দেশে হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৭
দেশে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৫৭ জনে পৌঁছেছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৩৬ জনের শরীরে পরীক্ষাগারে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
বলা হয়েছে, চলতি বছর দেশে এখন পর্যন্ত নিশ্চিত হাম সংক্রমণে অন্তত ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৫৬৪ শিশুর মৃত্যু হয়েছে।
আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে ১৬ জুন পর্যন্ত পরীক্ষাগারে মোট ১০ হাজার ৫২৩ জন হামের রোগী শনাক্ত হয়েছে।
সর্বশেষ স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, সারা দেশে ৮৭ হাজার ৯২৯টি সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে ৬৮ হাজার ৭৮২ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
