Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

খেলা

মিডল ইস্ট মনিটর
15 July, 2026, 12:45 pm
Last modified: 15 July, 2026, 12:48 pm

Related News

  • হ্যাঁ, ইসরায়েলিরা আমেরিকার রাজনীতিতে প্রভাব খাটায়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স
  • ইসরায়েলি গোয়েন্দাদের সর্বোচ্চ মহলের সঙ্গে যৌন অপরাধী এপস্টিনের সম্পর্ক ছিল: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
  • বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় ১০ বিতর্ক

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

ইসরায়েলকে নিষিদ্ধের ক্ষেত্রে নরওয়ের যুক্তির অন্যতম ভিত্তি হলো ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়ার বিরুদ্ধে ফিফা ও উয়েফার নেওয়া পদক্ষেপ।
মিডল ইস্ট মনিটর
15 July, 2026, 12:45 pm
Last modified: 15 July, 2026, 12:48 pm
প্রতীকী ছবি: রয়টার্স

ইসরায়েলকে ফিফা থেকে সাময়িক নিষিদ্ধ করার দাবিতে ফুটবলে নিজেদের প্রভাব কাজে লাগাচ্ছে নরওয়ে। ইউরোপীয় সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ) এবং এর সভাপতি লিসে ক্লাভেনেস ইউরোপীয় ফুটবলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি মূলধারায় আনতে কাজ করছেন। উয়েফার নির্বাহী কমিটির সদস্য ক্লাভেনেস একতরফা বয়কটের বদলে ফিফা ও উয়েফার আনুষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়েই এ দাবি তুলছেন।

গত বছর তিনি বলেছিলেন, 'আমরা বিশ্বাস করি, ইসরায়েলকে সাময়িক নিষিদ্ধ করা উচিত। এটি নিয়মকানুন রক্ষার বিষয়।' 

তবে গত অক্টবোরে অসলোতে নরওয়ে-ইসরায়েল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ বয়কট না করার কারণ হিসেবে তিনি জানান, এতে ইসরায়েল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে যোগ্যতা অর্জনের সুবিধা পেতে পারত। পরে সেই ম্যাচে নরওয়ে ৫-০ গোলে জেতে।

ম্যাচে দর্শকরা ফিলিস্তনের পতাকা প্রদর্শন করেন আর কিফায়া পরিধান করেন। তারা মাঠে 'শিশুদের বাঁচতে দাও' লেখা বড় ব্যানারও প্রশর্ন করেন। পাশাপাশি, স্টেডিয়ামের বাহিরে হাজারো মানুষ ইসরায়েলকে ফিফা থেকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেন।

ইসরায়েলকে নিষিদ্ধের ক্ষেত্রে নরওয়ের যুক্তির অন্যতম ভিত্তি হলো ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়ার বিরুদ্ধে ফিফা ও উয়েফার নেওয়া পদক্ষেপ। তখন রাশিয়ার জাতীয় ও ক্লাব দলগুলোকে নিষিদ্ধ করা হলেও, গাজায় সামরিক অভিযানের পরও ইসরায়েল আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে যাচ্ছে। ক্লাভেনেস ও তার সমর্থকদের দাবি, এটি একই ধরনের ঘটনার ক্ষেত্রে ভিন্ন আচরণের উদাহরণ।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন ২০২৪ সালে ইসরায়েলকে নিষিদ্ধ করার আনুষ্ঠানিক আবেদন করে। তাদের অভিযোগ, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান, ফিলিস্তিনি ও আরব খেলোয়াড়দের প্রতি বৈষম্য এবং অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতিতে অবস্থিত ক্লাবগুলোর অংশগ্রহণ ফিফার বিধিমালার লঙ্ঘন।

এদিকে গত মার্চে ফিফা পশ্চিম তীরের বসতিভিত্তিক ক্লাবগুলোর কারণে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দেয়নি। তবে বৈষম্য ও আপত্তিকর আচরণসংক্রান্ত নিয়ম ভঙ্গের দায়ে সংস্থাটিকে ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করে। 

একই সঙ্গে বৈষম্য প্রতিরোধে বাধ্যতামূলক কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং ম্যাচে বৈষম্যবিরোধী ব্যানার প্রদর্শনের নির্দেশ দেয় ফিফা।
 

Related Topics

টপ নিউজ

নরওয়ে / ইসরায়েল / ফিফা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • হ্যাঁ, ইসরায়েলিরা আমেরিকার রাজনীতিতে প্রভাব খাটায়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স
  • ইসরায়েলি গোয়েন্দাদের সর্বোচ্চ মহলের সঙ্গে যৌন অপরাধী এপস্টিনের সম্পর্ক ছিল: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
  • বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় ১০ বিতর্ক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net