Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
মধ্যপ্রাচ্য সংকটে ব্যারেলপ্রতি তেলের দাম ফের ১০১ ডলার ছাড়াল

আন্তর্জাতিক

রয়টার্স
08 October, 2026, 11:00 am
Last modified: 08 October, 2026, 11:03 am

Related News

  • হরমুজ প্রণালির ওপর ‘পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে’ ইরান, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর
  • দাম ঊর্ধ্বমুখী থাকলেও হরমুজ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিতে বড় উত্থান
  • হরমুজে জাহাজে ইরানের হামলায় আহত হন ৮ মার্কিন মেরিন সেনা, তথ্য গোপন রাখে পেন্টাগন
  • এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার, সেপ্টেম্বরে আমদানি কমেছে ২৫%
  • হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ রেখে ইরানকে ট্রল করলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্য সংকটে ব্যারেলপ্রতি তেলের দাম ফের ১০১ ডলার ছাড়াল

ইরান যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চল দিয়ে পরিবহন করা হতো।
রয়টার্স
08 October, 2026, 11:00 am
Last modified: 08 October, 2026, 11:03 am
প্রতীকী ছবি: সংগৃহীত

উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বাড়ায় মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল উৎপাদন অঞ্চল থেকে সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।

বাংলাদেশ সময় সকাল ৭টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩৩ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫৩ ডলারে পৌঁছায়। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ১১ ডলার (১ দশমিক ২৬ শতাংশ বৃদ্ধি) বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৩৯ ডলারে পৌঁছায়।

ইরান যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চল দিয়ে পরিবহন করা হতো। তবে সংঘাত অষ্টম মাসে পড়ার পর অক্টোবর মাসে এই পথে তেলবাহী জাহাজ চলাচলে হুমকি বেড়েছে।

উপসাগরীয় দেশগুলো তেল রপ্তানি বাড়ানোর মধ্যেই গত সপ্তাহে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা ইরান যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এতে উপসাগর থেকে অপরিশোধিত তেলের সরবরাহ বাড়লেও পণ্য ও ক্রুদের নিরাপত্তা ঝুঁকি এবং পরিবহন ব্যয় বেড়েছে।

সর্বশেষ হামলায় কাতারের উত্তরে একটি তেলবাহী ট্যাংকারে একাধিক প্রজেক্টাইল আঘাত হানে। এতে হতাহতের ঘটনা ঘটেছে বলে বুধবার জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থা।

আগে এ ধরনের হামলার কারণে পারস্য উপসাগর থেকে তেল রপ্তানি কমে যেত। তবে এবার আন্তর্জাতিক বাজারে তেল পাঠানোর বিকল্প পথ না থাকায় তেল উৎপাদনকারী দেশগুলো জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি নিয়েই রপ্তানি চালিয়ে যাচ্ছে বলে মনে করছেন এএনজেড ব্যাংকের সিনিয়র পণ্যবাজার বিশ্লেষক ড্যানিয়েল হাইনস।

বৃহস্পতিবার এক নোটে তিনি বলেন, 'আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তেলের মজুত ছাড়ের পরিকল্পনায় শুরুতে নির্ধারিত ৪০ কোটি ব্যারেলের মজুতই ব্যবহার করা হতে পারে। অর্থাৎ কৌশলগত মজুত থেকে অতিরিক্ত তেল ছাড়ার সম্ভাবনা কম।'

হাইনস বলেন, 'কৌশলগত মজুত থেকে তেল ছাড়লে সাময়িকভাবে সরবরাহ বাড়ানো সম্ভব। তবে এতে নতুন করে তেল উৎপাদনের সক্ষমতা তৈরি হয় না।'

এদিকে বিশ্বের সবচেয়ে বড় তেল ব্যবহারকারী ও উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত প্রত্যাশার চেয়ে বেশি কমেছে। এটি তেলের দাম বাড়ার অন্যতম কারণ।

Related Topics

টপ নিউজ

মধ্যপ্রাচ্য সংঘাত / তেলের দাম বৃদ্ধি / হরমুজ প্রণালি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • হরমুজ প্রণালির ওপর ‘পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে’ ইরান, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর
  • দাম ঊর্ধ্বমুখী থাকলেও হরমুজ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিতে বড় উত্থান
  • হরমুজে জাহাজে ইরানের হামলায় আহত হন ৮ মার্কিন মেরিন সেনা, তথ্য গোপন রাখে পেন্টাগন
  • এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার, সেপ্টেম্বরে আমদানি কমেছে ২৫%
  • হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ রেখে ইরানকে ট্রল করলেন ট্রাম্প

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net