Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
যুক্তরাষ্ট্র ছাড়ার সময় ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে গেলেন ইরানি ফুটবলাররা, স্মরণ করলেন মিনাবের শিশুদের

খেলা

ডেইলি মেইল
22 June, 2026, 01:30 pm
Last modified: 22 June, 2026, 01:33 pm

Related News

  • ‘হরমুজ প্রণালি আপনার ব্যক্তিগত ক্যাসিনো না’: ট্রাম্পের নতুন হুমকির পর ইরান
  • ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • সুইজারল্যান্ডে শান্তি আলোচনার মাঝেই ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প
  • বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

যুক্তরাষ্ট্র ছাড়ার সময় ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে গেলেন ইরানি ফুটবলাররা, স্মরণ করলেন মিনাবের শিশুদের

এই বিশ্বকাপে অভিবাসন কর্মকর্তাদের আরোপিত বিধিনিষেধের কারণে যুক্তরাষ্ট্রে ৪৮ ঘণ্টার বেশি সময় অবস্থান করতে দেওয়া হয়নি ইরানকে।
ডেইলি মেইল
22 June, 2026, 01:30 pm
Last modified: 22 June, 2026, 01:33 pm
ড্রেসিংরুমে রেখে যাওয়া ইরানি ফুটবলারদের হাতে লেখা চিঠি। ছবি: ডেইল মেইল

লস অ্যাঞ্জেলেসে দুটি ম্যাচ খেলার পর, ইরান সেই শহরের উদ্দেশ্যে একটি বিদায়ি নোট বা বার্তা রেখে গেছে। এ বার্তার মধ্যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের সময় একটি বিদ্যালয়ে হওয়া ভয়াবহ বোমা হামলার কথাও বলা হয়েছে।

ইরান রোববার বিকেলে বেলজিয়ামের বিপক্ষে ০-০ গোলে ড্র করে নিজেদের আরেকটি ম্যাচডে পর্যন্ত টিকে থাকা নিশ্চিত করেছে। সেখানে তারা সিয়াটলে মিসরের বিপক্ষে একটি ম্যাচ খেলবে।

কিন্তু দেশ ত্যাগের আগে দলটি ড্রেসিং রুমে একটি হাতে লেখা নোট রেখে শহর এবং তাদেরকে সমর্থন করা ভক্তদের ধন্যবাদ জানিয়ে গেছেন।

বার্তার শুরুতে লেখা হয়েছে, 'হাজার বছরের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান পর্যন্ত, ইরানের আত্মা আজও জীবিত এবং দৃঢ়ভাবে স্থির রয়েছে।'

ছবি: আনাদলু এজেন্সি

তবে এতে হ্যাশট্যাগ #১৬৮ এবং #মিনাব-ও অন্তর্ভুক্ত ছিল—যা মিনাব শহরে ফেব্রুয়ারির শেষের দিকে একটি স্কুলে হামলায় এক প্রতিবেদনে উল্লেখিত মৃত্যুর সংখ্যার প্রতি ইঙ্গিত করে।

যদিও অন্য প্রতিবেদনে নিহতের সংখ্যা ১৫৬ জন বলে উল্লেখ করা হয়েছে, যা নিয়ে কোনো বিতর্ক নেই তা হলো ওই হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী।

নোটে আরও বলা হয়েছে, 'আমরা গর্ব নিয়ে লস অ্যাঞ্জেলেসে এসেছি, সম্মানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং মর্যাদার সঙ্গে বিদায় নিচ্ছি।'

'লস অ্যাঞ্জেলেস, তোমাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ এবং সেই সঙ্গে প্রতিটি ইরানিকে ধন্যবাদ, যারা এই ১৮০ মিনিট জুড়ে ইরানের জন্য তাদের হৃদয়, কণ্ঠ এবং আত্মা উজাড় করে দিয়েছে।'

'সব জাতির মধ্যে শান্তি, সম্মান এবং বন্ধুত্ব বজায় থাকুক।'

এই বিশ্বকাপে অভিবাসন কর্মকর্তাদের আরোপিত বিধিনিষেধের কারণে যুক্তরাষ্ট্রে ৪৮ ঘণ্টার বেশি সময় অবস্থান করতে দেওয়া হয়নি ইরানকে।

ছবি: আনাদলু এজেন্সি

এর ফলে ইরানকে তাদের বেস ক্যাম্প অ্যারিজোনার টুসন থেকে মেক্সিকোর তিহুয়ানায় স্থানান্তর করতে বাধ্য হতে হয়েছে।

ইরানের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে তারা ম্যাচের আগের দিনই লস অ্যাঞ্জেলেসে উড়ে আসে। তবে ম্যাচ শেষ হওয়ার পরপরই তাদের আবার মেক্সিকোতে ফিরে যেতে বাধ্য করা হয়।

দলের কিছু কর্মকর্তা ও সহায়ক স্টাফকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা দেওয়া হয়নি। খেলোয়াড় মেহদি তোরাবি নিউজিল্যান্ড ম্যাচের পর তার একবার প্রবেশযোগ্য ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাকে আমেরিকার কনস্যুলেট থেকে নতুন ভিসা নিতে হয়েছে।

ইরানের কোচ আমির গালেনোই এই বিধিনিষেধের কারণে তার দলকে 'পুরো বিশ্বকাপে সবচেয়ে নিপীড়িত দল' হিসেবে উল্লেখ করেছেন।

Related Topics

টপ নিউজ

ইরান / ড্রেসিংরুম / হাতে লেখা চিঠি / ফুটবল বিশ্বকাপ ২০২৬ / লস এঞ্জেলস / মিনাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • ‘হরমুজ প্রণালি আপনার ব্যক্তিগত ক্যাসিনো না’: ট্রাম্পের নতুন হুমকির পর ইরান
  • ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • সুইজারল্যান্ডে শান্তি আলোচনার মাঝেই ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প
  • বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net