Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
সবচেয়ে কম বয়সী উপন্যাস সিরিজ রচয়িতা: ১২ বছর বয়সেই গিনেস বুকে নাম সৌদি বালিকার

অফবিট

টিবিএস ডেস্ক
21 May, 2021, 01:45 pm
Last modified: 21 May, 2021, 01:48 pm

Related News

  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা 
  • ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

সবচেয়ে কম বয়সী উপন্যাস সিরিজ রচয়িতা: ১২ বছর বয়সেই গিনেস বুকে নাম সৌদি বালিকার

ইতোমধ্যেই তার তিনটি উপন্যাস প্রকাশিত হয়েছে।
টিবিএস ডেস্ক
21 May, 2021, 01:45 pm
Last modified: 21 May, 2021, 01:48 pm
নিজের লেখা বই হাতে রিতাজ আলহাজমি। ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে কম বয়সী উপন্যাস সিরিজ রচয়িতা হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নিজের করে নিয়েছে সৌদি বালিকা রিতাজ আলহাজমি। তার বয়স মাত্র ১২ বছর।

ইতোমধ্যেই ইংরেজিতে লেখা তার একটি উপন্যাস সিরিজের তিনটি বই প্রকাশ পেয়েছে। এর মধ্যে দুটি উপন্যাস প্রকাশ পেয়েছে তার গত জন্মদিনেরও আগে।

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দৈনিক দ্য ন্যাশনালকে রিতাজ বলে, 'পরিবারের লোকেরা যখন জানালেন, গিনেস বুকে আমার নাম উঠেছে, বিশ্বাস করতেই পারছিলাম না!'

সে জানায়, তিন বছর আগে এই সিরিজের প্রথম উপন্যাসটি প্রকাশের পর থেকেই এমন কিছুর কথা ভাবছিল। অবশ্য, গত অক্টোবরে এ সংক্রান্ত আবেদনপত্র সে গিনেস কর্তৃপক্ষের কাছে পাঠায়।

'আমরা সেই তখন থেকেই অ্যাওয়ার্ডটির অপেক্ষা করছি। সে (রিতাজ) গত নভেম্বরেই এই রেকর্ড নিজের করে নিয়েছে, এ তথ্য তারা (গিনেস কর্তৃপক্ষ) মাত্র এ সপ্তাহেই আমাদের নিশ্চিত করল," বলেন রিতাজের বাবা হুসেইন আলহাজমি।

পারিবারিক পরিমণ্ডলে অল্প বয়সেই বিশ্বসাহিত্যের বিভিন্ন বইপত্র পাওয়া এই বালিকা ঔপন্যাসিক গত বছর একটি প্রকাশনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

রিতাজ বলে, 'বাবা-মা আমাকে হরদম লাইব্রেরি আর শিশুদের কর্মশালাগুলোতে নিয়ে যান। সেখান থেকেই আমি ফিকশনের ধারণা ও লেখালেখির সৃজনশীল দুনিয়ার সন্ধান পেয়েছি।'

একটি বইয়ের দোকানে রিতাজ আলহাজমির উপন্যাস। ছবি: দ্য ন্যাশনাল

সহসাই কল্পনার জগতের প্রেমে পড়ে যাওয়া এই বালিকা আরও বলে, 'যেকোনো আইডিয়া নিয়েই লেখালেখি করা সম্ভব- ব্যাপারটি আমার ভালো লেগে যায়; তাই ঠিক করি, নিজেই লিখব।'

'ট্রিজার অব দ্য লস্ট সি' সিরিজের জন্য গিনেস বুকে নাম ওঠল তার। এই সিরিজের প্রকাশিত তিনটি বই- ''ট্রিজার অব দ্য লস্ট সি', 'পোর্টাল অব দ্য হিডেন ওয়ার্ল্ড' ও 'বিয়ন্ড দ্য ফিউচার ওয়ার্ল্ড'।

তৃতীয় বইটি সায়েন্স ফিকশন ধারার। রিতাজ বলে, এ বইয়ে 'আমি নতুন জীব ও রোবট হাজির করেছি। দুনিয়াজুড়ে ভ্রমণও হাজির করেছি আমি।'

নিজের চতুর্থ বই 'ফ্যান্সি স্কাই' লেখায় ব্যস্ত সময় কাটছে এখন তার; তবে এটি ওই সিরিজের অংশ নয়।

'নিজের সত্যিকারের নিয়তির সন্ধান চালানো এক বালিকা নিয়ে এটির কাহিনি। এখানে কিছু পৌরাণিক জীব-জন্তুরও দেখা পাওয়া যাবে,' বলে রিতাজ।

আরও বেশকিছু লেখার ভাবনা মাথায় রয়েছে, জানিয়ে সৌদি এই লেখিকা বলে, 'লেখালেখি করে একদিন নোবেল পেতে পাই।'

'আমার বয়সী শিশুদের লেখালেখি শুরু করতে এবং তারা চাইলে যেকোনো কিছুই অর্জন করতে পারবে, এ ব্যাপারে যেন প্রেরণা জোগাতে পারি, সেজন্য নিজে একটি অ্যাওয়ার্ড পাওয়ার চ্যালেঞ্জে নিজেকে ঠেলে দিয়েছিলাম,' বলে রিতাজ আলহাজমি।

  • সূত্র: দ্য ন্যাশনাল

Related Topics

টপ নিউজ

রিতাজ আলহাজমি / গিনেস রেকর্ড / শিল্প-সাহিত্য / উপন্যাস / সৌদি আরব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
    ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Related News

  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা 
  • ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

Most Read

1
ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার

6
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net