Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
হরমুজের পশ্চিমে রাস তানুরায় সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

আন্তর্জাতিক

রয়টার্স
28 June, 2026, 08:40 pm
Last modified: 29 June, 2026, 09:03 pm

Related News

  • সরকারি ব্যবস্থায় হজযাত্রী কমছে, ২০২৭-এ কোটা বাড়িয়ে ৬,০০০
  • রিয়াদ বিমানবন্দরে দ্বিতীয়বারের মতো হুথিদের হামলা, মক্কা-মদিনা বাদে সৌদির আকাশসীমাকে ‘ওপেন টার্গেট’ ঘোষণা 
  • সৌদি আরবে আরামকোর স্থাপনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত
  • বাব আল-মান্দেব প্রণালীর দিকে এগোচ্ছে ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারি বাহিনী
  • সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে আবারও হামলা, তেল সরবরাহ বন্ধ

হরমুজের পশ্চিমে রাস তানুরায় সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

প্রায় চার মাস বন্ধ থাকার পর গত শুক্রবার পারস্য উপসাগরে অবস্থিত রাস তানুরা টার্মিনাল থেকে আবারও অপরিশোধিত তেল লোডিং কার্যক্রম শুরু করে আরামকো।
রয়টার্স
28 June, 2026, 08:40 pm
Last modified: 29 June, 2026, 09:03 pm
সৌদি আরবের রাস তানুরায় সৌদি আরামকোর তেল শোধনাগার ও তেল টার্মিনাল। ফাইল ছবি: রয়টার্স/আহমেদ জাদাল্লাহ

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার রোববার হরমুজ প্রণালির পশ্চিমে ও  পারস্য উপসাগরের তীরে দেশটির পূর্ব উপকূলীয় শহর রাস তানুরায় বিধ্বস্ত হয়েছে। এতে ১৪ সৌদি নাগরিক নিহত হয়েছেন।

রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরও জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

প্রায় চার মাস বন্ধ থাকার পর গত শুক্রবার পারস্য উপসাগরে অবস্থিত রাস তানুরা টার্মিনাল থেকে আবারও অপরিশোধিত তেল লোডিং কার্যক্রম শুরু করে আরামকো।

দুর্ঘটনা সম্পর্কে মন্তব্য জানতে ই-মেইলে পাঠানো রয়টার্সের অনুরোধের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি আরামকো।

রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, আজ স্থানীয় সময় সকাল ৬টায় দুর্ঘটনাটি ঘটে। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর উদ্যোগে শামিল হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে একটি অন্তর্বর্তী চুক্তির আগে এসব দেশ উৎপাদন ও রপ্তানি বাড়িয়েছে।

Related Topics

টপ নিউজ

হরমুজ প্রণালি / সৌদি আরব / সৌদি আরামকো / হেলিকপ্টার বিধ্বস্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • সরকারি ব্যবস্থায় হজযাত্রী কমছে, ২০২৭-এ কোটা বাড়িয়ে ৬,০০০
  • রিয়াদ বিমানবন্দরে দ্বিতীয়বারের মতো হুথিদের হামলা, মক্কা-মদিনা বাদে সৌদির আকাশসীমাকে ‘ওপেন টার্গেট’ ঘোষণা 
  • সৌদি আরবে আরামকোর স্থাপনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত
  • বাব আল-মান্দেব প্রণালীর দিকে এগোচ্ছে ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারি বাহিনী
  • সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে আবারও হামলা, তেল সরবরাহ বন্ধ

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net