Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
ইরানে মেয়েদের স্কুলে হামলার দায় কার, তা হয়তো কখনোই জানা যাবে না: ট্রাম্প

আন্তর্জাতিক

রয়টার্স
25 June, 2026, 10:35 am
Last modified: 25 June, 2026, 10:37 am

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে জটিল চুক্তি নিয়ে সতর্ক আশাবাদের কথাই বলছেন ইরানিরা
  • ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  
  • ইরানের অনুমতি ছাড়া হরমুজ পাড়ি দেওয়া ‘অগ্রহণযোগ্য ও বিপজ্জনক’, জাহাজ চলাচলে হুঁশিয়ারি তেহরানের
  • কংগ্রেসের কাছে ৮৭ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প, বেশিরভাগই খরচ হবে ইরান যুদ্ধের 'জরুরি' ব্যয় মেটাতে
  • ইরানে পরিদর্শন কার্যক্রম চালানো হবে, প্রক্রিয়া নিয়ে কাজ চলছে: আইএইএ প্রধান

ইরানে মেয়েদের স্কুলে হামলার দায় কার, তা হয়তো কখনোই জানা যাবে না: ট্রাম্প

এর আগে গত মার্চে রয়টার্স জানিয়েছিল যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রাথমিক অভ্যন্তরীণ তদন্তে উঠে এসেছে, ওই প্রাণঘাতী হামলার জন্য সম্ভবত মার্কিন বাহিনীই দায়ী।
রয়টার্স
25 June, 2026, 10:35 am
Last modified: 25 June, 2026, 10:37 am
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ইরানের মিনাবে মেয়েদের স্কুলে চালানো প্রাণঘাতী হামলার জন্য কে দায়ী, তা হয়তো 'কখনোই জানা যাবে না' বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২৮ ফেব্রুয়ারি, ইরান যুদ্ধের প্রথম দিনেই ওই হামলায় অনেক শিশু প্রাণ হারায়। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন।

এর আগে গত মার্চে রয়টার্স জানিয়েছিল যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রাথমিক অভ্যন্তরীণ তদন্তে উঠে এসেছে, ওই প্রাণঘাতী হামলার জন্য সম্ভবত মার্কিন বাহিনীই দায়ী। পেন্টাগন পরে এই তদন্তের পরিধি বাড়ালেও এখন পর্যন্ত প্রাথমিক কোনো ফলাফলের কথা স্বীকার করেনি।

বুধবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'আমি জানি না তারা কখনো এই সমস্যার সমাধান করতে পারবে কি না।'

তিনি আরও বলেন, 'এই ঘটনার জন্য আসলে কার দোষ ছিল—তা তারা কখনো খুঁজে বের করতে পারবে বলে আমার মনে হয় না। কারণ তখন চারদিকে শুধু ক্ষেপণাস্ত্র উড়ছিল। যা ঘটেছে তা সত্যিই ভয়ংকর, কিন্তু তখন সব জায়গাতেই ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছিল।'

ইরানের মিনাবে মেয়েদের স্কুলে হামলার চিত্র। ছবি: রয়টার্স

ট্রাম্প বলেন, 'কেউ একজন বলেছিল ওটা আমাদের মিসাইল ছিল, হয়তোবা ওটা আমাদের মিসাইল ছিল না। তবে এটা যে আমাদের ছিল, এমন কিছু বিশ্বাস করার মতো কোনো প্রমাণ আমি দেখিনি।' তিনি আরও যোগ করেন, 'আমার মনে হয় না ওটা আমাদের কাজ ছিল।'

ইরানি কর্মকর্তাদের মতে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করলে ওই স্কুলে আঘাত হানা হয়। এতে ১৭৫ জনের বেশি শিশু ও শিক্ষক নিহত হন।

গত মার্চে সংশ্লিষ্ট সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছিল, লক্ষ্যবস্তু সংক্রান্ত পুরনো ডেটা ব্যবহারের কারণেই হয়তো যুক্তরাষ্ট্রের এই হামলাটি ভুল জায়গায় আঘাত হেনেছে।

আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, ইচ্ছাকৃতভাবে কোনো স্কুলে হামলা চালানো যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন, ওয়াশিংটন কখনোই ইচ্ছাকৃতভাবে কোনো স্কুলকে লক্ষ্যবস্তু বানাবে না।

এই হামলার ঘটনা বিশ্বজুড়ে চরম ক্ষোভের জন্ম দিয়েছিল। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় এই ঘটনাকে 'অত্যন্ত ভয়ংকর' বলে আখ্যা দিয়েছিল।

ঘটনার পরপরই ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছিলেন যে, ওই হামলার জন্য ইরানই দায়ী। তবে পরে তিনি তার অবস্থান পরিবর্তন করে বলেন, হামলা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানেন না। তদন্ত চলছে এবং তিনি তদন্তের ফলাফল মেনে নেবেন বলেও জানান। ট্রাম্প এ-ও দাবি করেন যে 'ইচ্ছাকৃতভাবে কেউ' ওই স্কুলে হামলা চালায়নি।

Related Topics

টপ নিউজ

ইরান / মিনাব / ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা: আইসিটিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সংকটে থাকা ব্যাংকগুলোকে ৭৫,৯০৩ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে জটিল চুক্তি নিয়ে সতর্ক আশাবাদের কথাই বলছেন ইরানিরা
  • ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  
  • ইরানের অনুমতি ছাড়া হরমুজ পাড়ি দেওয়া ‘অগ্রহণযোগ্য ও বিপজ্জনক’, জাহাজ চলাচলে হুঁশিয়ারি তেহরানের
  • কংগ্রেসের কাছে ৮৭ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প, বেশিরভাগই খরচ হবে ইরান যুদ্ধের 'জরুরি' ব্যয় মেটাতে
  • ইরানে পরিদর্শন কার্যক্রম চালানো হবে, প্রক্রিয়া নিয়ে কাজ চলছে: আইএইএ প্রধান

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা: আইসিটিমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সংকটে থাকা ব্যাংকগুলোকে ৭৫,৯০৩ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net