Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 10, 2026
সংসদ ভবনের ছাদ চুইয়ে পানি পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ সরকার দলীয় চিফ হুইপের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 July, 2026, 08:15 pm
Last modified: 13 July, 2026, 08:23 pm

Related News

  • সংসদ সদস্যদের ফেস রিডিং করে প্রবেশের অনুরোধ, হ্যাকিং নিয়ে চিফ হুইপের সতর্কতা
  • আরও ৫ সংসদীয় কমিটি গঠন, সভাপতি পদে মন্ত্রী-হুইপদের রাখা নিয়ে স্পিকারের সতর্কতা
  • গাজী নজরুলকে বাদ দিয়ে সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব চিফ হুইপের
  • সংসদ ভবনের সামনে প্রধান শিক্ষকের মৃত্যু: প্রধান আসামি প্যারা পনিসহ গ্রেপ্তার ২
  • সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

সংসদ ভবনের ছাদ চুইয়ে পানি পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ সরকার দলীয় চিফ হুইপের

এ সময় ডেপুটি স্পিকার জানান, সংসদের ছাদ থেকে পানি পড়ার বিষয়টি জানা আছে। তবে নিজের কষ্টের কথা কাকে বলবেন—বৃষ্টির দিনে তিনি যখন নিজের ঘরে ঘুমাতে যান, তখন সেখানেও ছাদ চুইয়ে পানি পড়ে। ফলে তাকেও মেঝেতে বাটি রেখে সেই পানি আটকাতে হয়।
টিবিএস রিপোর্ট
13 July, 2026, 08:15 pm
Last modified: 13 July, 2026, 08:23 pm
ছবি: সংগৃহীত

বৃষ্টির সময় জাতীয় সংসদ ভবনের মসজিদসহ বিভিন্ন কক্ষের ছাদ চুইয়ে পানি পড়ার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সরকারি দলের হুইপ জি কে গউছ। এ সময় ঘটনার সত্যতা স্বীকার করে স্পিকারের দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, শুধু সংসদ ভবনই নয়, বৃষ্টির দিনে তার নিজের সরকারি বাসভবনের ঘরেও ছাদ চুইয়ে পানি পড়ে এবং তা আটকাতে তাকে বাটি ব্যবহার করতে হয়।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি সংসদের নজরে আনেন হুইপ জি কে গউছ।

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, "গত ১৭ বছরে এই মহান সংসদে নাচ, গান ও কবিতা আবৃত্তিসহ নানা আয়োজন হয়েছে। অথচ যে কক্ষে সংসদ সদস্যরা অধিবেশনে অংশ নেন, তার ঠিক ওপরের তলাতেই রয়েছে সংসদ ভবনের মসজিদ, যেখানে অসংখ্য মুসলিম সংসদ সদস্য জামাতে নামাজ আদায় করেন। অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমানে মসজিদের সামনে সারিবদ্ধভাবে বালতি রাখা হয়েছে, কারণ ছাদ ফেটে অনবরত বৃষ্টির পানি ভেতরে প্রবেশ করছে।"

হুইপ আরও বলেন, "যে সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেট অনুমোদন করা হয়েছে, সেই সংসদ ভবনের মসজিদের এমন করুণ অবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।" তিনি ছাদ দিয়ে পানি পড়া বন্ধে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

হুইপের বক্তব্যের জবাবে ডেপুটি স্পিকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ সময় তিনি জানান, সংসদের ছাদ থেকে পানি পড়ার বিষয়টি জানা আছে। তবে নিজের কষ্টের কথা কাকে বলবেন—বৃষ্টির দিনে তিনি যখন নিজের ঘরে ঘুমাতে যান, তখন সেখানেও ছাদ চুইয়ে পানি পড়ে। ফলে তাকেও মেঝেতে বাটি রেখে সেই পানি আটকাতে হয়। ডেপুটি স্পিকারের এই মন্তব্যে সংসদ কক্ষে একপর্যায়ে হালকা হাসির রোল পড়ে।

এরপর সংসদ কার্য পরিচালনাকারী চিফ হুইপ জানান, সংসদ ভবনে পানি পড়ার বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। এ বিষয়ে ইতোমধ্যে আগের দিন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। ভবনের যেসব স্থানে পানি চুইয়ে পড়ছে, সেসব জায়গা মেরামতের কাজ গতকাল থেকেই শুরু করেছে গণপূর্ত মন্ত্রণালয়। আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যাটির স্থায়ী সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চিফ হুইপের বক্তব্যের পর ডেপুটি স্পিকার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, "চিফ হুইপ যে পূর্ত মন্ত্রণালয়ের কথা বললেন, সেই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তো সংসদ কক্ষেই উপস্থিত আছেন। তিনি যদি এ বিষয়ে কিছু বলতেন, তাহলে সবাই আরও আশ্বস্ত হতে পারতেন।"

ডেপুটি স্পিকারের আহ্বানের জবাবে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী দাঁড়িয়ে বলেন, চিফ হুইপ ইতোমধ্যে বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এনেছেন। সংসদ ভবনের ছাদ সংস্কারে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং খুব দ্রুতই সমস্যাটির স্থায়ী সমাধান করা হবে।

Related Topics

টপ নিউজ

সংসদ ভবন / বৃষ্টির পানি / ক্ষোভ প্রকাশ / চিফ হুইপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব ট্রাফিগুরা ও ভিটলের
  • ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেইজ
    হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর
  • ফাইল ছবি: সংগৃহীত
    মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট
  • ছবি: পিএমও
    ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

Related News

  • সংসদ সদস্যদের ফেস রিডিং করে প্রবেশের অনুরোধ, হ্যাকিং নিয়ে চিফ হুইপের সতর্কতা
  • আরও ৫ সংসদীয় কমিটি গঠন, সভাপতি পদে মন্ত্রী-হুইপদের রাখা নিয়ে স্পিকারের সতর্কতা
  • গাজী নজরুলকে বাদ দিয়ে সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব চিফ হুইপের
  • সংসদ ভবনের সামনে প্রধান শিক্ষকের মৃত্যু: প্রধান আসামি প্যারা পনিসহ গ্রেপ্তার ২
  • সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব ট্রাফিগুরা ও ভিটলের

3
ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেইজ
বাংলাদেশ

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট

5
ছবি: পিএমও
বাংলাদেশ

২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net