Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
হামলা বন্ধে রাজি যুক্তরাষ্ট্র ও ইরান, এ সপ্তাহে হবে পরের বৈঠক: মার্কিন কর্মকর্তা

আন্তর্জাতিক

অ্যাক্সিওস
29 June, 2026, 09:55 am
Last modified: 29 June, 2026, 10:03 am

Related News

  • হরমুজ প্রণালিতে হামলা বাড়িয়েছে ইরান, ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবলো দুই জাহাজ
  • তেলের দাম চড়া রাখতে ও মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে কৌশল পাল্টে ফেলছে ইরান, হামলা বাড়াচ্ছে জাহাজে
  • হরমুজ প্রণালি যদি খোলাই থাকে, তাহলে গ্যাস ও ডিজেলের দাম এত চড়া কেন?
  • মধ্যপ্রাচ্য সংকটে ব্যারেলপ্রতি তেলের দাম ফের ১০১ ডলার ছাড়াল
  • হরমুজ প্রণালির ওপর ‘পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে’ ইরান, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর

হামলা বন্ধে রাজি যুক্তরাষ্ট্র ও ইরান, এ সপ্তাহে হবে পরের বৈঠক: মার্কিন কর্মকর্তা

মূলত যুদ্ধ বন্ধের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) শর্তাবলি—বিশেষ করে হরমুজ প্রণালি সংক্রান্ত বিষয়গুলোর ভিন্ন ভিন্ন ব্যাখ্যাকে কেন্দ্র করেই এই নতুন সংঘাতের সূত্রপাত।
অ্যাক্সিওস
29 June, 2026, 09:55 am
Last modified: 29 June, 2026, 10:03 am
হরমুজ প্রণালি। মুসান্দাম, ওমান। ছবি: রয়টার্স

পারস্পরিক হামলা বন্ধে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে বিরোধ নিরসনে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসতে যাচ্ছে দুই দেশ। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এই তথ্য জানা গেছে।

দুই দেশের মধ্যে হওয়া নতুন এই যুদ্ধবিরতির বয়স মাত্র ১১ দিন। এর মধ্যেই দুই পক্ষ পুনরায় একে অপরের ওপর হামলা চালানোয় পরিস্থিতি বেশ নাজুক হয়ে পড়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও যুদ্ধ শুরু করার এবং 'কাজ শেষ করার' হুমকি দিয়েছেন।

মূলত যুদ্ধ বন্ধের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) শর্তাবলি—বিশেষ করে হরমুজ প্রণালি সংক্রান্ত বিষয়গুলোর ভিন্ন ভিন্ন ব্যাখ্যাকে কেন্দ্র করেই এই নতুন সংঘাতের সূত্রপাত।

যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, 'আমরা আপাতত সব ধরনের সামরিক তৎপরতা ও হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।' অন্য একজন কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে 'জাহাজগুলো অবাধে চলাচল করতে পারবে'। সংশ্লিষ্ট সূত্রগুলো মঙ্গলবার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।

স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি দিয়েছিল ইরান। বিনিময়ে ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয় যুক্তরাষ্ট্র।

গত সপ্তাহে সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় একটি 'হটলাইন' চালুর বিষয়ে একমত হয়েছিল ইরান। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সমন্বয়ের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মধ্যে এই হটলাইন চালুর কথা ছিল। তবে গত শনিবার পর্যন্ত এই হটলাইন চালু করা সম্ভব হয়নি। এর মধ্যেই ইরান পুনরায় দাবি করতে শুরু করে যে এই পথ দিয়ে যাতায়াতে জাহাজগুলোর সমন্বয় প্রয়োজন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার মূলত সুইজারল্যান্ডে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কথা ছিল। কিন্তু সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে আলোচনার স্থান পরিবর্তন করে দোহায় নির্ধারণ করা হয়েছে। আলোচনার মূল বিষয়বস্তুও এখন হরমুজ প্রণালির দিকে ঘুরে গেছে।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত দলের প্রধান নিক স্টুয়ার্ট এই আলোচনায় অংশ নিতে পারেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / হরমুজ প্রণালি / যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • হরমুজ প্রণালিতে হামলা বাড়িয়েছে ইরান, ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবলো দুই জাহাজ
  • তেলের দাম চড়া রাখতে ও মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে কৌশল পাল্টে ফেলছে ইরান, হামলা বাড়াচ্ছে জাহাজে
  • হরমুজ প্রণালি যদি খোলাই থাকে, তাহলে গ্যাস ও ডিজেলের দাম এত চড়া কেন?
  • মধ্যপ্রাচ্য সংকটে ব্যারেলপ্রতি তেলের দাম ফের ১০১ ডলার ছাড়াল
  • হরমুজ প্রণালির ওপর ‘পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে’ ইরান, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net