Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
ইস্তানবুলে বিতর্কিত মসজিদ উদ্বোধন করলেন এরদোয়ান 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
29 May, 2021, 02:25 pm
Last modified: 29 May, 2021, 02:29 pm

Related News

  • হুথিদের রুখতে সৌদি আরবকে মক্কা চুক্তির আওতায় সামরিক সহায়তা দিতে ‘প্রস্তুত’ তুরস্ক
  • চাঁদে প্রথম অভিযান চালাতে মহাকাশযান তৈরি করেছে তুরস্ক
  • ইরান-সংশ্লিষ্টতার অভিযোগে তুরস্কের ব্যাংকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, পাল্টা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
  • মক্কা চুক্তিতে যোগদানের আগে কার্যকর কূটনীতির তাগিদ বিশ্লেষকদের
  • মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

ইস্তানবুলে বিতর্কিত মসজিদ উদ্বোধন করলেন এরদোয়ান 

তুরস্ক মুসলিম প্রধান দেশ হলেও সমালোচকরা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে এরদোয়ান তুরস্কের অসাম্প্রদায়িক ভিতকে দুর্বল করেছেন।  
টিবিএস ডেস্ক
29 May, 2021, 02:25 pm
Last modified: 29 May, 2021, 02:29 pm

ইস্তানবুলের তাসকিম স্কয়ারে একটি বিতর্কিত মসজিদের উদ্বোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ২০১৩ সালেও এই স্থানে মসজিদ তৈরি নিয়ে তীব্র আন্দোলনের ঢেউ উঠেছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ এবং মসজিদের ভেতরে স্থান সংকুলান না হওয়ায় বাইরের চত্বরেও নামাজ পড়তে দেখা গেছে তাদের।  

তুরস্কের অসাম্প্রদায়িকতার প্রতীক হিসেবে বিবেচিত এমন একটি স্থানের পাশেই অবস্থিত এই মসজিদটি। তুর্কী প্রজাতন্ত্র ও এর  প্রতিষ্ঠাতা মুস্তফা কামাল আতাতুর্কের উদ্দেশ্যে একটি স্মৃতিস্তম্ভও রয়েছে  এখানে। 

গেল শুক্রবার মসজিদে নামাজের পর এরদয়ান বলেন, 'তাসকিম মসজিদ এখন ইস্তানবুলের একটি গুরুত্বপূর্ণ প্রতীকী স্থান। সৃষ্টিকর্তা চাইলে, এটি পৃথিবীর শেষ দিন পর্যন্ত টিকে থাকবে।' 

অনুষ্ঠানে আগত জনতার উদ্দেশ্যে তিনি আরও বলেন, এ মসজিদ নির্মাণ প্রকৃতপক্ষে আন্দোলনকারীদের বিরুদ্ধে জয়স্বরূপ। কারণ তারা চায়নি যে তাসকিম স্কয়ারে কোনো ধর্মীয় প্রতীক থাকুক। কিন্তু এই উদ্যোগকে এখন আর কেউ আটকে রাখতে পারবে না।

১৯৯০ এর দশকে যখন এরদোগান ইস্তানবুলের মেয়র ছিলেন, তখনি তিনি তাসকিম স্কয়ারে মসজিদ তৈরির ইচ্ছা প্রকাশ করেন।  

শুক্রবার এরদোগান বলেন, 'আগে এখানে কোনো প্রার্থনা কক্ষ না থাকায় সাধারণ মানুষকে মেঝেতে কাগজ বিছিয়ে নামাজ পড়তে হতো।' 

এদিকে শুক্রবার মসজিদে আগত জনতা মসজিদের ভূয়সী প্রশংসা করেছে। অটোমান সাম্রাজ্যের নির্মাণশৈলীর সঙ্গে আধুনিক স্থাপত্যের সমন্বয় ঘটিয়ে এই মসজিদের নকশা করা হয়, মসজিদটিতে ৪০০০ মানুষ একসাথে নামাজ পড়তে পারবে। 

উপস্থিত জনতার অনেকেই গণমাধ্যমের সামনে এরদোয়ানের এই উদ্যোগের প্রশংসা করেছেন। 

কিন্তু তুরস্ক মুসলিম প্রধান দেশ হলেও সমালোচকরা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে এরদোয়ান তুরস্কের অসাম্প্রদায়িক ভিতকে দুর্বল করেছেন।  

২০১৩ সালে তাসকিম স্কয়ার সংলগ্ন গেজি পার্কে মসজিদ তৈরির পরিকল্পনা করা হলে এর বিরুদ্ধে শহর এবং বহির্বিশ্ব থেকেও তীব্র প্রতিবাদ আসে। 

কিন্তু উক্ত অঞ্চলে নতুন করে কাজ শুরুর বিরুদ্ধে যে প্রতিবাদ এসেছিল তা দ্রুতই প্রেসিডেন্ট এরদোয়ানের স্বৈরাচারী মনোভাব ও তার নীতিনির্ধারণের বিরুদ্ধে আরও বড় পরিসরের প্রতিবাদরূপে  আবির্ভূত হয়।    

  • সূত্র: বিবিসি  

Related Topics

টপ নিউজ

তুরস্ক / এরদোয়ান / ইস্তানম্বুল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি
  • ছবি: ফোকাস বাংলা
    অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা
  • ফাইল ছবি: সংগৃহীত
    মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

Related News

  • হুথিদের রুখতে সৌদি আরবকে মক্কা চুক্তির আওতায় সামরিক সহায়তা দিতে ‘প্রস্তুত’ তুরস্ক
  • চাঁদে প্রথম অভিযান চালাতে মহাকাশযান তৈরি করেছে তুরস্ক
  • ইরান-সংশ্লিষ্টতার অভিযোগে তুরস্কের ব্যাংকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, পাল্টা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
  • মক্কা চুক্তিতে যোগদানের আগে কার্যকর কূটনীতির তাগিদ বিশ্লেষকদের
  • মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

Most Read

1
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

2
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net