Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
কেঁদেই ফেললেন গার্দিওলা

খেলা

টিবিএস ডেস্ক
24 May, 2021, 03:25 pm
Last modified: 24 May, 2021, 03:32 pm

Related News

  • ‘এটা খুবই বেদনাদায়ক’: গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ নিয়ে মুখ খুললেন ম্যান সিটি'র গার্দিওলা
  • সিটিকে হারিয়ে আট বছর পর এফএ কাপ চ্যাম্পিয়ন ইউনাইটেড
  • টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়ল সিটি
  • সিটির টানা চার নাকি আর্সেনালের ২০ বছরের অপেক্ষার অবসান?
  • আগুয়েরোর রেকর্ড ভাঙলেন ১৪ বছর বয়সী অ্যাপোলোনিও

কেঁদেই ফেললেন গার্দিওলা

প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে উঠেছে, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও নিশ্চিত হয়ে আছে। শেষ ম্যাচে প্রতিপক্ষের জালে গোল উৎসব; সব মিলিয়ে গার্দিওলার মুখে চওড়া হাসিই থাকার কথা। শিরোপা উদযাপনে উচ্ছ্বল গার্দিওলারই দেখা মেলে। কিন্তু তার মুখের হাসি মিলিয়ে যায় পরক্ষণেই।
টিবিএস ডেস্ক
24 May, 2021, 03:25 pm
Last modified: 24 May, 2021, 03:32 pm
আগুয়েরোকে নিয়ে বলতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি গার্দিওলা। ছবি: রয়টার্স

প্রিয় শিষ্য, দলের আক্রমণভাগের অন্যতম সেরা অস্ত্র; এমন কারও বিদায়ে কোচের মনে তো খারাপ হবেই! সার্জিও আগুয়েরো ম্যানচেস্টার সিটি ছেড়ে যাওয়ায় মন খারাপ হয়েছে কোচ পেপ গার্দিওলারও। প্রিয় শিষ্যকে নিয়ে কথা বলতে গিয়ে কণ্ঠ ধরে আসছিল তার। এক পর্যায়ে চোখের পানি ধরে রাখতে পারেননি, কেঁদে ফেলেন স্প্যানিশ এই কোচ।

ম্যান সিটির হয়ে রোববার রাতে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন আগুয়েরো। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের বিদায়ী ম্যাচটি রাঙাতে সতীর্থরা যেন পরিকল্পনা করেই রেখেছিলেন। এভারটানের জালে গোল বন্যা করেছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। ৫-০ গোলের বিশাল জয়ে আগুয়েরোও ছিলেন দুর্বার। ৬৫তম মিনিটে বদলি হিসেবে নেমে জোড়া গোল করেন তিনি।

প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে উঠেছে, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও নিশ্চিত হয়ে আছে। শেষ ম্যাচে প্রতিপক্ষের জালে গোল উৎসব; সব মিলিয়ে গার্দিওলার মুখে চওড়া হাসিই থাকার কথা। শিরোপা উদযাপনে উচ্ছ্বল গার্দিওলারই দেখা মেলে। কিন্তু তার মুখের হাসি মিলিয়ে যায় পরক্ষণেই।

আগুয়েরোর প্রসঙ্গ উঠতেই ম্যান সিটি কোচ আবেগাপ্লুত হয়ে পড়েন। মাইক্রোফোনের সামনে দাঁড়ানো গার্দিওলাকে দেখে মনে হচ্ছিল, কী বলবেন বুঝতে পারছেন না। ধরে আসা কণ্ঠে দুই একটি করে শব্দ বলেই থেমে যাচ্ছিলেন তিনি। একটা সময়ে কেঁদে ফেলেন গার্দিওলা। চোখ মুছতে মুছতে প্রিয় শিষ্যের প্রশংসা করছিলেন তিনি। 

আগুয়েরো সম্পর্কে গার্দিওলা বলেন, 'আমরা তাকে অনেক ভালোবাসি। আমাদের সবার জন্য সে অনেক বিশেষ একজন মানুষ। আমরা তার বিকল্প পাব না। সিটিতে সে সব সময় নিজের জাত চিনিয়েছে।' 

সিটির কোচ হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আগুয়েরোর কাছ থেকে অনেক সাহায্য পেয়েছেন গার্দিওলা। সে কথাও মনে করলেন তিনি। স্প্যানিশ এই কোচ বলেন, 'সে অসাধারণ একজন মানুষ। সে আমাকে অনেক সাহায্য করেছে। তার বিকল্প আমরা পাব না, পাওয়া সম্ভব নয়।'

ম্যান সিটির সঙ্গে আগুয়েরোর দীর্ঘ ১০ বছরের সম্পর্ক। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ২০১১ সালে ইংলিশ এই ক্লাবে নাম লেখান তিনি। ম্যান সিটির হয়ে দারুণ পথচলা আর্জেন্টাইন ফরোয়ার্ডের। শেষটাও অসাধারণ হলো তার। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাস নতুন করে লিখে ম্যান সিটি থেকে বিদায় নিলেন তিনি। 

ক্লাবটির হয়ে ২৭৫টি ম্যাচ খেলেছেন আগুয়েরো। যেখানে তার গোলসংখ্যা ১৮৪। যা একটি ক্লাবের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড। এ পথে তিনি ওয়েইন রুনিকে পেছনে ফেলেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩৯৩ ম্যাচে ১৮৩ গোল করেন রুনি।  

Related Topics

টপ নিউজ

সার্জিও আগুয়েরো / পেপ গার্দিওলা / ম্যানচেস্টার সিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • ‘এটা খুবই বেদনাদায়ক’: গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ নিয়ে মুখ খুললেন ম্যান সিটি'র গার্দিওলা
  • সিটিকে হারিয়ে আট বছর পর এফএ কাপ চ্যাম্পিয়ন ইউনাইটেড
  • টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়ল সিটি
  • সিটির টানা চার নাকি আর্সেনালের ২০ বছরের অপেক্ষার অবসান?
  • আগুয়েরোর রেকর্ড ভাঙলেন ১৪ বছর বয়সী অ্যাপোলোনিও

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net