Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
আবার আসছে দাবদাহ, যুক্তরাজ্যে ফ্যান ও এসির সংকট

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
04 July, 2026, 10:55 am
Last modified: 04 July, 2026, 01:24 pm

Related News

  • রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • বিশ্বকাপে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে ওড়ানো হয়নি ইংল্যান্ডের পতাকা, স্টারমারকে ‘প্লাস্টিক দেশপ্রেমিক’ বললেন বিরোধীরা
  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে

আবার আসছে দাবদাহ, যুক্তরাজ্যে ফ্যান ও এসির সংকট

কারিসের প্রধান নির্বাহী অ্যালেক্স বলডক জানান, জুন মাসের রেকর্ড তাপমাত্রার কারণে শীতলীকরণ যন্ত্রপাতির বিক্রি ব্যাপক বেড়েছে।
দ্য গার্ডিয়ান
04 July, 2026, 10:55 am
Last modified: 04 July, 2026, 01:24 pm
দাবদাহের কারণে যুক্তরাজ্যে ফ্যানের চাহিদা বেড়েছে। ছবি: দ্য গার্ডিয়ান

যুক্তরাজ্যে আরেকটি দাবদাহের আগেই এয়ার কন্ডিশনার (এসি) ও ফ্যানের সরবরাহ 'সীমিত' হয়ে পড়েছে বলে জানিয়েছেন প্রযুক্তি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান কারিসের প্রধান নির্বাহী। 

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে এসব পণ্যের বিক্রি অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় নতুন করে পণ্য সংগ্রহ করতে বিক্রেতাদের বেগ পেতে হচ্ছে।

কারিসের প্রধান নির্বাহী অ্যালেক্স বলডক জানান, জুন মাসের রেকর্ড তাপমাত্রার কারণে শীতলীকরণ যন্ত্রপাতির বিক্রি ব্যাপক বেড়েছে। যুক্তরাজ্যে সর্বশেষ দাবদাহের সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় ফ্যান বিক্রি প্রায় ৩,০০০ শতাংশ এবং এয়ার কন্ডিশনার (এসি) বিক্রি ৩৩০ শতাংশ বেড়েছে।

যুক্তরাজ্য ও নরডিক অঞ্চলে ৬৯১টি শাখা থাকা এই প্রতিষ্ঠানটি মজুত স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বলডক বলেন, 'মজুত বেশ কমে এসেছে। তবে বাজারে শীর্ষস্থানে থাকায় আমরা সুবিধা পাচ্ছি। কারো কাছে এই পণ্য থাকলে তা আমাদের কাছেই থাকবে।'

বলডক জানান, গত মে পর্যন্ত এক বছরে কারিসের বিক্রি ৬ শতাংশ বেড়ে ৯.২ বিলিয়ন পাউন্ডে দাঁড়িয়েছে। এ সময় কর-পূর্ববর্তী মুনাফা ২৩ শতাংশ বেড়ে হয়েছে ১৫৩ মিলিয়ন পাউন্ড।

মে মাসের পর থেকে ফুটবল বিশ্বকাপের প্রভাবে বড় টিভি, বারবিকিউ সরঞ্জাম এবং হট টাবের বিক্রিও বেড়েছে। বিশেষ করে ৯০ ইঞ্চি টিভির বিক্রি দুই গুণের বেশি হয়েছে। বলডক বলেন, 'আমরা অবশ্যই ইংল্যান্ড ও নরওয়েকে সমর্থন করছি। এটি আমাদের ব্যবসার জন্য ভালো।'

বিশ্বজুড়ে সিলিকন চিপের সংকট এবং এআই ডেটা সেন্টারের চাহিদার কারণে পণ্যের দাম বাড়া বা মূল্যস্ফীতিকে 'অনিবার্য' বলে উল্লেখ করেছেন বলডক। তবে কারিস অন্তত সেপ্টেম্বর পর্যন্ত কম্পিউটার ও মোবাইল ফোনের সরবরাহ নিশ্চিত করেছে। তিনি বলেন, 'শীর্ষ বিক্রেতা হিসেবে আমরা গ্রাহকদের বাড়তি দাম থেকে সুরক্ষা দিতে আমাদের প্রভাব কাজে লাগানোর চেষ্টা করছি।'

যুক্তরাজ্যের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের খুচরা বিক্রেতা খাত নিয়ে ইতিবাচক মন্তব্যের প্রশংসা করেন বলডক। তবে বলডক বলেন, বার্নহামের উচিত নিয়োগ প্রক্রিয়াকে 'কম ঝুঁকিপূর্ণ, সহজ এবং সস্তা' করা। তিনি জানান, ২০২৪ সালের অক্টোবরের বাজেটের পর কারিসে একজন খণ্ডকালীন কর্মী নিয়োগের খরচ ৩০ শতাংশ বেড়েছে।

Related Topics

টপ নিউজ

যুক্তরাজ্য / দাবদাহ / এসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • বিশ্বকাপে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে ওড়ানো হয়নি ইংল্যান্ডের পতাকা, স্টারমারকে ‘প্লাস্টিক দেশপ্রেমিক’ বললেন বিরোধীরা
  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net