখাউড়ায় বেড়েছে হাওড়া নদীর পানি, পানিবন্দি সাড়ে ৪০০ পরিবার
  • পাহাড়ি ঢলে আখাউড়ায় কয়েক গ্রাম প্লাবিত
  • রপ্তানি অনুমতিপত্র জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় মাছ রপ্তানি বন্ধ
  • আখাউড়ায় এইচএমপিভি ভাইরাস নিয়ে সতর্কতা

আখাউড়া দিয়ে ভারতফেরতদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে

গত ২৭ এপ্রিল থেকে গতকাল শুক্রবার (২৮ মে) পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মোট ১১৪৬ জন যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছেন। এদের মধ্যে কয়েকজন ভারতীয় নাগরিকও রয়েছেন, যারা ঢাকাস্থ ভারতীয় দূতাবাসে কাজ করেন।
আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
29 May, 2021, 06:15 pm
Last modified: 29 May, 2021, 06:15 pm
ছবি: টিবিএস প্রতিনিধি

ভারতে মহামারি করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় এক মাসেরও বেশি সময় ধরে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থল সীমান্তপথগুলো বন্ধ রয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় বাড়ানো হয়েছে বন্ধের মেয়াদ, যা এখনও বলবৎ রয়েছে। তবে এই বন্ধের মাঝেও ভারতে আটকা পড়া বাংলাদেশিরা স্থলপথে দেশে ফিরছেন। এদের মধ্যে কোয়ারেন্টিন সেন্টারে থাকাবস্থায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে।

গত ২৭ এপ্রিল থেকে গতকাল শুক্রবার (২৮ মে) পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মোট ১১৪৬ জন যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছেন। এদের মধ্যে কয়েকজন ভারতীয় নাগরিকও রয়েছেন, যারা ঢাকাস্থ ভারতীয় দূতাবাসে কাজ করেন।

ভারতীয়দেরকে হোম এবং বাংলাদেশিদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়েছে। বর্তমানে ১৭ জন ভারতীয় নাগরিক হোম এবং ৫৪১ জন বাংলাদেশি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে রয়েছেন।

তবে ভারতফেরতদের মধ্যে গতকাল শুক্রবার (২৮ মে) পর্যন্ত নারী ও শিশুসহ ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা সবাই বাংলাদেশি। এদের মধ্যে করোনাভাইরাস নেগেটিভ হয়েছেন তিনজন। আক্রান্ত বাকি ২৩ জন এখনও আইসোলেশনে আছেন।

এছাড়া ভারতফেরতদের মধ্যে এখন পর্যন্ত ১৪ দিনের কোয়োরেন্টিন শেষে ছাড়া পেয়েছেন হয়েছেন ৫৮৮ জন। আর বাকি ৫৫৮ জন এখনও হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে আছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য বিভাগের একটি টিম সার্বক্ষণিক কাজ করছে। ওই টিমে একজন মেডিকেল অফিসার ও কয়েকজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। টিমের সদস্যরা ভারতফেরত যাত্রীদের চেকপোস্টে হেলথ্ স্ক্রিনিং এবং নমুনা সংগ্রহ করে থাকেন। হেলথ্ স্ক্রিনিংয়ের মাধ্যমে কোনো যাত্রীর শরীরে করোনাভাইরাসের উপসর্গ আছে কিনা- সেটি পরীক্ষা করা হয়। কাকে কোয়ারেন্টিন সেন্টার অথবা আইসোলেশন ওয়ার্ডে পাঠাতে হবে, সেটিও নির্ধারণ করে স্বাস্থ্য বিভাগের ওই টিম।

জেলার বিভিন্ন আবাসিক হোটেলকে কোয়ারেন্টিন সেন্টারে রূপান্তরিত করা হয়েছে। ভারতফেরত যাত্রীদেরকে ইমিগ্রেশন, পুলিশ ও প্রশাসনের সহযোগীতায় চেকপাস্ট থেকে সরাসরি কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়। প্রত্যেককেই বাধ্যতামূলকভাবে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিন সেন্টারে থাকতে হয়।

পরবর্তীতে কোয়ারেন্টিনে থাকাবস্থায় করোনা শনাক্ত হলে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। জেলায় সরকারি আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে তিনটি হাসপাতালে। এগুলো হলো- ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিট সূত্রে জানা গেছে, ভারতফেরত যাত্রীদের মধ্যে কোয়ারেন্টিন সেন্টারে থাকাবস্থায় গতকাল শুক্রবার শনাক্ত হওয়া তিনজনসহ মোট ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে তিনজন নেগেটিভ হয়েছেন। বাকি ২৩ জন এখনও আইসোলেশনে রয়েছেন।

করোনা ইউনিটের সমন্বয়কারী ডা. ইনজামামুল হক সিয়াম জানান, আইসোলেশনে থাকা করোনা আক্রান্তদের সবার শারীরিক অবস্থা স্থিতিশীল। কারো তেমন কোনো সমস্য হচ্ছেনা। তবে তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, 'আক্রান্ত ২৬ জনের শরীরে কোন ভ্যারিয়েন্টের করোনাভাইরাস রয়েছে, সেটি নির্ণয় করা যায়নি। এজন্য জিনোম সিকোয়েন্সিং পরীক্ষা করতে হয়, এটি ঢাকায় হচ্ছে। তবে এখন পর্যন্ত ফলাফল পাওয়া যায়নি'।

Related Topics

টপ নিউজ

আখাউড়া / আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট / আখাউড়া চেকপোস্ট / করোনার ভারতীয় ধরন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • ছবি: এক্স থেকে নেওয়া
    ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ফাইল ছবি: বাসস
    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Related News

  • আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার
  • আখাউড়ায় বেড়েছে হাওড়া নদীর পানি, পানিবন্দি সাড়ে ৪০০ পরিবার
  • পাহাড়ি ঢলে আখাউড়ায় কয়েক গ্রাম প্লাবিত
  • রপ্তানি অনুমতিপত্র জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় মাছ রপ্তানি বন্ধ
  • আখাউড়ায় এইচএমপিভি ভাইরাস নিয়ে সতর্কতা

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

3
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

4
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

5
ছবি: এক্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

6
ফাইল ছবি: বাসস
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net