Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 14, 2026
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস: মাদ্রাসায় মাটি চাপা পড়ে নিহত ৮

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 July, 2026, 05:50 pm
Last modified: 08 July, 2026, 06:49 pm

Related News

  • দিল্লিতে ৬ তলা হোস্টেল ধসে নিহত অন্তত ৩, অর্ধশতাধিক শিক্ষার্থী আটকা পড়ার আশঙ্কা
  • গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০
  • ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
  • মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপ উল্টে এক সদস্য নিহত, আহত ৬
  • নিউইয়র্কের টাইমস স্কয়ারে কর্মস্থলের কাছে ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার কর্মকর্তা নিহত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস: মাদ্রাসায় মাটি চাপা পড়ে নিহত ৮

বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
টিবিএস রিপোর্ট
08 July, 2026, 05:50 pm
Last modified: 08 July, 2026, 06:49 pm
ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের সঙ্গে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। ছবি: টিবিএস।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একটি মাদ্রাসা মাটি চাপা পড়েছে। দুর্যোগকালীন অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত ওই মাদ্রাসাটিতে অনেক রোহিঙ্গা আশ্রয় নিয়েছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

ভারী বর্ষণে পাহাড় ধসে কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত মাদ্রাসা মাটি চাপা পড়ার পর পুলিশ, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট ও রোহিঙ্গা শরণার্থীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন; ৮ জুলাই ২০২৬। ছবি: টিবিএস।

বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারী বৃষ্টিতে হঠাৎ পাশের পাহাড় ধসে মাদ্রাসাটি চাপা পড়ে। এ পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত হওয়া গেছে। এছাড়া ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওই মাদ্রাসাটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র হওয়ায় সেখানে ঠিক কতজন রোহিঙ্গা আশ্রয় নিয়েছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

ভারী বর্ষণে পাহাড় ধসে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি মাদ্রাসা মাটি চাপা পড়ার পর আতঙ্কে একে অপরকে জড়িয়ে ধরে আছে দুই শিশু; ৮ জুলাই ২০২৬। ছবি: টিবিএস।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় কক্সবাজারে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি মাদ্রাসা মাটি চাপা পড়ার পর উদ্ধার তৎপরতা চালাচ্ছেন রোহিঙ্গারা; ৮ জুলাই ২০২৬। ছবি: টিবিএস।

কক্সবাজারে টানা বর্ষণে গত কয়েক দিন ধরেই পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটছে। এর আগে মঙ্গলবার সকালে পাহাড় ধসে কক্সবাজার শহরে ১ জন এবং সোমবার পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে ৮ জন নিহত হন। ওই একই দিনে কক্সবাজার শহর ও পেকুয়ায় পাহাড় ধসে আরও ২ জন মারা যান। এ ছাড়া বৃষ্টির পানিতে ডুবে এক রোহিঙ্গা শিশুসহ ২ শিশুর মৃত্যু হয়েছে।

Related Topics

টপ নিউজ

রোহিঙ্গা ক্যাম্প / পাহাড় ধস / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: রয়টার্স
    মোদির দেয়া নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং, কারণ কী?
  • ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
    ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত
  • ছবি: বেপজা
    লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড
  • জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
    ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের
  • কোলাজ: টিবিএস
    ১৩,০০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
  • ছবি: রয়টার্স
    কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

Related News

  • দিল্লিতে ৬ তলা হোস্টেল ধসে নিহত অন্তত ৩, অর্ধশতাধিক শিক্ষার্থী আটকা পড়ার আশঙ্কা
  • গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০
  • ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
  • মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপ উল্টে এক সদস্য নিহত, আহত ৬
  • নিউইয়র্কের টাইমস স্কয়ারে কর্মস্থলের কাছে ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার কর্মকর্তা নিহত

Most Read

1
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মোদির দেয়া নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং, কারণ কী?

2
ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত

3
ছবি: বেপজা
অর্থনীতি

লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড

4
জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের

5
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

১৩,০০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net