Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ইউয়ানকে বৈশ্বিক করতে চীনের নতুন উদ্যোগ, আর্থিক ঝুঁকি মোকাবিলায় সতর্কতার প্রত্যয়

আন্তর্জাতিক

রয়টার্স
17 June, 2026, 06:40 pm
Last modified: 17 June, 2026, 06:44 pm

Related News

  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • চীনের সঙ্গে উত্তেজনা এড়াতে ডিপসিকসহ শতাধিক চীনা কোম্পানিকে আপাতত কালো তালিকাভুক্ত করছে না যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

ইউয়ানকে বৈশ্বিক করতে চীনের নতুন উদ্যোগ, আর্থিক ঝুঁকি মোকাবিলায় সতর্কতার প্রত্যয়

মার্কিন ডলারের আধিপত্য থাকা বৈশ্বিক পেমেন্ট বা লেনদেন ব্যবস্থার ওপর নিজেদের নির্ভরতা কমিয়ে আনার অংশ হিসেবে ইউয়ানের আন্তর্জাতিকীকরণের প্রচেষ্টাকে আরও জোরদার করছে চীন।
রয়টার্স
17 June, 2026, 06:40 pm
Last modified: 17 June, 2026, 06:44 pm

চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নার (পিবিওসি) গভর্নর প্যান গংশেং। ছবি: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

বিশ্ববাজার ও আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায়—নিজেদের মুদ্রা ইউয়ানের ব্যবহার বাড়াতে বুধবার নতুন কিছু পদক্ষেপের ঘোষণা দিয়েছে চীন। একই সঙ্গে অভ্যন্তরীণ অর্থবাজারের তারল্য আরও দক্ষতার সাথে ব্যবস্থাপনার পরিকল্পনাও উন্মোচন করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

চীনের কেন্দ্রীয় ব্যাংক 'পিপলস ব্যাংক অব চায়না' (পিবিওসি)-এর গভর্নর প্যান গংশেং জানিয়েছেন, সাংহাই মুক্ত বাণিজ্য অঞ্চলে— অফশোর ইউয়ান লেনদেন পরিচালনার জন্য ছয়টি ব্যাংককে অনুমোদন দেওয়া হয়েছে। সাংহাই শহরে অফশোর ইউয়ান ব্যবসার প্রসার ঘটানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাংহাইতে অনুষ্ঠিত বার্ষিক 'লুজিয়াজুই ফোরাম'-এ অংশ নিয়ে প্যান আরও বলেন, পিবিওসি এমন একটি নতুন ব্যবস্থা বা টুল তৈরি করবে যার মাধ্যমে বিদেশি কেন্দ্রীয় ব্যাংক, সার্বভৌম তহবিল এবং আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলো আরও সহজে ইউয়ানের তারল্য সুবিধা নিতে পারবে।

মার্কিন ডলারের আধিপত্য থাকা বৈশ্বিক পেমেন্ট বা লেনদেন ব্যবস্থার ওপর নিজেদের নির্ভরতা কমিয়ে আনার অংশ হিসেবে ইউয়ানের আন্তর্জাতিকীকরণের প্রচেষ্টাকে আরও জোরদার করছে চীন।

গভর্নর প্যান গংশেং এমন এক সময়ে এই বক্তব্য দিলেন যার ঠিক আগের দিন পিবিওসি-র ডিজিটাল ইউয়ান অপারেশন সেন্টার—সাংহাইয়ের ২৬টি আর্থিক প্রতিষ্ঠানের সাথে 'সরাসরি অংশগ্রহণকারী' (ডাইরেক্ট পার্টিসিপেন্ট) চুক্তি স্বাক্ষর করেছে। মূলত 'ই-সিএনওয়াই' নামে পরিচিত এই ডিজিটাল মুদ্রার বৈশ্বিক ব্যবহার বাড়াতে এই চুক্তি করা হয়।

প্যানের বক্তব্যের পরপরই পিবিওসি একটি নতুন আর্থিক ব্যবস্থা (ইনস্ট্রুমেন্ট) চালুর ঘোষণা দেয়, যা শর্তপূরণকারী বিদেশি মুদ্রা কর্তৃপক্ষগুলোকে ইউয়ানে তারল্য বা অর্থ সরবরাহ করবে।

