Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
ফ্রেন্ডস রিইউনিয়ন: চীনা সম্প্রচারে বাদ বিটিএস, গাগা ও বিবার 

বিনোদন

টিবিএস ডেস্ক
28 May, 2021, 03:10 pm
Last modified: 28 May, 2021, 03:18 pm

Related News

  • 'ফ্রেন্ডস' তারকা ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় চিকিৎসকের দোষ স্বীকার
  • 'ফ্রেন্ডস' তারকা ম্যাথিউ পেরির মৃত্যুতে ব্যক্তিগত সহকারী ও দুই চিকিৎসকসহ পাঁচজন অভিযুক্ত
  • কেটামিন কী, 'ফ্রেন্ডস' অভিনেতা ম্যাথিউ পেরির মৃত্যুর কারণ এই ড্রাগ?
  • নতুন প্রজন্মের কাছে 'ফ্রেন্ডস' সিরিজটি আপত্তিকর: জেনিফার অ্যানিস্টন
  • নিজের বিখ্যাত লেয়ারকাট চুলের স্টাইল ফিরিয়ে আনলেন জেনিফার অ্যানিস্টন! 

ফ্রেন্ডস রিইউনিয়ন: চীনা সম্প্রচারে বাদ বিটিএস, গাগা ও বিবার 

টিবিএস ডেস্ক
28 May, 2021, 03:10 pm
Last modified: 28 May, 2021, 03:18 pm

এইচবিও ম্যাক্স এ গতকাল (২৭ মে) প্রচারিত হয়েছে জনপ্রিয় আমেরিকান  সিটকম সিরিজ 'ফ্রেন্ডস' এর বিশেষ পর্ব 'ফ্রেন্ডস: দ্য রিইউনিয়ন'। 'ফ্রেন্ডস' কে বিশ্বের সবচাইতে জনপ্রিয় টিভি শোগুলোর একটি হিসেবে ধরা হয়। 

কিন্তু প্রচারের পরপরই 'ফ্রেন্ডস রিইউনিয়ন স্পেশাল' এর চীনা সংস্করণ নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। কারণ বহুল প্রতীক্ষিত এই অনুষ্ঠানে দেখা যায়নি বিটিএস, লেডি গাগা ও জাস্টিন বিবারের মতো তারকাদের।  

ভক্তরা অধীর আগ্রহ নিয়ে এই বিশেষ পর্বটি দেখার জন্য অপেক্ষা করলেও, শেষ মুহূর্তে দেখা গেছে চীনের তিনটি প্রচার মাধ্যমই এই জনপ্রিয় তারকাদের বাদ দিয়ে দিয়েছে। সেই সাথে বাদ পড়েছে এলজিবিটিকিউ ও অন্যান্য বিষয়াবলিও।  

দর্শকরা মনে করছেন, অতীতে চীনকে অবমাননা করার সূত্রেই অনুষ্ঠানের মূল ফুটেজ থেকে এই তারকাদের বাদ দিয়ে দেয়া হয়েছে। চীনে 'ফ্রেন্ডস' এর ব্যাপক জনপ্রিয়তা থাকায় এই  ঘটনায় মর্মাহত হয়েছেন দর্শকেরা।

চীনের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোতে একজন লিখেছেন, 'বাঁচাও! আমরা কি আর কখনোই বদলাবো না? এই ঘটনার ফলে বাদ দেয়া দৃশ্যে কি ছিল তা জানার আগ্রহ আরো বেড়ে গেল আমার।' 

কিছু ভক্ত ইতিমধ্যেই বাদ দেয়া ফুটেজ সংগ্রহ করেছেন কিংবা অন্যরা পাইরেসি সাইটগুলোতে পূর্ণাঙ্গ পর্ব প্রকাশ করে দিয়েছেন।  

চীনে 'ফ্রেন্ডস' এর জনপ্রিয়তার মাত্রা এত বেশি যে বহু চীনা নাগরিক মনে করেন, এই টিভি শো তাদেরকে আমেরিকান সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়েছে এবং ইংরেজি ভাষা শিখতেও সাহায্য করেছে। 

রিইউনিয়ন বা পুনর্মিলনী পর্বে আলাপচারিতায় তারকা ও ভক্তদের সাথে সাথে এর মূল ছয়জন চরিত্রকেই হাজির করা হয়- জেনিফার অ্যানিস্টন, কোর্টনি কক্স, ম্যাথিউ পেরি, লিসা কুড্রো, ডেভিড শিমার এবং ম্যাট লে ব্লাঙ্ক ছিলেন প্রত্যেকেই। 

তবে চীনা সরকার সরাসরি সেন্সরশিপ নির্দেশনা দিয়েছে নাকি ঐ তিন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইকিয়ি, ইওকু ও টেনসেন্ট নিজেরাই 'রাজনৈতিক সংবেদনশীলতা' এড়াতে ফুটেজ বাদ দেয়ার পন্থা অনুসরণ করেছে তা এখনো স্পষ্ট নয়। অনেক ভক্তই লক্ষ্য করেছেন যে তিনটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ভিন্ন ভিন্ন মাত্রায় ফুটেজ বাদ দিয়েছে।

বিটিএস, লেডি গাগা ও জাস্টিন বিবার কিভাবে চীনের বিরাগভাজন হলেন? 

