Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

আন্তর্জাতিক

ইন্ডিপেন্ডেন্ট
16 June, 2026, 03:50 pm
Last modified: 16 June, 2026, 03:51 pm

Related News

  • সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • শিবির নেতা জিসানের পক্ষে গণমাধ্যমে কথা বলা দুই এপিপির নিয়োগ বাতিল
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইউয়ানকে বৈশ্বিক করতে চীনের নতুন উদ্যোগ, আর্থিক ঝুঁকি মোকাবিলায় সতর্কতার প্রত্যয়

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে চীনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ১০ হাজার ২০০টি নতুন স্নাতক ডিগ্রি কর্মসূচি চালু করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইন্ডিপেন্ডেন্ট
16 June, 2026, 03:50 pm
Last modified: 16 June, 2026, 03:51 pm
ছবি: রয়টার্স

চীনের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রযুক্তিকেন্দ্রিক শিক্ষা কার্যক্রমকে অগ্রাধিকার দিতে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি কমিয়ে দিয়েছে।

এসব বাতিলের লক্ষ্য হলো দেশটির উচ্চশিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজানো, যাতে তা চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অর্থনীতি গড়ে তোলার উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।

চীনের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় এক-তৃতীয়াংশ শিক্ষা কার্যক্রম এই পরিবর্তনের আওতায় এসেছে। এর ফলে লাখ লাথ শিক্ষার্থী প্রভাবিত হয়েছে।

এই পরিবর্তনের অংশ হিসেবে ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে চীনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ১০ হাজার ২০০টি নতুন স্নাতক ডিগ্রি কর্মসূচি চালু করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসকদের কাছে কলা ও মানবিক বিষয়ের ডিগ্রিগুলো ক্রমেই 'অচল' এবং অতিরিক্ত শিক্ষার্থীপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে 'এমবডিড ইন্টেলিজেন্স' ধরনের নতুন ডিগ্রিগুলোকে বেইজিংয়ের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যের সঙ্গে অধিকতর সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি সাংহাই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক স্নাতক শিক্ষার্থী ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুর্বল কর্মসংস্থানের সম্ভাবনার কারণে বিশ্ববিদ্যালয়টি সংশ্লিষ্ট ডিগ্রিগুলো বন্ধ করে দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী বলেন, 'কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ পণ্য নকশা বা প্রোডাক্ট ডিজাইনের ওপর বড় ধরনের আঘাত হেনেছে।'

তিনি আরও বলেন, 'মডেল তৈরি ও দৃশ্যায়নের মতো অনেক গুরুত্বপূর্ণ কাজ এখন কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমেই সম্পন্ন করা সম্ভব।'

শিক্ষাব্যবস্থায় এই পরিবর্তন বিশ্বজুড়ে এমন কয়েকটি উদ্যোগের একটি, যার মাধ্যমে বিভিন্ন দেশ জাতীয় শিক্ষাক্রম পুনর্গঠন করে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত নতুন বিষয় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে।

ভারত জাতীয় বিদ্যালয় শিক্ষা কার্যক্রমে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক পাঠ অন্তর্ভুক্ত করেছে। সংযুক্ত আরব আমিরাত চালু করেছে জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা উদ্যোগ। আর কৃত্রিম বুদ্ধিমত্তার গ্রহণকে জাতিগতভাবে টিকে থাকার প্রশ্ন হিসেবে অভিহিত করার পর কাজাখস্তান নতুন শিক্ষা কৌশলও বাস্তবায়ন করছে।

ইউরোপে স্পেন তার 'ডিজিটাল স্পেন' কৌশলের অংশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিকে গুরুত্ব দিয়ে শিক্ষা কার্যক্রম হালনাগাদ করেছে।

গত বছর যুক্তরাজ্যের শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন ঘোষণা দেন, শিক্ষা বিভাগ সাধারণ মাধ্যমিক শিক্ষা সনদ এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিদ্যমান যোগ্যতার পাশাপাশি তথ্যবিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক একটি নতুন শিক্ষাগত যোগ্যতা চালুর সম্ভাবনা নিয়ে কাজ করছে।

দেশটির জাতীয় শিক্ষাক্রমের গত এক দশকের সবচেয়ে বড় পর্যালোচনা আগামী বছর প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এর বাস্তবায়ন শুরু হবে ২০২৮ সালের সেপ্টেম্বর মাসে।

সে সময় ব্রিজেট ফিলিপসন বলেছিলেন, 'জাতীয় শিক্ষাক্রম হালনাগাদ হওয়ার পর এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে।'

তিনি আরও বলেন, 'বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তরুণদের প্রস্তুত করা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ, যাতে তারা জীবনের সামনে আসা রোমাঞ্চকর সুযোগগুলো কাজে লাগাতে পারে।'

Related Topics

টপ নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) / চীন / বিশ্ববিদ্যালয় / অচল / কলা ও মানবিক / ডিগ্রি / বাতিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • শিবির নেতা জিসানের পক্ষে গণমাধ্যমে কথা বলা দুই এপিপির নিয়োগ বাতিল
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইউয়ানকে বৈশ্বিক করতে চীনের নতুন উদ্যোগ, আর্থিক ঝুঁকি মোকাবিলায় সতর্কতার প্রত্যয়

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net