Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
সয়াবিনের দাম স্থির থাকলেও কিছুটা কমেছে পাম অয়েলের দাম

অর্থনীতি

ওমর ফারুক
29 May, 2021, 09:15 am
Last modified: 29 May, 2021, 09:21 am

Related News

  • বৈশ্বিক বাস্তবতায় তেলের মূল্য খুব সামান্য বৃদ্ধি পেয়েছে, পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
  • মার্কিন বাহিনী ইরানের জাহাজ দখলের পর বাড়ল তেলের দাম
  • জ্বালানি আমদানি বেড়েছে ১৪ শতাংশ, খরচ বেড়েছে ২৯ শতাংশ—তারপরও সংকট কেন?
  • দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী
  • তেলের চড়া দামের মুনাফা পাচ্ছে রাশিয়া, ইউক্রেনও মস্কোর জ্বালানি শিল্পে হামলা জোরদার করছে

সয়াবিনের দাম স্থির থাকলেও কিছুটা কমেছে পাম অয়েলের দাম

ভোজ্যতেলের বাজার নির্ভর করে আন্তর্জাতিক বাজারের বুকিং দরের উপর। গত ৭-৮ মাস ধরে আন্তর্জাতিক বাজারে সব ধরণের ভোজ্যতেলের দাম ঊর্ধ্বমুখী।
ওমর ফারুক
29 May, 2021, 09:15 am
Last modified: 29 May, 2021, 09:21 am

দীর্ঘদিন পর পাইকারি বাজার খাতুনগঞ্জে কিছুটা কমেছে পাম অয়েলের বাজার। গত ৪-৫ দিনের ব্যবধানে পাইকারিতে প্রতিমণ (৪০ দশমিক ৯০ লিটার) পাম অয়েলের দাম ২০০ টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে বাজারে প্রতিমণ পাম অয়েল বিক্রি হচ্ছে ৪২৫০ টাকায়। যা গত সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত ৪৪৫০ টাকা দরে বিক্রি হয়েছে। 

ব্যবসায়ীরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেল পাম অয়েলের দাম কিছুটা কমে যাওয়ায় দেশীয় বাজারে পণ্যটির দাম মণে ২০০ টাকা পর্যন্ত কমেছিল। তবে আর্ন্তজাতিক বাজারে পণ্যটির বুকিং দর আবারো ঊর্ধ্বমুখী হয়েছে। এতে আগামী সপ্তাহ থেকে দেশীয় বাজারেও পণ্যটির দাম ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান তারা। 

বাজারে থাকা বিভিন্ন কোম্পানির পাম অয়েলের মধ্যে বর্তমানে টিকে গ্রুপের বে ফিশিং পাম অয়েল মণপ্রতি ৪২৫০ টাকা, এস আলম ৪২৪০ টাকা এবং সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ ও বসুন্ধরা গ্রুপের পাম অয়েল ৪২৩০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ভোজ্যতেল ব্যবসায়ী মেসার্স ইসমাইল ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুর রাজ্জাক বলেন, গেল সপ্তাহের শেষ দিকে এসে পাইকারি বাজার খাতুনগঞ্জে পাম অয়েলের দাম মণে ২০০ টাকা পর্যন্ত কমেছে। এর আগে দীর্ঘদিন ঊর্ধ্বমুখী থেকে গত সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত পণ্যটির দাম মণে ৪৪৫০ টাকায় পৌঁছে। যা পাম অয়েলের বাজারে দামের সর্বোচ্চ রেকর্ড।

পাম অয়েলের দাম কিছুটা কমলেও একই সময়ে বাজার স্থির রয়েছে পাম সুপার অয়েলের। বর্তমানে বাজারে প্রতিমণ পাম সুপার অয়েল ৪৫০০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত একমাস ধরে একই দামে বিক্রি হয়ে আসছে।  

পাম সুপারের মধ্যে বর্তমানে টিকে গ্রপের প্রতিমণ বে ফিশিং ৪৫০০ টাকা, এস আলম ৪৪৯০ টাকা এবং অন্যান্য গ্রুপের (মেঘনা, সিটি ও বসুন্ধরা) পাম সুপার ৪৪৮০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা গেছে। 

পাম সুপারের মতো গত একমাস ধরে স্থির রয়েছে সয়াবিন তেলের বাজার। বর্তমানে পাইকারি বাজার খাতুনগঞ্জে প্রতিমণ সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৪৭০০ টাকা দরে। যা দীর্ঘদিন ধরে একই দামে বিক্রি হয়ে আসছিল। 

