Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
হরমুজ প্রণালি এড়াতে তুরস্ক ও সিরিয়া হয়ে নতুন তেল পাইপলাইন নির্মাণের পরিকল্পনা করছে ইরাক

আন্তর্জাতিক

আল জাজিরা
19 July, 2026, 10:55 am
Last modified: 19 July, 2026, 04:22 pm

Related News

  • ইরানের জব্দ করা সম্পদ ব্যবহার করে জাহাজ ও পণ্যের ক্ষয়ক্ষতি মেটাবে যুক্তরাষ্ট্র
  • বাহরাইন, কাতার, কুয়েত, জর্ডানের মার্কিন স্থাপনায় হামলা ইরানের
  • ভোটে দাঁড়াননি, তবু ইরাকি প্রধানমন্ত্রীকে ‘নির্বাচনে জয়ের’ অভিনন্দন জানালেন ট্রাম্প
  • মার্কিন নৌ অবরোধের আগে হরমুজে ইরান-সংশ্লিষ্ট জাহাজ চলাচল বেড়েছে
  • হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

হরমুজ প্রণালি এড়াতে তুরস্ক ও সিরিয়া হয়ে নতুন তেল পাইপলাইন নির্মাণের পরিকল্পনা করছে ইরাক

আল জাজিরা
19 July, 2026, 10:55 am
Last modified: 19 July, 2026, 04:22 pm
প্রতীকী ছবি: রয়টার্স

পারস্য উপসাগরের কৌশলগত ও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এড়াতে বসরা থেকে কিরকুক হয়ে তুরস্কের সিহান বন্দর এবং সিরিয়ার বানিয়াস পর্যন্ত একটি নতুন তেল পাইপলাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই করছে ইরাক সরকার। দেশটির তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ খুদাইর এই তথ্য নিশ্চিত করেছেন।

গত শনিবার ওয়াশিংটন থেকে ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ)-কে দেওয়া এক সাক্ষাৎকারে খুদাইর বলেন, 'ইরাকি তেল রপ্তানি রুটগুলোর বহুমুখীকরণ এবং কেবল হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল না থাকার বিষয়ে আমাদের একটি স্পষ্ট রূপরেখা ও কৌশল রয়েছে।'

তিনি জানান, এ লক্ষ্যে মার্কিন কোম্পানি শেভরন ও টিই ক্যাপিটাল এবং কাতারের ইউসিসি নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হয়েছে।

খুদাইর বলেন, 'মন্ত্রণালয় বর্তমানে বসরা থেকে কিরকুক এবং সেখান থেকে তুরস্কের সিহান বন্দর পর্যন্ত একটি কৌশলগত পাইপলাইন কীভাবে তৈরি করা যায়, সে বিষয়ে একটি সমীক্ষা চালাচ্ছে।' তিনি আরও যোগ করেন, এই প্রকল্পের আওতায় সিরিয়ার বানিয়াস পর্যন্ত পাইপলাইনের একটি শাখা সম্প্রসারণের বিষয়েও সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর বানিয়াসে দেশটির অন্যতম প্রধান তেল পরিশোধনাগার এবং ভূমধ্যসাগরে একটি তেল রপ্তানি টার্মিনাল রয়েছে। ঐতিহাসিকভাবে কিরকুক থেকে স্থলপথে ইরাকি অপরিশোধিত তেল বহনের জন্য এই পাইপলাইনটি ব্যবহৃত হতো। তবে দশকের পর দশক ধরে চলা যুদ্ধ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বর্তমানে এই পাইপলাইনটি অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে।

পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক-এর দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদক দেশ ইরাক। দেশটি তার অপরিশোধিত তেল রপ্তানির জন্য দীর্ঘ বছর ধরে মূলত হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের জেরে হরমুজ প্রণালি বারবার বন্ধ হওয়া এবং অস্থিতিশীল পরিস্থিতির কারণে এই বিকল্প রুট তৈরির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বাগদাদ।

Related Topics

টপ নিউজ

হরমুজ / তেলের পাইপলাইন / ইরাক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
    মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • ছবি: ইউএনবি
    ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

Related News

  • ইরানের জব্দ করা সম্পদ ব্যবহার করে জাহাজ ও পণ্যের ক্ষয়ক্ষতি মেটাবে যুক্তরাষ্ট্র
  • বাহরাইন, কাতার, কুয়েত, জর্ডানের মার্কিন স্থাপনায় হামলা ইরানের
  • ভোটে দাঁড়াননি, তবু ইরাকি প্রধানমন্ত্রীকে ‘নির্বাচনে জয়ের’ অভিনন্দন জানালেন ট্রাম্প
  • মার্কিন নৌ অবরোধের আগে হরমুজে ইরান-সংশ্লিষ্ট জাহাজ চলাচল বেড়েছে
  • হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Most Read

1
বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা

2
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net