গেল বছর দক্ষিণ কোরীয় ছেলেদের ব্যান্ড দল বিটিএস এর এক সদস্য কোরিয়া যুদ্ধ নিয়ে মন্তব্য করার পর চীনজুড়ে বিটিএসকে বয়কটের ডাক দেয়া হয়। সেসময় বিটিএস ব্যান্ডের নেতা আরএম বলেছিলেন, ১৯৫০-৫৩ সালের সংঘাতে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র এক হয়ে লড়াই করেছে। অন্যদিকে বেইজিং যেহেতু যুদ্ধে  উত্তর কোরিয়াকে সমর্থন দিয়েছে, তাই স্বভাবতই বিটিএসের এই মন্তব্য তাদের পছন্দ হয়নি।   

অন্যদিকে আমেরিকান সংগীতশিল্পী লেডি গাগা ২০১৬ সালে দালাই লামার সাথে সাক্ষাতের পর থেকেই তার চীন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। তিব্বতীয় নেতার প্রতি সহমর্মিতা প্রকাশ করে তিনি চীনের বিরাগভাজন হয়েছেন, কারণ চীনা কর্তৃপক্ষের ধারণা দালাই লামাই তিব্বতীয় বিভাজনের জন্য দায়ী।   

তাই ফুটেজ বাদ দেয়ার ফলে ফ্রেন্ডস এর বিশেষ এপিসোডে লেডি গাগা ও শো এর তারকা লিসা কুড্রোর গলায় বিখ্যাত 'স্মেলি ক্যাট' গানটি শোনা থেকে বঞ্চিত হয়েছেন চীনা দর্শকেরা। দর্শকেরা সেই এপিসোডে 'স্পুডনিক' রূপে সজ্জিত জাস্টিন বিবারকেও দেখতে পারেননি।

'বাজে আচরণ' এর দায়ে কানাডীয় তারকা বিবারের ওপরে চীন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি রয়েছে। ২০১৪ সালে টোকিওতে সমালোচিত ইয়াসুকুনি মাজার ভ্রমণ করে ছবি পোস্ট করেন বিবার যা চীনা কর্মকর্তাদের বিশেষ পছন্দ হয়নি।

আর কী কী সেন্সর করা হয়েছে

এলজিবিটিকিউ নিয়ে বলা কথাবার্তার অংশটুকুও সেন্সর করা হয়েছে চীনে। উদাহরণস্বরূপ, ফ্রেন্ডসের একজন সমকামী জার্মান ভক্ত রিকার্ডো জানিয়েছিলেন কিভাবে এই শো তাকে আপন অনুভূতি দিয়েছে। সেই অংশটিও চীনে বাদ দেয়া হয়েছে।  

ইওকু প্ল্যাটফর্মে আরেকটি দৃশ্য বাদ দেয়া হয়েছে যেখানে একজন নারী আরেক নারী সঙ্গীকে কাছে টেনে বলছেন, 'প্রত্যেক চ্যান্ডলারের মত আমিও আমার মনিকাকে খুঁজে পেয়েছি।'   

ফ্রেন্ডস তারকা জোয়ি ওরফে ম্যাট লে ব্ল্যাংক নিজের অন্তর্বাসের ভেতর থেকে রস (ডেভিড শিমার) এর ছবি বের করছেন, এমন দৃশ্যও বাদ পড়েছে। 

চীনা সম্প্রচারকারীকদের কাছে ফুটেজ কেটেছেটে দেয়া কোনো নতুন ঘটনা নয়। রাজনৈতিক বা সাংস্কৃতিকভাবে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন যেকোনো কিছুই তারা সেন্সর করে থাকে। আগেপরেও চীনে হিপহপ সংস্কৃতি বা  ট্যাটুর মতো বিষয়গুলো সেন্সর করা হয়েছে।      

  • সূত্র- বিবিসি 

 
 

Related Topics

টপ নিউজ

ফ্রেন্ডস / ফ্রেন্ডস রিইউনিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
    কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • ‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
    যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
    প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

Related News

  • 'ফ্রেন্ডস' তারকা ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় চিকিৎসকের দোষ স্বীকার
  • 'ফ্রেন্ডস' তারকা ম্যাথিউ পেরির মৃত্যুতে ব্যক্তিগত সহকারী ও দুই চিকিৎসকসহ পাঁচজন অভিযুক্ত
  • কেটামিন কী, 'ফ্রেন্ডস' অভিনেতা ম্যাথিউ পেরির মৃত্যুর কারণ এই ড্রাগ?
  • নতুন প্রজন্মের কাছে 'ফ্রেন্ডস' সিরিজটি আপত্তিকর: জেনিফার অ্যানিস্টন
  • নিজের বিখ্যাত লেয়ারকাট চুলের স্টাইল ফিরিয়ে আনলেন জেনিফার অ্যানিস্টন! 

Most Read

1
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

3
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

4
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
বাংলাদেশ

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

5
‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

6
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
অর্থনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net