ভোজ্যতেল আমদানিকারক প্রতিষ্ঠান সিটি গ্রুপের নির্বাহী পরিচালক বিশ্বজিৎ সাহা টিবিএসকে বলেন, ভোজ্যতেলের বাজার নির্ভর করে আন্তর্জাতিক বাজারের বুকিং দরের উপর। গত ৭-৮ মাস ধরে আন্তর্জাতিক বাজারে সব ধরণের ভোজ্যতেলের দাম ঊর্ধ্বমুখী। এতে দেশীয় বাজারেও এই সময় ধরে ভোজ্যতেলের দাম বেড়েই চলেছে। তবে চলতি মাসের শুরুর দিকে আন্তর্জাতিক বাজারে মালেশিয়াতে পাম অয়েলের দাম কিছুটা নিম্নমুখী হয়েছিল। এতে দেশীয় বাজারেও পণ্যটির দাম কিছুটা কমে যায়। তবে গত সপ্তাহ থেকে আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম আবারো ঊর্ধ্বমুখী। হয়েছে। এতে দেশীয় বাজারেও পণ্যটির দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

আমদানিকারক ও ব্যবসায়ীদের তথ্যমতে, গত মাসের শেষ সময় পর্যন্ত আন্তর্জাতিক বাজার বিশেষ করে মালেশিয়াতে প্রতিটন পাম অয়েলের বুুকিং দর ছিল ৪১০০ রিঙ্গিত। যা চলতি মাসের শুরুর দিকে ৩৮০০ রিঙ্গিতে নেমে যায়। ফলে দেশীয় বাজারে পণ্যটির দাম কিছুটা কমে আসে। তবে গত দুই সপ্তাহে আবারো বেড়ে বর্তমানে প্রতিটন পাম অয়েল ১৪০০ রিঙ্গিত বুকিং চলছে মালেশিয়াতে। 

ইনডেক্স মুন্ডির তথ্যমতে, আন্তর্জাতিক বাজারে ২০১৯ সালের সেপ্টম্বর থেকে পাম অয়েলের বাজার বাড়তে শুরু করে। ওই সময় প্রতিটন পাম অয়েল বিক্রি হয়েছে ২৪২৮ রিঙ্গিতে। দফায় দফায় বেড়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতিটন পাম অয়েল বিক্রি হয়েছে ৪১১৬ রিঙ্গিতে। এরপর পণ্যটির দাম আস্তে আস্তে কমে গত মাসে (এপ্রিল) ৩৭০০ রিঙ্গিতে পৌঁছে। তবে চলতি মাসের শুরুর দিকে পণ্যটির দাম ৪৪০০ রিঙ্গিতে পৌছলেও মাসের মাঝামাঝিতে পণ্যটির দাম ৩৮০০ রিঙ্গিতে নেমে এখন আবারো ঊর্ধ্বমুখী হয়েছে। বর্তমানে ৪১০০ রিঙ্গিতে পাম অয়েল বিকিকিনি হচ্ছে মালেশিয়াতে। 

চট্টগ্রাম কাস্টমস'র তথ্যমতে, চলতি অর্থবছরের গেল নয় মাসে (জুলাই থেকে মার্চ) চট্টগ্রাম বন্দর দিয়ে পরিশোধিত এবং অপরিশোধিত পাম অয়েল আমদানি হয়েছে ৬ লাখ ৫২ হাজার ৫২১ মেট্রিক টন। গত অর্থ বছরের একই সময়ে পাম অয়েল আমদানি হয়েছে ১০ লাখ ৯০ হাজার ২৪৭ মেট্রিক টন। গত অর্থ বছরের প্রথম নয় মাসে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন আমদানি হয়েছে ৩ লাখ ৯৫ হাজার ১৩ মেট্রিক টন। চলতি বছরের একই সময়ে সয়াবিন আমদানি হয়েছে ৪ লাখ ৩৩ হাজার ৬০০ মেট্রিক টন। 

এদিকে খুচরা বাজারে ভোজ্যতেলের দাম আরো এক দফা দাম বৃদ্ধির কথা জানিয়েছে তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। গতকাল বৃহস্পতিবার সংগঠনটি প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল আগের চেয়ে ৯ টাকা বৃদ্ধি করে ১৫৩ টাকায় বিক্রির ঘোষণা দেয়। যা এতদিন ১৪৪ টাকায় বিক্রি হয়ে আসছিল।  

নতুন ঘোষণা অনুযায়ী পাঁচ লিটারের এক বোতল সয়াবিন তেল পাওয়া যাবে ৭২৮ টাকায়। এছাড়া খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১২৯ টাকা ও পাম সুপার তেল ১১২ টাকা দরে কিনতে পারবেন ক্রেতারা। এ দফায় পাম তেলের দাম লিটারপ্রতি এক টাকা কমানো হয়েছে।  
 
 

Related Topics

টপ নিউজ

ভোজ্যতেল / তেলের দাম / পাম অয়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • বৈশ্বিক বাস্তবতায় তেলের মূল্য খুব সামান্য বৃদ্ধি পেয়েছে, পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
  • মার্কিন বাহিনী ইরানের জাহাজ দখলের পর বাড়ল তেলের দাম
  • জ্বালানি আমদানি বেড়েছে ১৪ শতাংশ, খরচ বেড়েছে ২৯ শতাংশ—তারপরও সংকট কেন?
  • দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী
  • তেলের চড়া দামের মুনাফা পাচ্ছে রাশিয়া, ইউক্রেনও মস্কোর জ্বালানি শিল্পে হামলা জোরদার করছে

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net