Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আহত ৪

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 July, 2026, 10:20 pm
Last modified: 06 July, 2026, 11:05 pm

Related News

  • বিরোধী দলের কর্মসূচি বাধাগ্রস্ত করতে এই ঘটনা ঘটানো হয়েছে: সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ নিয়ে আখতার
  • এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার যুবলীগের দুই আসামির ২ দিনের রিমান্ড
  • ইআইইউ’র বাসযোগ্যতার সূচকে ঢাকার নিচে শুধু ত্রিপোলি ও দামেস্ক
  • সাভারে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় যুবলীগের ২ নেতা-কর্মী আটক
  • শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে কারা কর্মকর্তাসহ নিহত ২৫, আহত শতাধিক

সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আহত ৪

বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে উপস্থিত নেতা-কর্মীরা বিভিন্ন দিকে ছোটাছুটি শুরু করেন। পরে রাত ১০টায় এনসিপির নেতা-কর্মীরা সাভার মডেল থানার সামনে অবস্থান নেন। এ সময় এনসিপির আহ্বায়ক ও এমপি নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও এমপি হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ একটি প্রতিনিধি দল থানার ভেতরে প্রবেশ করেন।
টিবিএস রিপোর্ট
06 July, 2026, 10:20 pm
Last modified: 06 July, 2026, 11:05 pm
ছবি: টিবিএস

ঢাকা সাভরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলা হয়েছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।

আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভারের পৌর এলাকায় তারাপুর মাঠে সমাবেশ চলাকালীন মঞ্চের সামন ককটেল হামলা হয়। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে উপস্থিত নেতা-কর্মীরা বিভিন্ন দিকে ছোটাছুটি শুরু করেন।

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসান জানান, এ ঘটনায় ৪ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

ছবি: টিবিএস
 
আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের নাম জানা গেছে। তারা হলেন, এনাম মেডিক্যাল কলেজের স্টার মো. শাহীন খান্দকার (৩০), এনাম মেডিক্যাল কলেজের শিক্ষার্থী মো. জসিম (২৬) ও মো. শাহাদাত হোসেন (৪০)। বাকি একজনের পরিচয় জানা যায়নি। 

পরে রাত ১০টায় সমাবেশ শেষ করে এনসিপির নেতা-কর্মীরা সাভার মডেল থানার সামনে অবস্থান নেন। 

এ সময় এনসিপির আহ্বায়ক ও এমপি নাহিদ ইসলাম বলেন, একটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার আছে কর্মসূচি করার। এখানকার পুলিশ-প্রশাসনের দায়িত্ব সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করার। এই পুলিশ-প্রশাসন ও এই এলাকার এমপি জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, কে বোমা হামলা করেছে, কী হয়েছে তা আমরা জানি না। আমরা জানি এর দায় হচ্ছে প্রশাসনের এবং কর্তৃপক্ষের। সন্ত্রাসীরা কীভাবে পুলিশ-প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বোমা হামলা করার সুযোগ পেল, আমরা সেটা জানতে চাই।

নাহিদ আরও বলেন, আমরা জানি এই এলাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুনর্বাসনের সঙ্গে জড়িত। আমরা জানি কারা দুর্নীতি-সন্ত্রাস আর মাদক কারবারি সঙ্গে জড়িত। তারা ভেবেছিল হামলা করে আমাদের আন্দোলনকে থামিয়ে দেবে। এটা কোনোভাবেই সম্ভব না। আমাদের জীবন গেলে রাজপথেই যাবে। 

ছবি: টিবিএস

পরে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও এমপি হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ একটি প্রতিনিধিদল নিয়ে থানার ভেতরে প্রবেশ করেন এমপি নাহিদ। এ সময় থানার সামনে অবস্থানরত নেতা-কর্মীরা সন্ত্রাসবিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেন। 

এ ঘটনায় এখনো সাভার মডেল থানা কিংবা জেলা পুলিশের কারো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে উপস্থিত সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদসহ অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তারা কেউই কথা বলতে রাজি হননি।

এর আগে সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামসহ অন্যান্য নেতার সমাবেশস্থলে উপস্থিত হওয়ার কথা থাকলেও যানজটের কারণে তারা রাত সাড়ে ৯টার দিকে সমাবেশস্থলে উপস্থিত হন। তারা সমাবেশের মঞ্চে ওঠার আগ মুহূর্তেই বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ।

Related Topics

টপ নিউজ

ঢাকা / সাভার / এনসিপি / ককটেল / সমাবেশ / আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
    ‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
  • ছবি: এএফপি
    দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ছবি: সিসিটিভি
    চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
  • রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
    রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১
  • ফাইল ছবি
    বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

Related News

  • বিরোধী দলের কর্মসূচি বাধাগ্রস্ত করতে এই ঘটনা ঘটানো হয়েছে: সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ নিয়ে আখতার
  • এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার যুবলীগের দুই আসামির ২ দিনের রিমান্ড
  • ইআইইউ’র বাসযোগ্যতার সূচকে ঢাকার নিচে শুধু ত্রিপোলি ও দামেস্ক
  • সাভারে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় যুবলীগের ২ নেতা-কর্মী আটক
  • শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে কারা কর্মকর্তাসহ নিহত ২৫, আহত শতাধিক

Most Read

1
ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
খেলা

‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা

2
ছবি: এএফপি
খেলা

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

3
ছবি: সিসিটিভি
আন্তর্জাতিক

চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

4
রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
অর্থনীতি

রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১

6
ফাইল ছবি
অর্থনীতি

বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net