অভ্যন্তরীণ অর্থবাজারের বিষয়ে প্যান বলেন, তারল্য পরিস্থিতি আরও ভালোভাবে সামাল দিতে চীন ওভারনাইট রিভার্স রেপো অপারেশনের বৈচিত্র্য ও পরিধি বাড়াবে।

চীনের ঋণ প্রবৃদ্ধির গতি মন্থর হয়ে পড়ার বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, "চীনের পক্ষে আগের মতো ঋণের উচ্চ প্রবৃদ্ধি বজায় রাখা যেমন কঠিন, তেমনই এর কোনো প্রয়োজনও নেই।"

পদ্ধতিগত আর্থিক ঝুঁকি প্রতিরোধ

একই অনুষ্ঠানে চীনের শীর্ষ আর্থিক নিয়ন্ত্রক কর্তৃপক্ষ— পদ্ধতিগত আর্থিক ঝুঁকি প্রতিরোধ করার এবং উদীয়মান শিল্প খাতগুলোতে সম্পদ ও পুঁজি প্রবাহ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে। বর্তমানে দেশটি একটি জটিল অর্থনৈতিক পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।

চীনের 'ন্যাশনাল ফাইন্যান্সিয়াল রেগুলেটরি অ্যাডমিনিস্ট্রেশন'-এর নবনিযুক্ত প্রধান ডিং শিয়াংকুন দৃঢ় আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেন, নিয়ন্ত্রক সংস্থাগুলো ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে তৈরি হওয়া ঝুঁকি প্রতিরোধ করবে এবং আবাসন খাত ও স্থানীয় সরকারের ঋণজনিত সংকট নিরসন করবে।

সাংহায়ের এই বার্ষিক ফোরামে ডিং শিয়াংকুন বলেন, "সাম্প্রতিক বছরগুলোতে আর্থিক ঝুঁকির আন্তঃসীমান্ত রূপান্তর এবং এক বাজার থেকে অন্য বাজারে ছড়িয়ে পড়ার প্রবণতা ক্রমবর্ধমানভাবে স্পষ্ট হয়ে উঠেছে।"

ডিং আরও বলেন, নিয়ন্ত্রক সংস্থাগুলো "আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন উৎসের মাধ্যমে মূলধন বাড়াতে উৎসাহিত করবে, যাতে তাদের ঝুঁকি মোকাবিলার সক্ষমতা বা সহনশীলতা বৃদ্ধি পায়।"

চীনের অর্থনীতিতে বর্তমানে একটি ক্রমবর্ধমান ভারসাম্যহীনতা লক্ষ্য করা যাচ্ছে; যেখানে অভ্যন্তরীণ ভোগ বা খরচ বেশ দুর্বল এবং আবাসন খাত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, অথচ রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র মতো উদীয়মান খাতগুলোতে বিনিয়োগের ধুম পড়েছে।

অর্থনীতির এই দ্বিমুখী গতির প্রতিফলন হিসেবে গত মে মাসে চীনের খুচরা বিক্রি তিন বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো হ্রাস পেয়েছে এবং সার্বিক বিনিয়োগে ধস নেমেছে, যদিও শিল্প উৎপাদন কিছুটা গতি পেয়েছে।

ডিং শিয়াংকুন বলেন, নিয়ন্ত্রক সংস্থাগুলো উদীয়মান এবং ভবিষ্যৎ সম্ভাবনাময় শিল্প খাতের দিকে আর্থিক সম্পদ ও পুঁজিকে ধাবিত করবে এবং নতুন নতুন ক্ষেত্রে নিয়মতান্ত্রিক সহযোগিতা জোরদার করবে। এছাড়া কর্তৃপক্ষ বাজার পরিপন্থী বা বিশৃঙ্খল প্রতিযোগিতা কঠোর হস্তে দমন করবে এবং সব ধরনের অবৈধ আর্থিক কর্মকাণ্ড প্রতিরোধ করবে বলেও জানান তিনি।

 

Related Topics

টপ নিউজ

চীন / ইউয়ান / বৈশ্বিক লেনদেন / আর্থিক খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • চীনের সঙ্গে উত্তেজনা এড়াতে ডিপসিকসহ শতাধিক চীনা কোম্পানিকে আপাতত কালো তালিকাভুক্ত করছে না যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net