Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
ইরান ও নিউজিল্যান্ডকে গুলিয়ে ফেললেন ধারাভাষ্যকার, বিশ্বকাপ থেকে প্রত্যাহার

খেলা

দ্য ইন্ডিপেন্ডেন্ট
18 June, 2026, 03:10 pm
Last modified: 18 June, 2026, 03:09 pm

Related News

  • আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প
  • ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়েছিলেন ট্রাম্প; উল্টো নিজেই পেয়ে গেলেন ‘সারপ্রাইজ’
  • যুক্তরাষ্ট্রের জন্য ভিয়েতনামের চেয়েও বড় পরাজয় ইরান
  • কেপ ভার্দের এই ডিফেন্ডারের জন্ম ডাবলিনে, করতেন ‘নীরস’ ব্যাংকের চাকরি, দলে ডাক পেয়েছেন লিঙ্কডইনে

ইরান ও নিউজিল্যান্ডকে গুলিয়ে ফেললেন ধারাভাষ্যকার, বিশ্বকাপ থেকে প্রত্যাহার

তুরস্কের গণমাধ্যমের খবরে বলা হয়, সম্প্রচারের প্রথম কয়েক মিনিটে চিমেন ইরানের আক্রমণগুলোকে নিউজিল্যান্ডের আক্রমণ এবং নিউজিল্যান্ডের আক্রমণগুলোকে ইরানের বলে বর্ণনা করছিলেন।
দ্য ইন্ডিপেন্ডেন্ট
18 June, 2026, 03:10 pm
Last modified: 18 June, 2026, 03:09 pm
ইরান ও নিউজিল্যান্ড ম্যাচের দৃশ্য। ছবি: রয়টার্স

ফুটবল বিশ্বকাপে সরাসরি সম্প্রচার চলাকালে ইরান এবং নিউজিল্যান্ড দলকে একে অপরের সঙ্গে গুলিয়ে ফেলেছিলেন এক ধারাভাষ্যকার। এই ভুলের জেরে তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি তাকে বিশ্বকাপ থেকে সরিয়ে দিয়েছে।

মঙ্গলবার টিআরটি নিশ্চিত করেছে যে ওই ধারাভাষ্যকারকে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ সম্প্রচার দল থেকে প্রত্যাহার করা হয়েছে। পুরো টুর্নামেন্টে তিনি আর কোনো ম্যাচের ধারাভাষ্য দেবেন না। এ বিষয়ে তদন্ত চলছে। টিআরটি জানিয়েছে, ওই ধারাভাষ্যকারের নাম মুরাত একরেম চিমেন।

তুরস্কের গণমাধ্যমের খবরে বলা হয়, সম্প্রচারের প্রথম কয়েক মিনিটে চিমেন ইরানের আক্রমণগুলোকে নিউজিল্যান্ডের আক্রমণ এবং নিউজিল্যান্ডের আক্রমণগুলোকে ইরানের বলে বর্ণনা করছিলেন।

টিআরটি এই ভুলটিকে তাদের সম্প্রচার মানদণ্ডের পরিপন্থী এবং 'অমার্জনীয়' বলে আখ্যায়িত করেছে।

তারা এক বিবৃতিতে জানিয়েছে, 'এই ভুলের জন্য আমরা আমাদের দর্শক এবং জনসাধারণের কাছে ক্ষমা চাইছি। ৩০ বছরের বেশি ক্রীড়া সম্প্রচারের অভিজ্ঞতাসম্পন্ন কোনো ব্যক্তির কাছ থেকে এমন ভুল গ্রহণযোগ্য নয়।'

ম্যাচের ফল ও ইরানের আক্ষেপ

সোমবার রাতের 'জি' গ্রুপের ওই ম্যাচ ২-২ গোলে ড্র হয়। নিউজিল্যান্ড দুবার এগিয়ে গেলেও ইরান দুবারই সমতা ফিরিয়ে তাদের উদ্বোধনী ম্যাচ থেকে এক পয়েন্ট নিশ্চিত করে।

নিউজিল্যান্ডের হয়ে এলিজাহ জাস্ট দুটি গোল করেন, আর ইরানের হয়ে গোল শোধ করেন রামিন রেজাইয়ান এবং মোহাম্মদ মোহেবি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের কারণে চলতি বিশ্বকাপে ইরানকে বেশ ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়েছে। বিশ্বকাপের আগে ইরান তাদের ট্রেনিং বেস মেক্সিকোতে সরিয়ে নেয় এবং গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলতে তাদের প্রতিবারই মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে আসতে হবে।

সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর ইরানের প্রধান কোচ আমির ঘালেনোই বলেন, বিশ্বকাপে তার দলই 'সবচেয়ে বেশি নিপীড়নের শিকার'।

তিনি বলেন, 'আকাশপথে যাতায়াত করতেই আমাদের প্রচুর সময় নষ্ট হয়েছে। আজকের ম্যাচের পর তারা আমাদের রিকভারির (বিশ্রাম বা ক্লান্তি কাটানোর) জন্য একটুও সময় দেয়নি। তারা বলেছে আমাদের এখনই চলে যেতে হবে।'

ইরানের কোচ বলেন, 'তারা কেন আমাদের ফেরত পাঠাচ্ছে তা আমরা জানি না। আমার কাছে এটা খুব অদ্ভুত লাগছে। মনে হচ্ছে অন্য কেউ আমাদের পরিকল্পনা করে দিচ্ছে, সিদ্ধান্ত অন্য কোথাও থেকে আসছে। ম্যাচের দুই রাত আগে আমাদের পৌঁছানোর কথা ছিল, কিন্তু আমাদের অনুমতি দেওয়া হয়নি। আজ রাতে আমাদের থাকার কথা ছিল এবং আগামীকাল দুপুরে ফেরার কথা ছিল। কিন্তু কেন আমাদের এখনই ফিরতে হচ্ছে, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই এবং তারা আমাদের কিছু জানায়ওনি।'

তিনি আক্ষেপ করে বলেন, 'পুরো বিশ্বকাপে আমাদের দলটাই সবচেয়ে বেশি নিপীড়নের শিকার।'

Related Topics

টপ নিউজ

ধারাভাষ্যকার / ফুটবল বিশ্বকাপ ২০২৬ / তুরস্ক / ইরান / নিউ জিল্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প
  • ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়েছিলেন ট্রাম্প; উল্টো নিজেই পেয়ে গেলেন ‘সারপ্রাইজ’
  • যুক্তরাষ্ট্রের জন্য ভিয়েতনামের চেয়েও বড় পরাজয় ইরান
  • কেপ ভার্দের এই ডিফেন্ডারের জন্ম ডাবলিনে, করতেন ‘নীরস’ ব্যাংকের চাকরি, দলে ডাক পেয়েছেন লিঙ্কডইনে

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net